Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৩৫, ০৪ মার্চ ২০২৬
আপডেট: ০৯:৪১, ০৪ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৩৫, ০৪ মার্চ ২০২৬
আপডেট: ০৯:৪১, ০৪ মার্চ ২০২৬
আরও খবর
যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বানে যুক্তরাষ্ট্রের মিত্র ও চীনের সাড়া কেমন?
ট্রাম্পের সাহায্যের আবেদন সরাসরি প্রত্যাখ্যান
মোজতবা খামেনি জীবিত, তবে ‘আহত’ : ট্রাম্প
ইসরায়েল থেকে স্থায়ীভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার করল স্পেন
নবগঙ্গার ভাঙনে হুমকিতে তীর রক্ষা বাঁধ, আতঙ্কে ৫ শতাধিক পরিবার

সামরিক ঘাঁটি ব্যবহারে বাধা

স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি ট্রাম্পের

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৩৫, ০৪ মার্চ ২০২৬
আপডেট: ০৯:৪১, ০৪ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৩৫, ০৪ মার্চ ২০২৬
আপডেট: ০৯:৪১, ০৪ মার্চ ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপির ফাইল ছবি

ইরানে হামলার জন্য স্পেন তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় খেপেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পেন জানিয়েছে, তারা এই অভিযানে তাদের সামরিক ঘাঁটি থেকে মার্কিন বিমান চলাচলের অনুমতি দেবে না। এর জবাবে ট্রাম্প হুমকি দিয়ে বলেন, স্পেন যদি সহযোগিতা না করে তবে তিনি দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সব ধরনের ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেবেন। খবর বিবিসির।

স্থানীয় সময় মঙ্গলবার (৩ মার্চ) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘‘স্পেন যে আচরণ করেছে তা ‘ভয়ংকর’। আমরা স্পেনের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করতে যাচ্ছি।’’ 

ট্রাম্প আরও বলেন, আজ বা আগামীকালের মধ্যে স্পেনের সঙ্গে সম্পর্কিত যাবতীয় ব্যবসা বন্ধ করে দেওয়ার ক্ষমতা তাঁর রয়েছে।

ট্রাম্প ও ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট দাবি করেছেন, জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনি ক্ষমতা রয়েছে স্পেন থেকে আমদানিকৃত পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার। তবে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বিষয়টি নিয়ে সরাসরি কোনো প্রতিশ্রুতি না দিয়ে সতর্কতার সঙ্গে বলেছেন, তারা প্রেসিডেন্টের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ রোববার (২ মার্চ) ইরান-ইসরায়েল ও মার্কিন সংঘাতকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী ‘অযৌক্তিক ও বিপজ্জনক সামরিক হস্তক্ষেপ’ বলে অভিহিত করেন।

মাদ্রিদের কর্মকর্তারা বলেন, মার্কিন বাহিনীকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া জাতিসংঘের সনদের লঙ্ঘন হবে।

এদিকে, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ মঙ্গলবার (৩ মার্চ) ট্রাম্পের সঙ্গে বৈঠকে বলেন, স্পেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অবিচ্ছেদ্য অংশ। ফলে ব্লকের নিয়ম অনুযায়ী, একক কোনো সদস্য রাষ্ট্রের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করা অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। স্পেনের সরকারও জানিয়েছে, যেকোনো বাণিজ্য পর্যালোচনায় বেসরকারি কোম্পানির স্বায়ত্তশাসন, আন্তর্জাতিক আইন ও ইইউ-মার্কিন দ্বিপাক্ষিক চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।

ট্রাম্পের এই ক্রোধের পেছনে কেবল ঘাঁটি ব্যবহারের বিষয়টিই নয়, বরং প্রতিরক্ষা ব্যয় নিয়েও দীর্ঘদিনের মতবিরোধ রয়েছে। ট্রাম্প চাচ্ছেন স্পেন যেন তাদের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করে, যা স্পেন সরকার প্রত্যাখ্যান করেছে।

মার্কিন আদমশুমারি ব্যুরোর তথ্যমতে, ২০২৫ সালে যুক্তরাষ্ট্র ও স্পেনের মধ্যে প্রায় ৪৭ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে—যার মধ্যে ২৬ বিলিয়ন ডলার রপ্তানি ও ২১ বিলিয়ন ডলার আমদানি। মূলত ওষুধ ও জলপাই তেল স্পেনের শীর্ষ রপ্তানি পণ্য।

উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে অভিযানে যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহারের ক্ষেত্রেও ট্রাম্প সম্প্রতি কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন, তবে স্পেনের মতো দেশটির ওপর সরাসরি বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের হুমকি তিনি এখনো দেননি।

ট্রাম্প স্পেন সামরিক ঘাঁটি বাণিজ্য বন্ধ হুমকি

সংশ্লিষ্ট সংবাদ: ট্রাম্প

১৩ মার্চ ২০২৬
মোজতবা খামেনি জীবিত, তবে ‘আহত’ : ট্রাম্প
০৫ মার্চ ২০২৬
ইরানে হামলায় ট্রাম্পকে মার্কিন সিনেটের সমর্থন
০৬ ফেব্রুয়ারি ২০২৬
পুতিনের ‘পারমাণবিক অস্ত্র মোতায়েনের সীমা’ বাড়ানোর আহ্বান প্রত্যাখ্যান ট্রাম্পের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ওমরাহ ভিসার সময়সীমা নির্ধারণ করল সৌদি আরব
  2. ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৮৫০
  3. মধ্যপ্রাচ্যের ঘাঁটি ব্যবহার করে মার্কিন হামলার ‘যথেষ্ট প্রমাণ’ আছে : আরাঘচি
  4. ইসরায়েলের পুলিশ সদরদপ্তর ও স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে ইরানের হামলা
  5. অন্য কোনো দেশকে যুদ্ধে না জড়াতে ইরানের আহ্বান
  6. মার্কিন কৌশল কেবল ইরানে ‘সর্বোচ্চ ধ্বংসের’ লক্ষ্যেই সীমাবদ্ধ?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x