Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ২৯ জানুয়ারি ২০২৬
আপডেট: ১০:৪৯, ২৯ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ২৯ জানুয়ারি ২০২৬
আপডেট: ১০:৪৯, ২৯ জানুয়ারি ২০২৬
আরও খবর
ইরানের বদলে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত : ট্রাম্প
হাজারো মানুষের অভিবাসন বিরোধী বিক্ষোভে উত্তাল মিনিয়াপলিস
মিনিয়াপলিসে আরও ‘স্মার্ট’ অভিযানের অঙ্গীকার ট্রাম্প প্রশাসনের
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রয়োজন পড়বে না, আশা ট্রাম্পের
অভিবাসন অভিযান ‘কিছুটা শিথিল’ করা হবে : ট্রাম্প

মিনিয়াপলিসের উত্তপ্ত পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছেন ট্রাম্প

এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ২৯ জানুয়ারি ২০২৬
আপডেট: ১০:৪৯, ২৯ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ২৯ জানুয়ারি ২০২৬
আপডেট: ১০:৪৯, ২৯ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের মিনেসাটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিস শহরে অভিবাসবিরোধী অভিযানের প্রতিবাদে বিক্ষোভ। ছবি : এএফপি

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিস শহরে দুই বেসামরিক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত দুই ইমিগ্রেশন এজেন্টকে ছুটিতে পাঠানো হয়েছে বলে বুধবার (২৮ জানুয়ারি) জানিয়েছে ট্রাম্প প্রশাসন। এদিকে পরিস্থিতি শান্ত করার প্রতিশ্রুতি দিলেও শহরের মেয়রের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য অব্যাহত রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। খবর বার্তা সংস্থা এএফপির।

গত শনিবার সংঘটিত ওই ঘটনার পর থেকে অফিসাররা ছুটিতে রয়েছেন—যাকে মার্কিন কর্মকর্তারা ‘প্রমিত নিয়ম বা স্ট্যান্ডার্ড প্রটোকল’ হিসেবে উল্লেখ করেছেন। প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, পোশাকধারী অফিসাররা ধস্তাধস্তির একপর্যায়ে ৩৭ বছর বয়সী অ্যালেক্স প্রেটিকে মাটিতে ফেলে দেন এবং এরপর তাকে লক্ষ্য করে একাধিকবার গুলি ছোড়েন।

মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি মিনিয়াপলিসে চলমান উত্তেজনা ‘প্রশমিত’ করতে চান। উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর অভিবাসন বিরোধী অভিযানের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই শহরটি।

বুধবার ৭৯ বছর বয়সী এই রিপাবলিকান প্রেসিডেন্ট মিনিয়াপলিসের মেয়রের ওপর চড়াও হন। সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের খুঁজে বের করতে ফেডারেল কর্তৃপক্ষকে সহযোগিতা না করার বিষয়টিকে তিনি আইনের অত্যন্ত গুরুতর ‘লঙ্ঘন’ বলে অভিহিত করেন। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, মেয়র জ্যাকব ফ্রে ‘আগুন নিয়ে খেলছেন’।

পেশায় আইসিইউ নার্স অ্যালেক্স প্রেটিকে গুলি করে হত্যার ঘটনাটি রাজনৈতিক অঙ্গনের সব পক্ষ থেকেই তীব্রভাবে নিন্দিত হয়েছে। যদিও হোয়াইট হাউস কর্মকর্তারা শুরুতে এই হত্যাকাণ্ডকে ন্যায়সংগত হিসেবে প্রমাণের চেষ্টা করেছিলেন।

জনরোষ দমানোর প্রচেষ্টায় ট্রাম্প মিনিয়াপলিসে মোতায়েন করা ইমিগ্রেশন এজেন্টদের নেতৃত্বে রদবদল করেছেন। তিনি সেখানে আগ্রাসী মেজাজের গ্রেগ বোভিনোর পরিবর্তে নীতি-নির্ধারণী কাজে অভিজ্ঞ ‘বর্ডার জার’ হিসেবে পরিচিত টম হোমানকে দায়িত্ব দিয়েছেন। বোভিনো টিভিতে প্রচারিত তার আক্রমণাত্মক অভিযানের জন্য বেশ পরিচিত ছিলেন।

