ইরানের জ্বালানি ও খাদ্য সরবরাহ নিয়ে কোনো উদ্বেগ নেই : ভাইস প্রেসিডেন্ট
ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। ছবি : এএফপি
ইরানের জ্বালানি ও খাদ্যের মজুদ ভালো অবস্থায় রয়েছে এবং এটা নিয়ে কোনো উদ্বেগ নেই বলে দাবি করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ।
সোমবার (২৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।
বার্তা সংস্থা ইসনার বরাতে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি, জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিয়ে কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। তিনি বলেন, জনগণের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে প্রয়োজনীয় পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।
মোহাম্মদ রেজা আরেফ বলেন, পণ্য সরবরাহ ব্যবস্থা, ব্যাংকিং সেবা ও পেমেন্ট সিস্টেমগুলো কোনো বিঘ্ন ছাড়াই সচল রয়েছে এবং দেশে জীবনযাত্রা স্বাভাবিক আছে।

এনটিভি অনলাইন ডেস্ক