Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অস্ট্রেলিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৪৫, ১২ জানুয়ারি ২০২৬
আপডেট: ১১:৫৪, ১২ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৪৫, ১২ জানুয়ারি ২০২৬
আপডেট: ১১:৫৪, ১২ জানুয়ারি ২০২৬
আরও খবর
মোদির ইমেজে কলঙ্কের দাগ, কংগ্রেস বলছে ‘জাতীয় লজ্জা’
পাকিস্তানে হামলায় সম্পৃক্ততার অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি করে প্রত্যাখ্যান ভারতের
বাংলাদেশকে বাদ দিয়ে বড় বিপদে ভারত
বাংলাদেশকে বাদ দেওয়ায় হুমকির মুখে ভারতের অলিম্পিক স্বপ্ন
হজযাত্রীদের ভিসা আবেদনের সময় নির্ধারণ

ভিসার ক্ষেত্রে ভারতকে ‘সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকায় নিল অস্ট্রেলিয়া

এনটিভি অনলাইন ডেস্ক
১১:৪৫, ১২ জানুয়ারি ২০২৬
আপডেট: ১১:৫৪, ১২ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৪৫, ১২ জানুয়ারি ২০২৬
আপডেট: ১১:৫৪, ১২ জানুয়ারি ২০২৬
ছবি এএফপি

ভিসা সংক্রান্ত নীতিমালায় বড় পরিবর্তন এনে ভারতকে ‘সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে অস্ট্রেলিয়া। ভারত ছাড়াও নেপাল, বাংলাদেশ ও ভুটানকেও একই শ্রেণিতে রাখা হয়েছে। নতুন এই শ্রেণিকরণ কার্যকর হয়েছে চলতি বছরের ৮ জানুয়ারি থেকে।

অস্ট্রেলিয়ার সরলীকৃত শিক্ষার্থী ভিসা কাঠামো (এসএসভিএফ)-এর আওতায় চারটি দেশকে এভিডেন্স লেভেল–২ থেকে সরিয়ে এভিডেন্স লেভেল–৩-এ উন্নীত করা হয়েছে। অস্ট্রেলীয় গণমাধ্যম জানিয়েছে, নিয়মিত সময়ের বাইরে হঠাৎ এই পুনঃশ্রেণিকরণ করা হয়েছে। এর কারণ হিসেবে প্রশাসন উল্লেখ করেছে, ‘বিশ্বস্ততা সংক্রান্ত ঝুঁকি’।

অস্ট্রেলীয় সরকারের এক বিবৃতিতে বলা হয়, এই পরিবর্তনের মাধ্যমে উদ্ভূত বিশ্বস্ততা সংক্রান্ত ঝুঁকি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যাবে। একই সঙ্গে প্রকৃত শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ায় মানসম্মত শিক্ষার পথ উন্মুক্ত থাকবে।

ভারতীয় শিক্ষার্থীদের জন্য কী বদলাবে?

নতুন ব্যবস্থায় ভারতসহ সংশ্লিষ্ট চার দেশের শিক্ষার্থীদের ভিসা আবেদনে কঠোরভাবে যাচাই শুরু হবে। আবেদনকারীদের অতিরিক্ত নথিপত্র জমা দিতে হতে পারে। এছাড়া ব্যাংক স্টেটমেন্ট ম্যানুয়ালি যাচাই, বাড়তি ইংরেজি ভাষার প্রমাণ, শিক্ষা প্রতিষ্ঠান ও পরীক্ষকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন ভিসা কর্মকর্তারা। 

এ কারণে ভিসা প্রক্রিয়াকরণের সময়ও বেড়ে তিন সপ্তাহের বদলে সর্বোচ্চ আট সপ্তাহ পর্যন্ত লাগতে পারে।

কেন ‘সর্বোচ্চ ঝুঁকি’ তালিকায় ভারত?

অস্ট্রেলীয় কর্তৃপক্ষ নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করলেও সম্প্রতি ভারতে সনদপত্র জালিয়াতির বেশ কয়েকটি ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত হয়। ধারণা করা হচ্ছে, এসব ঘটনার প্রভাবেই এই সিদ্ধান্ত।

বর্তমানে অস্ট্রেলিয়ায় প্রায় ৬ লাখ ৫০ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থীর মধ্যে এককভাবে ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১ লাখ ৪০ হাজার। ভারত, নেপাল, বাংলাদেশ ও ভুটান—এই চার দেশ মিলেই ২০২৫ সালের মোট ভর্তি শিক্ষার্থীর প্রায় এক-তৃতীয়াংশ।

বিকল্প গন্তব্য কমে আসায় চাপ অস্ট্রেলিয়ায়

বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করায় এখন ‘বিগ ফোর’ গন্তব্যের মধ্যে অস্ট্রেলিয়াই তুলনামূলকভাবে খোলা রয়েছে।

ইন্টারন্যাশনাল এডুকেশন অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী ফিল হানিউড বলেন, যেসব শিক্ষার্থী অন্য তিন দেশে সুযোগ পাচ্ছেন না, তারা এখন অস্ট্রেলিয়ার দিকে ঝুঁকছেন। এদের মধ্যে অনেক ক্ষেত্রে ভুয়া আর্থিক ও শিক্ষাগত নথিপত্রের হার বেড়েছে। তাই উচ্চ ঝুঁকির তালিকায় এনে ভিসা যাচাই প্রক্রিয়া শক্তিশালী করা হয়েছে, যাতে প্রকৃত শিক্ষার্থীরাই সুযোগ পান।

অস্ট্রেলিয়া ভিসা ভারত বাংলাদেশ

সংশ্লিষ্ট সংবাদ: অস্ট্রেলিয়া

১৯ ডিসেম্বর ২০২৫
আগ্নেয়াস্ত্রের ব্যবহার কমাতে অস্ট্রেলিয়ায় ‘গান বায়ব্যাক’ কর্মসূচি
১৪ ডিসেম্বর ২০২৫
অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে বন্দুক হামলায় নিহত ১২
১২ ডিসেম্বর ২০২৫
অস্ট্রেলিয়ায় সামাজিক মাধ্যমের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বেলুচিস্তানে রক্তক্ষয়ী সংঘাত, ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত
  2. খামেনির হুঁশিয়ারির জবাবে যা বললেন ট্রাম্প
  3. এপস্টেইন ফাইলে মোদির নাম, ভিত্তিহীন দাবি ভারতের
  4. ট্রাম্পের চাপের মুখে ইরাকে প্রেসিডেন্ট নির্বাচন ফের স্থগিত
  5. দুই বছর পর রাফা সীমান্ত খুলেছে ইসরায়েল
  6. গাজায় এমএসএফের মানবিক কার্যক্রম বন্ধ করে দিচ্ছে ইসরায়েল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x