Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৪৫, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১১:৫৩, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৪৫, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১১:৫৩, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
২৪ ঘণ্টায় দুই দফা বেড়ে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
স্বর্ণের দাম ৬ ঘণ্টার ব্যবধানে দুইবার বাড়ল
তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
একদিনেই তিন ধাপে কমল স্বর্ণের দাম
২৪ ঘণ্টায় দুই দফায় কমলো স্বর্ণের দাম

বড় ধসের পরও বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা স্বর্ণের

এনটিভি অনলাইন ডেস্ক
১১:৪৫, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১১:৫৩, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৪৫, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১১:৫৩, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ফাইল ছবি

সাম্প্রতিক সময়ে স্বর্ণ ও রূপার দামে নজিরবিহীন পতন হলেও বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে স্বর্ণের দীর্ঘমেয়াদে ঊর্ধ্বমুখী প্রবণতা এখনও শেষ হয়নি। বরং চলতি বছরের মধ্যেই নতুন রেকর্ড গড়তে পারে মূল্যবান এই ধাতু।

গত ৩০ জানুয়ারি স্পট গোল্ডের দাম প্রায় ১০ শতাংশ কমে যায়, যা ১৯৮৩ সালের পর একদিনে সবচেয়ে বড় পতন। কয়েকদিন আগেই প্রতি আউন্স ৫ হাজার ডলার অতিক্রম করা স্বর্ণের দাম নেমে আসে প্রায় ৪ হাজার ৭০০ ডলারের ঘরে। একই দিনে রূপার দামও রেকর্ড ২৭ শতাংশ কমে যায়। টানা দুই সেশনে স্বর্ণের দাম কমেছে ১৩ শতাংশের বেশি এবং রূপা প্রায় ৩৪ শতাংশ। খবর রয়টার্সের। 

কেন এ পতন?

বিশ্লেষকদের মতে, এটি মূলত অতিরিক্ত ঊর্ধ্বগতির পর স্বাভাবিক সংশোধন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভের নতুন চেয়ারম্যান হিসেবে কেভিন ওয়ার্শের মনোনয়ন দেওয়ার পর বাজারে অনিশ্চয়তা তৈরি হয়। পাশাপাশি সিএমই গ্রুপ মূল্যবান ধাতুর ফিউচার চুক্তিতে মার্জিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় বড় ধরনের বিক্রি শুরু হয়।

স্বাধীন বিশ্লেষক রস নরম্যান বলেন, ‘পতনটি বড় এবং দ্রুত হলেও আমরা মাত্র তিন সপ্তাহ আগের দামের স্তরেই ফিরে এসেছি। এটি একটি বড় সংশোধন, তবে এতে করে বুল রান শেষ হয়ে গেছে—এমনটা বলার সুযোগ নেই।’

সামনে কী হতে পারে?

অনেক বিশ্লেষক মনে করছেন, কিছু সময় বাজারে স্থিতিশীলতা দেখা যেতে পারে। তবে বছরের শেষের দিকে আবারও দাম বাড়তে পারে। ইউবিএস পূর্বাভাস দিয়েছে, স্বর্ণের দাম চলতি বছরে ৬ হাজার ২০০ ডলার ছাড়াতে পারে। জেপি মরগানের পূর্বাভাস আরও বেশি—বছর শেষে ৬ হাজার ৩০০ ডলার পর্যন্ত যেতে পারে স্বর্ণ। ডয়চে ব্যাংকও ৬ হাজার ডলারের পূর্বাভাস পুনর্ব্যক্ত করেছে।

বাজারে ধারণা রয়েছে, ফেডারেল রিজার্ভ এ বছর দু’বার সুদের হার কমাতে পারে, যা সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের জন্য ইতিবাচক হবে।

তবে কিছু বিশ্লেষক সতর্ক করে বলেছেন, অস্থিরতা এখনও কাটেনি। সিটি ইনডেক্সের বাজার বিশ্লেষক ফাওয়াদ রাজাকজাদা বলেন, স্বর্ণের দর তলানিতে পৌঁছেছে—এ কথা বলার এখনও সময় হয়নি।

রূপা নিয়ে মিশ্র পূর্বাভাস

রূপার ক্ষেত্রে পূর্বাভাস কিছুটা মিশ্র। এটি একদিকে মূল্যবান ধাতু, অন্যদিকে শিল্পক্ষেত্রেও ব্যাপক ব্যবহৃত হয়। ফলে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শিল্প চাহিদার ওপর এর দাম অনেকটাই নির্ভর করে।

সব মিলিয়ে বিশ্লেষকদের মত, সাম্প্রতিক বড় ধস সত্ত্বেও স্বর্ণের দীর্ঘমেয়াদি ঊর্ধ্বমুখী ধারা এখনও অটুট রয়েছে।

স্বর্ণ স্বর্ণের দাম

সংশ্লিষ্ট সংবাদ: স্বর্ণ

০৩ ফেব্রুয়ারি ২০২৬
স্বর্ণের দাম ৬ ঘণ্টার ব্যবধানে দুইবার বাড়ল
০৩ ফেব্রুয়ারি ২০২৬
তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
০৩ ফেব্রুয়ারি ২০২৬
তিন ধাপে কমে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মক্কায় ফতোয়া প্রদানের দায়িত্ব পেলেন শায়খ বান্দার বালিলাহ
  2. ট্রাম্পের হুমকির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছে ইরান
  3. ১৮০০ ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করল সৌদি আরব
  4. মারাত্মক স্বাস্থ্য সংকট মোকাবিলায় আর্থিক সহায়তা চায় ডব্লিউএইচও
  5. বড় ধসের পরও বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা স্বর্ণের
  6. যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, শুল্ক কমছে ভারতীয় পণ্যে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x