Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:১০, ১১ মার্চ ২০২৬
আপডেট: ১৫:১৬, ১১ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:১০, ১১ মার্চ ২০২৬
আপডেট: ১৫:১৬, ১১ মার্চ ২০২৬
আরও খবর
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মাথায় ‘বাজ পড়ার মতো’ ইরানের নতুন প্রস্তাব
ইরানে পানি সরবরাহ স্থাপনা ও বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় তিন সাংবাদিক নিহত
ইরান যুদ্ধে নতুন মাত্রা, মধ্যপ্রাচ্যে পৌঁছেছে কমান্ডোবাহী মার্কিন রণতরী
যুক্তরাষ্ট্র-ইসরায়েল যেভাবে ইরানকে আরও শক্তিশালী করে তুলছে

ইরানে হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন : ফ্রান্স

এনটিভি অনলাইন ডেস্ক
১৫:১০, ১১ মার্চ ২০২৬
আপডেট: ১৫:১৬, ১১ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:১০, ১১ মার্চ ২০২৬
আপডেট: ১৫:১৬, ১১ মার্চ ২০২৬
২ মার্চ প্যারিসে এক সংকটকালীন সভার পর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট একটি সংবাদ সম্মেলন করছেন। ছবি: এএফপি

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো বলেছেন, এই হামলার স্পষ্ট কোনো কৌশলগত লক্ষ্যও নেই।

স্থানীয় সময় মঙ্গলবার (১০ মার্চ) ফরাসি টেলিভিশন ফ্রান্স-২-এ দেওয়া এক সাক্ষাৎকারে বারো বলেন, আমরা এই যুদ্ধকে সমর্থন করি না এবং এতে অংশও নিচ্ছি না।

জঁ-নোয়েল বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের মানদণ্ড অনুসরণ করছে না এবং এর উদ্দেশ্যও স্পষ্টভাবে নির্ধারিত নয়। খবর আনাদোলুর।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে দ্রুত উত্তেজনা কমানোর আহ্বান জানান। একই সঙ্গে তিনি ইরানকে আঞ্চলিক নীতিতে পরিবর্তন আনার আহ্বান জানান।

বারো বলেন, আমরা আশা করি ইরান অস্থিতিশীল ও বিপজ্জনক শক্তি হিসেবে আচরণ করা থেকে সরে আসবে।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দীর্ঘমেয়াদি সমাধানের জন্য তেহরানকে তাদের অবস্থানে মৌলিক পরিবর্তন আনতে হবে এবং গুরুত্বপূর্ণ ছাড় দিতে হবে।

এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যে উদ্যোগের কথা বলেছেন, সেই অনুযায়ী হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রতিরক্ষামূলক মিশনে অংশ নেওয়ার আগ্রহ দেখিয়েছে কয়েকটি দেশ।

বারো জানান, সম্ভাব্য এই মিশনে ইউরোপের কিছু দেশ ছাড়াও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ অংশ নিতে পারে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করে, যার নাম দেওয়া হয়েছে 'অপারেশন এপিক ফিউরি'। ওই হামলায় ১২০০ জনের বেশি মানুষ নিহত এবং প্রায় ১০ হাজার মানুষ আহত হয়েছেন।

এর জবাবে ইরান ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

ফ্রান্স ইরান-ইসরায়েল যুদ্ধ যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলা আন্তর্জাতিক

সংশ্লিষ্ট সংবাদ: ফ্রান্স

১৪ মার্চ ২০২৬
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে ইরানের সঙ্গে ফ্রান্স-ইতালির আলোচনা
১১ মার্চ ২০২৬
লেবাননে ৬০ টন ত্রাণ পাঠাচ্ছে ফ্রান্স
২৭ জানুয়ারি ২০২৬
এবার ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যুক্তরাষ্ট্র-ইসরায়েল যেভাবে ইরানকে আরও শক্তিশালী করে তুলছে
  2. আমিরাতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা
  3. কাতার ও ইউক্রেনের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত
  4. ইরানে অত্যাধুনিক ড্রোন পাঠাচ্ছে রাশিয়া
  5. এফবিআই প্রধান কাশ প্যাটেলের ইমেইল হ্যাক করল ইরানি হ্যাকাররা
  6. ইরান যুদ্ধ নিয়ে শাহবাজ-পেজেশকিয়ান ফোনালাপ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x