এদিকে আরেক উচ্চপদস্থ কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বুধবার মিনিয়াপলিসে অবস্থানকালে ঘোষণা করেছেন, ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার অভিযোগে মিনেসোটার ১৬ জন ‘দাঙ্গাকারীকে’ গ্রেপ্তার করা হয়েছে।

হোয়াইট হাউস বলছে, তারা কেবল দুর্ধর্ষ অপরাধীদের লক্ষ্য করেই অভিযান চালাচ্ছে, তবে রাস্তাঘাট, বাড়িঘর এবং কর্মস্থল থেকে মুখোশধারী ও ভারী অস্ত্রে সজ্জিত ব্যক্তিদের হাতে মানুষকে তুলে নেওয়ার বিষয়টি ব্যাপক আতঙ্কের সৃষ্টি করেছে।

এই আতঙ্ক চলতি মাসে ক্ষোভে রূপ নেয় যখন ইমিগ্রেশন এজেন্টরা মিনিয়াপলিসে পৃথক দুটি ঘটনায় অত্যন্ত কাছ থেকে দুই বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করে। তারা হলেন অ্যালেক্স প্রেটি ও রেনি গুড এবং এরা  দুজনেই মার্কিন নাগরিক ছিলেন।

ট্রাম্পের শীর্ষ সহযোগী স্টিফেন মিলার শুরুতে প্রেটিকে একজন ‘সম্ভাব্য আততায়ী’ হিসেবে অভিহিত করে এই হত্যাকাণ্ডকে ন্যায়সংগত করার চেষ্টা করেছিলেন। অথচ ভিডিওর প্রমাণে স্পষ্টভাবে দেখা গেছে, ৩৭ বছর বয়সী এই ব্যক্তিকে যখন মাটিতে চেপে ধরে পিঠে গুলি করা হয়, তখন তিনি কোনো ধরনের হুমকির কারণ ছিলেন না।

মঙ্গলবার দেরিতে দেওয়া এক বিবৃতিতে মিলার বলেন, কাস্টমস এবং বর্ডার প্যাট্রোল এজেন্টরা যারা প্রেটিকে হত্যা করেছে তারা হয়তো ‘প্রোটোকল বা নিয়ম অনুসরণ করেনি।’

এই নেতিবাচক পরিস্থিতির দায়ভার থেকে নিজেকে দূরে রাখতে মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্পও কিছুটা নরম সুরে কথা বলেছেন। তবে ট্রাম্প এও জানিয়েছেন যে, অভিযান প্রত্যাহারের কোনো পরিকল্পনা তার নেই এবং তার অনুগত হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েমকে বরখাস্ত করার দাবিও তিনি প্রত্যাখ্যান করেছেন।

ডোনাল্ড ট্রাম্প মিনিয়াপলিস

সংশ্লিষ্ট সংবাদ: ডোনাল্ড ট্রাম্প

৩০ জানুয়ারি ২০২৬
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রয়োজন পড়বে না, আশা ট্রাম্পের
১৯ জানুয়ারি ২০২৬
গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের না হওয়া পর্যন্ত বিশ্ব নিরাপদ নয় : ট্রাম্প
১৮ জানুয়ারি ২০২৬
ট্রাম্পের শুল্ক আরোপকে ‘সম্পূর্ণ ভুল’ বললেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মোদির ইমেজে কলঙ্কের দাগ, কংগ্রেস বলছে ‘জাতীয় লজ্জা’
  2. প্রথমবারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ড জিতলেন দালাই লামা
  3. পাকিস্তানে হামলায় সম্পৃক্ততার অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি করে প্রত্যাখ্যান ভারতের
  4. ইউক্রেনের বাসে রুশ ড্রোন হামলায় নিহত ১২
  5. এপস্টেইন সংযোগ বিতর্কে লেবার পার্টি ছাড়লেন লর্ড ম্যান্ডেলসন
  6. বেলুচিস্তানে রক্তক্ষয়ী সংঘাত, ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x