Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:০৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৮:১৩, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:০৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৮:১৩, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
ট্রাম্পের বাসভবনে অনুপ্রবেশের চেষ্টা, পুলিশের গুলিতে নিহত ১
আলোচনা ব্যর্থ হলে আত্মরক্ষার অধিকার ইরানের আছে : আরাঘচি
যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করবে না ইরান
ট্রাম্পের শুল্ক নীতি বাতিলের পেছনে কে এই ভারতীয়
‘দুই-তিন দিনের মধ্যে’ প্রস্তুত হবে পারমাণবিক চুক্তির খসড়া : ইরান

পারমাণবিক আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা খামেনির

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:০৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৮:১৩, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:০৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৮:১৩, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশবাসীর উদ্দেশে কথা বলছেন। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা চলমান থাকলেও কড়া অবস্থান বজায় রেখেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। স্থানীয় সময় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের জবাবে বলেন, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্র ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে—‘এবারও পারবে না।’

খামেনি বলেন, ইরান কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যে নামিয়ে আনার মতো ‘অযৌক্তিক’ শর্ত মেনে নেবে না। তার ভাষায়, যদি আলোচনা হয়, তা সম্মানজনক হতে হবে। চাপের মুখে আত্মসমর্পণ নয়।

জেনেভায় ‘গঠনমূলক’ আলোচনা

খামেনির বক্তব্যের কয়েক ঘণ্টা পর জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, গতবারের তুলনায় আলোচনা ছিল আরও গঠনমূলক। কিছু নীতিগত বিষয়ে সমঝোতায় পৌঁছেছি। ভবিষ্যতে একটি খসড়া নথি প্রস্তুত হতে পারে।

ওমানের মধ্যস্থতায় হওয়া এ আলোচনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রেসিও সংশ্লিষ্ট ছিলেন। জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য পরিদর্শন নিয়েও আলোচনা হয়েছে।

মতভেদ রয়ে গেছে

তবে মূল ইস্যুগুলোতে দুই পক্ষের অবস্থান এখনও দূরত্বেই রয়ে গেছে। যুক্তরাষ্ট্র চায় ইরান সম্পূর্ণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করুক, মজুতকৃত উচ্চমাত্রার ইউরেনিয়াম হস্তান্তর করুক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করুক। ইরান এসব শর্তকে ‘লাল দাগ’ বলে প্রত্যাখ্যান করেছে।

ইরান অবশ্য প্রস্তাব দিয়েছে ইউরেনিয়াম পাতলা করার এবং সম্ভাব্য অর্থনৈতিক সহযোগিতায় যুক্তরাষ্ট্রকে অংশীদার করার। তবে কিভাবে এই সমঝোতা বাস্তবায়ন হবে, সে বিষয়ে স্পষ্টতা নেই।

আলোচনা শেষে ইরানের মুদ্রা রিয়ালের মান সামান্য কমেছে; এক ডলার সমান প্রায় ১৬ লাখ ৩০ হাজার রিয়ালে লেনদেন হয়েছে।

সামরিক মহড়া ও উত্তেজনা

আলোচনার সাথে সাথে পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে সামরিক মহড়া চালিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। আইআরজিসি নৌবাহিনীর প্রধান আলিরেজা তানগসিরি জানান, প্রয়োজনে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার সক্ষমতা তাদের রয়েছে। উল্লেখ্য, বৈশ্বিক তেল-গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রও মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করছে; দ্বিতীয় একটি বিমানবাহী রণতরীসহ অতিরিক্ত প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এত দ্রুত আলোচনা শেষ হওয়া ইতিবাচক ইঙ্গিত নয়। আন্তর্জাতিক সংকট বিষয়ক বিশ্লেষক আলি ভাইজ বলেন, ২০১৫ সালের চুক্তি করতে আড়াই বছর লেগেছিল। এত জটিল বিষয়ে দ্রুত অগ্রগতি আশা করা কঠিন।

ইরানের বিভিন্ন পত্রিকাও আলোচনায় তাৎক্ষণিক সাফল্যের সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছে। কেউ কেউ শিরোনাম করেছে—জেনেভা থেকে হরমুজ পর্যন্ত শক্তির প্রদর্শন, আবার কেউ লিখেছে—ইরান ভেনেজুয়েলা নয়।

যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা আয়াতুল্লাহ আলী খামেনি

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

২২ ফেব্রুয়ারি ২০২৬
ট্রাম্পের শুল্ক নীতি বাতিলের পেছনে কে এই ভারতীয়
২১ ফেব্রুয়ারি ২০২৬
মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি ‘অপ্রয়োজনীয়’, চুক্তি ‘অর্জনযোগ্য’ : ইরান
২০ ফেব্রুয়ারি ২০২৬
হামলা চালালে মার্কিন ঘাঁটি হবে ‘প্রধান লক্ষ্যবস্তু’ : ইরান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রমজানে ওমরাহ পালনে সৌদি সরকারের নতুন নির্দেশনা
  2. যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করবে না ইরান
  3. ট্রাম্পের শুল্ক নীতি বাতিলের পেছনে কে এই ভারতীয়
  4. পাকিস্তানের হামলায় বহু হতাহতের দাবি আফগানিস্তানের
  5. ট্রাম্প-জাতিসংঘের বক্তব্যের পর বিক্ষোভে নিহতদের প্রমাণ চাইল ইরান
  6. আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x