Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১১:১৫, ০৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৪:০৪, ০৫ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:১৫, ০৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৪:০৪, ০৫ জানুয়ারি ২০২৬
আরও খবর
ইরানের সঙ্গে বাণিজ্যে অতিরিক্ত শুল্কের হুমকি, নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের
বিতর্কের মুখে ওবামা দম্পতির ‘মিম ভিডিও’ সরালেন ট্রাম্প
ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
গুপ্তরা ভোট জালিয়াতির ষড়যন্ত্র করছে : তারেক রহমান
বরিশালে তারেক রহমান

কলম্বিয়ায় সরকার পতনের হুমকি ট্রাম্পের, বললেন ‘কিউবাও পতনের মুখে’

এনটিভি অনলাইন ডেস্ক
১১:১৫, ০৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৪:০৪, ০৫ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:১৫, ০৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৪:০৪, ০৫ জানুয়ারি ২০২৬

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন অভিযানে আটকের পর এবার ল্যাটিন আমেরিকার অন্য দেশগুলোর প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোকে সরকার পতনের হুমকি দেওয়ার পাশাপাশি কিউবা সরকারও শিগগিরই পতনের মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন। খবর আল জাজিরার।

স্থানীয় সময় রোববার (৪ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্টের বিশেষ বিমান ‘এয়ার ফোর্সে ওয়ানে’ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প কলম্বিয়া ও ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতিকে ‘খুব অসুস্থ’ বলে অভিহিত করেন।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোকে লক্ষ্য করে ট্রাম্প বলেন, ‘বোগোটার সরকার একজন অসুস্থ ব্যক্তির দ্বারা পরিচালিত হচ্ছে, যে কোকেন তৈরি করে মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করে। সে খুব বেশি দিন এটি (শাসন) করতে পারবে না, আমি আপনাকে বলে দিচ্ছি।’

কলম্বিয়ায় মার্কিন অভিযানের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প স্পষ্টভাবে বলেন, ‘এটি আমার কাছে ভালো পরিকল্পনা মনে হচ্ছে।’

ট্রাম্পের এই মন্তব্যের পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ল্যাটিন আমেরিকার দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘‘ঐক্যবদ্ধ না হলে ল্যাটিন আমেরিকানদের ‘দাস হিসেবে আচরণ করা হবে।’’ তিনি আরও লেখেন, ‘মানব ইতিহাসে দক্ষিণ আমেরিকার রাজধানীতে বোমা হামলা চালানো প্রথম দেশ হলো আমেরিকা। ক্ষত দীর্ঘ সময়ের জন্য উন্মুক্ত থাকে, তবে প্রতিশোধ এর সমাধান নয়।’

ট্রাম্প দাবি করেন, ভেনেজুয়েলা থেকে তেলের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় কিউবা এখন আক্ষরিক অর্থেই পতনের জন্য প্রস্তুত। তিনি বলেন, ‘কিউবার এখন কোনো আয় নেই। তারা তাদের সমস্ত আয় ভেনেজুয়েলা থেকে পেত। কিউবা পতনের জন্য প্রস্তুত ও অনেক কিউবান-আমেরিকান এতে খুব খুশি হবেন।’

একইসঙ্গে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমকে ‘ভয়ংকর ব্যক্তি’ হিসেবে বর্ণনা করে ট্রাম্প বলেন, মেক্সিকো দিয়ে মাদক প্রবাহ বন্ধ করতে প্রয়োজনে সেখানেও মার্কিন সেনা পাঠানো হতে পারে। তাঁর মতে, মেক্সিকোর সরকার নয় বরং কার্টেলরাই দেশটি চালাচ্ছে।

বিশ্লেষকরা ট্রাম্পের এই আক্রমণাত্মক মনোভাবকে ঊনবিংশ শতাব্দীর ‘মনরো ডকট্রিন’-এর আধুনিক সংস্করণ হিসেবে দেখছেন, যাকে ট্রাম্প নিজেই ‘ডন-রো ডকট্রিন’ বলে অভিহিত করেছেন। এর মূল কথা হলো— ল্যাটিন আমেরিকা মার্কিন প্রভাব বলয়ের অধীনে থাকবে ও সেখানে অন্য কোনো শক্তির স্থান নেই।

এদিকে রাশিয়া ভেনেজুয়েলায় মার্কিন এই ‘সশস্ত্র আগ্রাসনের’ তীব্র নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে নিকোলাস মাদুরোকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, সোমবার নিউইয়র্কের আদালতে মাদক সংক্রান্ত অভিযোগে মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে হাজির করার কথা রয়েছে।

ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়া পতন হুমকি কিউবা ভিডিও সংবাদ
১৯ নভেম্বর ২০২৫
ট্রাম্পের নৈশভোজে সৌদি যুবরাজের সঙ্গে রোনালদো-মাস্ক
১৯ নভেম্বর ২০২৫
এফ-৩৫ যুদ্ধবিমান কী, সৌদি আরব কেন এগুলো কিনতে চায়?
১৯ নভেম্বর ২০২৫
ন্যাটোর বাইরে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র এখন সৌদি আরব
১৮ নভেম্বর ২০২৫
ট্রাম্পের সঙ্গে ‘মুখোমুখি’ আলোচনায় প্রস্তুত মাদুরো
১৮ নভেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্র থেকে এফ-৩৫ যুদ্ধবিমান কিনছে সৌদি আরব
১৬ নভেম্বর ২০২৫
এক মাসে ৮ কোটি ২০ লাখ ডলারের বন্ড কিনলেন ট্রাম্প
১৫ নভেম্বর ২০২৫
ভেনেজুয়েলার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত ট্রাম্পের
১৫ নভেম্বর ২০২৫
শতাধিক খাদ্যপণ্যে শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত ট্রাম্পের
১৫ নভেম্বর ২০২৫
ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় জাতিসংঘে ভোট সোমবার
১৫ নভেম্বর ২০২৫
বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করবেন ট্রাম্প
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মালয়েশিয়ায় বাংলাদেশি চিকিৎসাধীন, স্বজনদের খুঁজছে হাইকমিশন
  2. যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরিবেশ ইতিবাচক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  3. পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩১
  4. ওমরাহ পালনে গিয়ে সড়কে ঝরল বাংলাদেশির প্রাণ
  5. যুক্তরাষ্ট্রের শুল্কের পর এবার ভারতের ওপর মেক্সিকোর দ্বিগুণ ধাক্কা
  6. গাজার অবরোধ ভাঙতে ১০০ নৌবহর, মার্চে নতুন অভিযানের ঘোষণা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x