Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৪০, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৫:২৯, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৪০, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৫:২৯, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশ বাস্তবায়ন কেন অবৈধ নয়, রুল জারি
যুক্তরাষ্ট্রের ব্যয় ঘণ্টায় সোয়া তিন কোটি ডলার, ফুরিয়ে আসছে অস্ত্রের মজুদ
লালন সাঁই স্মরণে ছেউড়িয়ায় আলোচনা সভা
সৌদি আরবে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হবে স্বর্ণ

দক্ষিণ কোরিয়াকে ‘শত্রু’ আখ্যা দিয়ে আলোচনা প্রত্যাখ্যান কিমের

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৪০, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৫:২৯, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৪০, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৫:২৯, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

দক্ষিণ কোরিয়ার সঙ্গে দীর্ঘদিনের কূটনৈতিক অচলাবস্থা নিরসনে সিউলের পক্ষ থেকে নেওয়া শান্তি আলোচনা ও সমঝোতার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম (কেসিএনএ) জানিয়েছে, কিম দক্ষিণ কোরিয়াকে তাঁর দেশের ‘সবচেয়ে প্রতিকূল’ শত্রু হিসেবে অভিহিত করেছেন। একই সঙ্গে উভয় দেশের যেকোনো ধরনের আলোচনার পথ বন্ধ করে দিয়েছেন। 

পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেসের সমাপনী বক্তব্যে কিম জং উন ঘোষণা করেন, “দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমাদের একেবারেই কোনো লেনদেন করার প্রয়োজন নেই। যতক্ষণ পর্যন্ত দক্ষিণ কোরিয়া আমাদের সঙ্গে সীমানা থাকার ভূ-রাজনৈতিক শর্ত থেকে বেরিয়ে আসতে পারবে না, ততক্ষণ নিরাপদে থাকার একমাত্র উপায় হলো আমাদের সঙ্গে সংশ্লিষ্ট সবকিছু ত্যাগ করা। আমাদের একা থাকতে দেওয়া।”

উল্লেখ্য, ২০২৪ সালে উত্তর কোরিয়া তাদের সংবিধানে দক্ষিণ কোরিয়াকে আনুষ্ঠানিকভাবে ‘শত্রু রাষ্ট্র’ হিসেবে অন্তর্ভুক্ত করেছিল।

দক্ষিণ কোরিয়ার ‘শান্তিপূর্ণ সহাবস্থান’ নীতি

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ুং ক্ষমতায় আসার পর থেকে উত্তর কোরিয়ার সঙ্গে ‘শান্তিপূর্ণ সহাবস্থান’ নীতি গ্রহণ করেছেন। তিনি আগের প্রশাসনের কঠোর অবস্থান থেকে সরে এসে মানবিক সহায়তা পাঠানো এবং ড্রোন প্রচারণা বন্ধ করার মতো একাধিক পদক্ষেপ নিয়েছেন। এমনকি গত বছর সিউল একটি আইন পাস করেছে যাতে উত্তর কোরিয়ায় বেলুন পাঠিয়ে প্রচারণা চালানো নিষিদ্ধ করা হয়েছে।

কিম জং উনের এই কঠোর বার্তার পর দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রণালয় গভীর দুঃখ প্রকাশ করেছে। সিউল জানিয়েছে, তারা উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রাখবে। উভয় পক্ষকে শত্রুভাবাপন্ন আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। অন্যদিকে, কিম যুক্তরাষ্ট্রের প্রতি কিছুটা নমনীয় সুর দেখিয়ে বলেছেন, যদি ওয়াশিংটন তাদের ‘শত্রুতামূলক নীতি’ ত্যাগ করে এবং উত্তর কোরিয়াকে একটি পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে স্বীকৃতি দেয়, তবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী।

বিশ্লেষকদের মতে, কিম জং উন বর্তমানে রাশিয়ার সঙ্গে তাঁর সামরিক সম্পর্ক জোরদার করা এবং আগামী এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য চীন সফরের দিকে তাকিয়ে আছেন। দক্ষিণ কোরিয়াকে পুরোপুরি উপেক্ষা করে সরাসরি ওয়াশিংটনের সঙ্গে দেনদরবার করাই এখন পিয়ংইয়ংয়ের প্রধান কৌশল।

উত্তর কোরিয়া কিম জং উন ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: উত্তর কোরিয়া

০৭ নভেম্বর ২০২৫
আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
২২ অক্টোবর ২০২৫
পূর্ব উপকূলের দিকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
২০ জুন ২০২৫
ইসরায়েল ‘মধ্যপ্রাচ্যের ক্যানসার’ : উত্তর কোরিয়া
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট তেল ট্যাঙ্কারে আইআরজিসির হামলা
  2. হাসপাতাল ও স্কুলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলা, আন্তর্জাতিক পদক্ষেপের দাবি ইরানের
  3. ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় যোগ দিচ্ছে না যুক্তরাজ্য : স্টারমার
  4. মধ্যপ্রাচ্যে যুদ্ধ : উচ্চ মুদ্রাস্ফীতি ও মন্থর প্রবৃদ্ধির ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি
  5. ইসরায়েলের অনুরোধে গ্যাস উৎপাদন বন্ধ করল শেভরন
  6. ইরানে স্থল বাহিনী পাঠানো নিয়ে যা বললেন পিট হেগসেথ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x