Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৪৫, ২২ অক্টোবর ২০২৫
আপডেট: ১৪:২৩, ২২ অক্টোবর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৪৫, ২২ অক্টোবর ২০২৫
আপডেট: ১৪:২৩, ২২ অক্টোবর ২০২৫
আরও খবর
‘যুক্তরাষ্ট্র আলোচনার কথা বলে গোপনে হামলার পরিকল্পনা করছে’
দ্বিতীয়বারের মতো ইসরায়েলের ওপর হুথিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
ইরানে পানি সরবরাহ স্থাপনা ও বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা
আমিরাতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা
ইরান আর মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ নয় : ট্রাম্প

যুক্তরাজ্যের তৈরি ক্ষেপণাস্ত্রে রুশ রাসায়নিক স্থাপনায় ইউক্রেনের হামলা

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৪৫, ২২ অক্টোবর ২০২৫
আপডেট: ১৪:২৩, ২২ অক্টোবর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৪৫, ২২ অক্টোবর ২০২৫
আপডেট: ১৪:২৩, ২২ অক্টোবর ২০২৫
৯ জুলাই স্টিভেনেজে এমবিডিএ ক্ষেপণাস্ত্র কারখানা পরিদর্শনের সময় ব্রিটেনের প্রতিরক্ষা সচিব জন হিলি (মাঝে) এবং তার ফরাসি প্রতিপক্ষ সেবাস্তিয়ান লেকর্নু (বামে) কে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দেখানো হচ্ছে। ছবি: এএফপি

যুক্তরাজ্যের তৈরি দূরপাল্লার স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার একটি রাসায়নিক স্থাপনায় হামলা চালিয়েছে ইউক্রেন। স্থানীয় সময় মঙ্গলবার (২১ অক্টােবর) দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এই হামলাকে ‘সফল আঘাত’ বলে উল্লেখ করেছেন, যা রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে। তবে তারা জানিয়েছে, এই ‘বৃহৎ হামলার’ পূর্ণ ফলাফল এখনো মূল্যায়নাধীন। খবর বিবিসির। 

হামলার কয়েক ঘণ্টা পরই রাশিয়া পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে। এতে ছয়জন নিহত হন, যাদের মধ্যে দুইজন শিশু রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রাশিয়ার হামলায় কিয়েভ ও ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। রিপোর্টে বলা হয়, রাশিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

কিয়েভ শহরে হামলায় দুইজন নিহত হন, আর আশপাশের এলাকায় এক নারী ও দুই শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

রাশিয়ার পক্ষ থেকে এখনো ব্রিয়ান্স্ক কেমিক্যাল প্ল্যান্টে হামলা সম্পর্কে কোনো মন্তব্য করা হয়নি। তবে এর আগে মস্কো পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ না করার সতর্কবার্তা দিয়েছিল।

ইউক্রেনীয় সেনাবাহিনী বলেছে, এই হামলা রাশিয়ার যুদ্ধযন্ত্র ধ্বংসের কৌশলের অংশ। এক বিবৃতিতে বলা হয়, ‘ব্রিয়ান্স্ক রাসায়নিক স্থাপনা হলো আগ্রাসী রাষ্ট্রের সামরিক-শিল্প কমপ্লেক্সের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখানে বারুদ, বিস্ফোরক ও রকেট জ্বালানির উপাদান তৈরি করা হয়—যেগুলো ইউক্রেনের ওপর হামলায় ব্যবহার করছে রুশ সেনারা।’

এই হামলার দিনই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারসহ ইউরোপীয় নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন, তারা রাশিয়ার অর্থনীতি ও প্রতিরক্ষা খাতে ‘চাপ বাড়াবেন’, যতক্ষণ না ভ্লাদিমির পুতিন শান্তি আলোচনায় রাজি হন।

বিবৃতিতে আরও বলা হয়, ‘যেকোনো যুদ্ধবিরতির আগে, চলাকালীন ও পরেও ইউক্রেনকে শক্ত অবস্থানে থাকতে হবে।’

কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো বুধবার (২২ অক্টােবর) বলেন, রাতে রুশ হামলার ধ্বংসাবশেষে রাজধানীর বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো নিশ্চিত করেছেন যে, রাজধানীতে দুইজন নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আকাশে বিমান প্রতিরক্ষা ইউনিটের পাল্টা আঘাতের শব্দে বিস্ফোরণ শোনা যায় বলে জানিয়েছে রয়টার্স।

এই সর্বশেষ হামলাগুলো হলো এমন এক সময়ে, যখন হোয়াইট হাউসে গত সপ্তাহে ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট টমাহক ক্রুজ মিসাইল সরবরাহের অনুরোধ নাকচ করেন।

ট্রাম্প আগে ঘোষণা দিয়েছিলেন, তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে হাঙ্গেরির বুদাপেস্টে ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠক করবেন, তবে মঙ্গলবার (২১ অক্টােবর) তিনি বলেন, ‘এখন বৈঠক করার অর্থ হবে সময় নষ্ট করা’ এবং পরিকল্পনাটি স্থগিত করেন।

হোয়াইট হাউসে এক বক্তব্যে ট্রাম্প বলেন, আলোচনার প্রধান বাধা হলো রাশিয়ার যুদ্ধবিরতিতে অস্বীকৃতি।

মাত্র এক মাস আগেও ট্রাম্প বলেছিলেন, ইউক্রেন ‘তার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তসহ পুরো ভূখণ্ড পুনরুদ্ধার করতে পারবে’ — যা তার পূর্বের অবস্থান থেকে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন।

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করে এবং এখনো দেশটির প্রায় ২০ শতাংশ অঞ্চল (যার মধ্যে ২০১৪ সালে দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপও রয়েছে) দখলে রেখেছে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যুক্তরাজ্য ক্ষেপণাস্ত্র হামলা

সংশ্লিষ্ট সংবাদ: ইউক্রেন-রাশিয়া যুদ্ধ

২৭ ফেব্রুয়ারি ২০২৬
১ হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর করেছে রাশিয়া
২৬ ফেব্রুয়ারি ২০২৬
রাশিয়ার নতুন হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে আহত ২৩
২৫ জানুয়ারি ২০২৬
রাশিয়ার হামলায় বিপর্যস্ত, আকাশ প্রতিরক্ষা চেয়ে জেলেনস্কির আকুতি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সৌদি যুবরাজকে উদ্দেশ্য করে ট্রাম্পের কুরুচিপূর্ণ মন্তব্য
  2. ইরানে পানি সরবরাহ স্থাপনা ও বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা
  3. ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন
  4. ‘অভ্যন্তরীণ সংকটের মুখে ইসরায়েলি সেনাবাহিনী’
  5. লেবাননে ইসরায়েলি বিমান হামলায় তিন সাংবাদিক নিহত
  6. ইরান যুদ্ধে নতুন মাত্রা, মধ্যপ্রাচ্যে পৌঁছেছে কমান্ডোবাহী মার্কিন রণতরী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x