ইসরায়েলে স্কুল ও অফিস বুধবার পর্যন্ত বন্ধ
পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলি সেনাবাহিনীর টহল। ছবি : এএফপি
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এর জবাবে ইরানও পাল্টা হামলায় ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে।
এসব হামলার সতর্কতা হিসেবে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে, তারা আগামী বুধবার রাত ৮টা (গ্রিনিচ মান সময় ১৮টা) পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থল বন্ধ রাখার সময়সীমা বাড়িয়েছে।
আজ সোমবার (২ মার্চ) ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরানের সঙ্গে চলমান সংঘাতের মাঝে নতুন করে পরিস্থিতি পর্যালোচনার পর সামরিক বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, দেশজুড়ে আরোপিত বিধিনিষেধ বুধবার রাত পর্যন্ত অপরিবর্তিত থাকবে। এই সময়ে জরুরি খাত ছাড়া সব ধরনের সমাবেশ, শিক্ষা কার্যক্রম এবং কর্মস্থল বন্ধ রাখা বাধ্যতামূলক থাকবে।’

এনটিভি অনলাইন ডেস্ক