Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:১০, ০৮ মার্চ ২০২৬
আপডেট: ১৯:১৬, ০৮ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:১০, ০৮ মার্চ ২০২৬
আপডেট: ১৯:১৬, ০৮ মার্চ ২০২৬
আরও খবর
প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১
১৪ দিনের রিমান্ড শেষে কলকাতার আদালতে ফয়সাল ও আলমগীর
ওয়ার্ড কাউন্সিলর হাসু গ্রেপ্তার
পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি ফয়সাল গ্রেপ্তার
কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যায় গ্রেপ্তার ৪

ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেপ্তার

এনটিভি অনলাইন ডেস্ক
১৯:১০, ০৮ মার্চ ২০২৬
আপডেট: ১৯:১৬, ০৮ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:১০, ০৮ মার্চ ২০২৬
আপডেট: ১৯:১৬, ০৮ মার্চ ২০২৬

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)। শনিবার (৭ মার্চ) গভীর রাতে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ রোববার (৮ মার্চ) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এসটিএফের সংবাদ বিজ্ঞপ্তির বরাতে বার্তা সংস্থা এএনআই এই তথ্য জানায়। 

এসটিএফের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই দুই বাংলাদেশি নাগরিক দেশে চাঁদাবাজি ও হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধ করে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল। তাদের কাছে গোপন ও বিশ্বাসযোগ্য তথ্য ছিল, আসামিরা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল। সর্বশেষ তারা পুনরায় বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল।

West Bengal police STF arrested two Bangladeshi nationals - Rahul alias Faisal Karum Masud and Alamgir Hossain near Bongaon border area for illegal entry and stay in India. These two people are connected with the murder of political activist Sharif Osman Hadi in Bangladesh. pic.twitter.com/8ZWrwZzhhl— ANI (@ANI) March 8, 2026

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, তারা রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে হত্যা করার পর আইনি ব্যবস্থা থেকে বাঁচতে সীমান্ত পাড়ি দিয়েছিল। এসটিএফ জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আজ তাদের আদালতে হাজির করা হলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

এর আগে গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে আনুমানিক দুপুর ২টা ২০ মিনিটে রাজধানী ঢাকার পল্টন থানার বক্স কালভার্ট রোডে দুষ্কৃতকারীরা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। এরপর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান। এ ঘটনায় গত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা করেন।

ওসমান হাদি গ্রেপ্তার খুন ভারত 

সংশ্লিষ্ট সংবাদ: ওসমান হাদি

২২ মার্চ ২০২৬
১৪ দিনের রিমান্ড শেষে কলকাতার আদালতে ফয়সাল ও আলমগীর
১৪ মার্চ ২০২৬
হাদির হত্যাকারীকে পালাতে সাহায্য করা ব্যক্তি ভারতে গ্রেপ্তার
১২ মার্চ ২০২৬
হাদি, আবরার ফাহাদ ও ফেলানীর নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্তের দাবি নাহিদের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করা হবে : ইরান
  2. ইরানি ড্রোন নাকি মার্কিন ক্ষেপণাস্ত্র, বাহরাইনে বিস্ফোরণ কিসে?
  3. ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া জানাল ইরান
  4. মুক্তিযুদ্ধের গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
  5. কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
  6. এক সপ্তাহে দ্বিতীয়বার কিউবাজুড়ে ব্ল্যাকআউট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x