Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:০৫, ২১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৬:০৯, ২১ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:০৫, ২১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৬:০৯, ২১ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
মধ্যপ্রাচ্য থেকে ৩০ হাজারের বেশি নাগরিককে সরিয়ে নিল যুক্তরাষ্ট্র
ইরান যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব জ্বালানি বাজারে, ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি
মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার : পররাষ্ট্রমন্ত্রী
ইরানের নৌ সদর দপ্তর ও ৯টি জাহাজ ধ্বংসের দাবি ট্রাম্পের
মার্কিন ও ব্রিটিশ তেল ট্যাঙ্কারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা

মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি ‘অপ্রয়োজনীয়’, চুক্তি ‘অর্জনযোগ্য’ : ইরান

এনটিভি অনলাইন ডেস্ক
১৬:০৫, ২১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৬:০৯, ২১ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:০৫, ২১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৬:০৯, ২১ ফেব্রুয়ারি ২০২৬
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এএফপির ফাইল ছবি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ওয়াশিংটনের ধারাবাহিক সামরিক হুমকি সত্ত্বেও তেহরান শান্তি স্থাপন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়তে প্রস্তুত। তিনি বলেন, একটি ন্যায্য ও পারস্পরিক লাভজনক চুক্তিতে পৌঁছানো এখনো সম্ভব।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক ‘এমএস এনওডব্লিউ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি এ মন্তব্য করেন।

আরাঘচি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির কোনো সামরিক সমাধান নেই। তিনি বলেন, ‘একটি কূটনৈতিক সমাধান আমাদের নাগালের মধ্যেই রয়েছে। আমি গত ২০ বছর ধরে এই পেশায় আছি, আমি জানি একটি চুক্তি অর্জনযোগ্য।’ তবে তিনি সতর্ক করে বলেন, যেকোনো চুক্তি অবশ্যই উভয়ের জন্য সম্মানজনক হতে হবে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সামরিক শক্তি বৃদ্ধির তীব্র সমালোচনা করে আরাঘচি একে ‘অপ্রয়োজনীয় এবং অসহায়ক’ বলে অভিহিত করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো সামরিক পদক্ষেপ পুরো অঞ্চলের জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে।

আরাঘচির এই সাক্ষাৎকারের কয়েক ঘণ্টা পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, আলোচনার টেবিলে নিজের অবস্থান শক্ত করতে তিনি ইরানের ওপর ‘সীমিত হামলার’ সম্ভাবনা বিবেচনা করছেন।

বর্তমানে ট্রাম্প প্রশাসন ইরানের চারপাশে ব্যাপক সামরিক শক্তি জড়ো করছে। শুক্রবার জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইটগুলো জানিয়েছে, বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ ভূমধ্যসাগর হয়ে উপসাগরীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। এর আগে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ট্রাম্প ইরানকে চুক্তির জন্য প্রথমে ১০ দিন ও পরে বাড়িয়ে ১৫ দিনের সময়সীমা (ডেডলাইন) বেঁধে দিয়েছেন।

ট্রাম্প প্রশাসন ইরানকে তার পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে বললেও আরাঘচি দাবি করেছেন, ‘মার্কিন পক্ষ শূন্য সমৃদ্ধকরণের দাবি তোলেনি। এটি ট্রাম্প প্রশাসনের প্রকাশ্য অবস্থানের বিপরীত বলে মনে হচ্ছে।

ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার অধিকারের ওপর জোর দিয়ে জানিয়েছে, তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে না এবং তাদের কার্যক্রমের ওপর কঠোর আন্তর্জাতিক পর্যবেক্ষণ মানতে প্রস্তুত। উল্লেখ্য, গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও বর্তমানে দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রকৃত অবস্থান আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে অজানা।

আলোচনার অগ্রগতি সম্পর্কে আরাঘচি জানান, উভয় পক্ষ চুক্তির মূলনীতি ও নির্দেশিকার বিষয়ে একমত হয়েছে। এখন ইরানের পক্ষ থেকে মার্কিন দূত স্টিভ উইটকফের কাছে একটি লিখিত প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, পরবর্তী বৈঠকে সেই খসড়া প্রস্তাবের ভাষা নিয়ে আলোচনার মাধ্যমে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।

যুক্তরাষ্ট্র  সামরিক শক্তি
০৪ মার্চ ২০২৬
আরেকটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের
০৩ মার্চ ২০২৬
২৬ বছরে কয়টি দেশে যুক্তরাষ্ট্রের হামলা, প্রাণহানি ও খরচ কত?
০৩ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যজুড়ে ভ্রমণ বিপর্যয়ের মাঝে সীমিত পরিসরে ফ্লাইট চালু
০৩ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দেওয়া কে এই আলী লারিজানি
০৩ মার্চ ২০২৬
সৌদি আরবে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা
০২ মার্চ ২০২৬
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায় আসছেন কাল
০২ মার্চ ২০২৬
যুদ্ধে যেসব অস্ত্র ব্যবহার করছে ইরান
০১ মার্চ ২০২৬
ইরানে হামলায় বিভক্ত রিপাবলিকানরা, ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার উদ্যোগ
০১ মার্চ ২০২৬
পাল্টা হামলা থেকে বিরত থাকতে ইরানকে ট্রাম্পের কঠোর সতর্কবার্তা
০১ মার্চ ২০২৬
ইরান এখন কোণঠাসা, সমঝোতা আরও সহজ হবে : ট্রাম্প
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কুয়েত ও লেবাননে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা
  2. গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব নিহত, নিশ্চিত করল ইরান
  3. ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল আরব আমিরাত
  4. ঈদুল ফিতরের তারিখ জানালো কাতারও
  5. সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা
  6. বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x