Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:০৫, ১২ জুন ২০২৫
আপডেট: ১৩:০৯, ১২ জুন ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:০৫, ১২ জুন ২০২৫
আপডেট: ১৩:০৯, ১২ জুন ২০২৫
আরও খবর
ইরান যুদ্ধের ভিডিও প্রকাশ করল যুক্তরাষ্ট্র
দক্ষিণ কোরিয়া থেকে সামরিক সরঞ্জাম সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র
ইসরায়েল থেকে ফিরে চাঞ্চল্যকর তথ্য দিলেন ভারতীয় সাংবাদিক
ইরানের নতুন সর্বোচ্চ নেতা কে এই মোজতবা খামেনি
ইরান যুদ্ধের প্রভাবে তেলের দাম ১০০ ডলার ছাড়াল

লস অ্যাঞ্জেলেসে বাড়নো হয়েছে কারফিউয়ের পরিধি, বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:০৫, ১২ জুন ২০২৫
আপডেট: ১৩:০৯, ১২ জুন ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:০৫, ১২ জুন ২০২৫
আপডেট: ১৩:০৯, ১২ জুন ২০২৫
বুধবার লস অ্যাঞ্জেলেস সিটি হলের সামনে ফেডারেল অভিবাসন কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে লোকেরা পতাকা উড়িয়ে বিক্ষোভ করছেন। ছবি: এএফপি

লস অ্যাঞ্জেলসের ডাউনটাউনে দ্বিতীয় রাতের জন্য কারফিউ জারি করা হয়েছে। অভিবাসন ও সীমান্তরক্ষা সংস্থা (আইসিই)-এর অভিযান ও সেনা মোতায়েনের বিরুদ্ধে ছয় দিন ধরে চলা বিক্ষোভের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিক্ষোভ কেবল লস অ্যাঞ্জেলসেই সীমাবদ্ধ নেই। ছড়িয়ে পড়েছে নিউইয়র্ক, সিয়াটল, শিকাগো, অস্টিন, লাস ভেগাস এবং ওয়াশিংটন ডিসিসহ বিভিন্ন শহরে। খবর সিএনএনের।

ওয়াশিংটনের স্পোকান শহরে স্থানীয় সময় গতকাল বুধবার আইসিই-এর বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়া অন্তত ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শহরের পুলিশপ্রধান কেভিন হল জানান, “প্রধানত ছোট অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়েছে। কেবল ইনার্ট (অ-বিস্ফোরক ও বিষমুক্ত) ধোঁয়া ছাড়া টিয়ার গ্যাস বা রাবার বুলেট ব্যবহার করা হয়নি।”

সিএনএন-এর স্থানীয় সহযোগী কেএইচকিউ-এর ভিডিও অনুযায়ী, কারফিউ শুরুর আগে পুলিশ গ্যাস মাস্ক পরে বিক্ষোভকারীদের ভিড়ে ধোঁয়া ছোড়ে।

স্পোকানের মেয়র লিসা ব্রাউন জরুরি অবস্থা ঘোষণা করেন ও নির্দিষ্ট এলাকায় কারফিউ জারির ঘোষণা দেন।

স্পোকানের বিক্ষোভকারীরা আইসিই-এর ফ্যাসিলিটির সামনে অবস্থান করে প্ল্যাকার্ড হাতে রাস্তা অবরোধ করে রাখেন। তাঁরা অভিযান ও সম্ভাব্য নির্বাসনের (ডিপোর্টেশন) বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের নর্দান কমান্ড জানিয়েছে, লস অ্যাঞ্জেলস অঞ্চলে মোতায়েনের জন্য প্রস্তুত ৭০০ মেরিন সদস্যদের প্রশিক্ষণ শেষ হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের মোতায়েন করা হবে।

অন্যদিকে, ক্যালিফোর্নিয়া সরকার ট্রাম্প প্রশাসনের মেরিন ও ন্যাশনাল গার্ড ব্যবহারে সীমাবদ্ধতা আরোপের আইনি প্রচেষ্টা চালাচ্ছে। এ নিয়ে স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (১২ জুন) একটি শুনানি হওয়ার কথা রয়েছে।

এছাড়া লাস ভেগাসের কেন্দ্রস্থলে অবস্থিত ফেডারেল কোর্টহাউজের সামনে চলমান বিক্ষোভকে বেআইনি জমায়েত ঘোষণা করেছে লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ বিভাগ।

এক বিবৃতিতে পুলিশ জানায়, "বিক্ষোভকারীদের অবিলম্বে এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তা না হলে তাদের গ্রেপ্তার করা হতে পারে।"

সিয়াটলে এখনও বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আইসিই-বিরোধী স্লোগান দিচ্ছে এবং সংস্থার সাম্প্রতিক অভিবাসন অভিযানের নিন্দা করে প্ল্যাকার্ড ধরে আছে।

যুক্তরাষ্ট্র কারফিউ লস অ্যাঞ্জেলেস বিক্ষোভ
০৩ মার্চ ২০২৬
২৬ বছরে কয়টি দেশে যুক্তরাষ্ট্রের হামলা, প্রাণহানি ও খরচ কত?
০৩ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যজুড়ে ভ্রমণ বিপর্যয়ের মাঝে সীমিত পরিসরে ফ্লাইট চালু
০৩ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দেওয়া কে এই আলী লারিজানি
০৩ মার্চ ২০২৬
সৌদি আরবে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা
০২ মার্চ ২০২৬
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায় আসছেন কাল
০২ মার্চ ২০২৬
যুদ্ধে যেসব অস্ত্র ব্যবহার করছে ইরান
০১ মার্চ ২০২৬
ইরানে হামলায় বিভক্ত রিপাবলিকানরা, ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার উদ্যোগ
০১ মার্চ ২০২৬
পাল্টা হামলা থেকে বিরত থাকতে ইরানকে ট্রাম্পের কঠোর সতর্কবার্তা
০১ মার্চ ২০২৬
ইরান এখন কোণঠাসা, সমঝোতা আরও সহজ হবে : ট্রাম্প
২৮ ফেব্রুয়ারি ২০২৬
কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণ দখলের’ ইঙ্গিত ট্রাম্পের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইউরোপ আগ্রহ দেখালে জ্বালানি সরবরাহে প্রস্তুত রাশিয়া : পুতিন
  2. ট্রাম্পের বক্তব্যের পর তেলের দামে সুখবর
  3. ইরান যুদ্ধ স্বল্প সময়ের মধ্যেই শেষ হবে : ট্রাম্প
  4. ইরানের ওপর কোনো হামলায় অংশ নেবে না সংযুক্ত আরব আমিরাত
  5. ‘আমরা প্রচুর অর্থ উপার্জন করতে যাচ্ছি’
  6. মধ্যপ্রাচ্য যুদ্ধের নতুন ও বিপজ্জনক লক্ষ্যবস্তু ‘পানি’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x