হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধের জবাবে যা বলল ভারত
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করছে ভারত। আজ বুধবার (২৬ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
আরও পড়ুন : শেখ হাসিনা-কামালের মুত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
নয়াদিল্লিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘হ্যাঁ, আমরা সেই (হাসিনাকে প্রত্যর্পণের) অনুরোধটি পেয়েছি এবং অনুরোধটি পর্যালোচনা করা হচ্ছে। আমরা বাংলাদেশের জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এই বিষয়ে সব অংশীদারদের সঙ্গে গঠনমূলক সম্পৃক্ততা বজায় রাখব।’
আরও পড়ুন : শেখ হাসিনা-কামালের মৃত্যুদণ্ড, মামুনের ৫ বছরের কারাদণ্ড
গত বছরের জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের জন্য চলতি মাসে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তারা দুজনেই ভারতে অবস্থান করছেন।
আরও পড়ুন : যেসব অভিযোগে শেখ হাসিনা-কামালের সর্বোচ্চ দণ্ড
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনতে ফের ভারতের কাছে চিঠি পাঠায় বাংলাদেশ। গত শুক্রবার (২১ নভেম্বর) দিল্লির বাংলাদেশ মিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ চিঠি পাঠানো হয়।

এনটিভি অনলাইন ডেস্ক