ইরান যুদ্ধে কেন সেভাবে অংশ নিল না হুতি যোদ্ধারা?
ইরানের সাহায্যপ্রাপ্ত লেবাননের হিজবুল্লা গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিলেও ইরান যুদ্ধে কার্যত নিষ্ক্রিয় থাকতে দেখা গেল হুতি যোদ্ধাদের। অথচ এর আগে বিভিন্ন সময় ইরানের জন্য সরাসরি লড়াইয়ের ময়দানে নেমেছে হুতি যোদ্ধারা। প্রশ্ন উঠছে কেন তারা এবারে সেভাবে সক্রিয় হলো না।
এর আগে ইরানের পক্ষে সওয়াল করেছে হুতিরা। হুতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল্লাহ সাবরি জানিয়েছিলেন, ইরানকে সবরকমভাবে তারা সাহায্য করবে। কিন্তু বাস্তবে তা দেখা যায়নি।
বিশেষজ্ঞদের অনেকের মতে, ইচ্ছে থাকলেও সরাসরি লড়াইয়ে অংশ নিতে পারেনি হুতিরা। এর একটা বড় কারণ সৌদি আরব। ইরান সরাসরি সৌদি আরবে আক্রমণ চালিয়েছে। কিন্তু ইয়েমেন সংকটে সৌদি আরব গুরুত্বপূর্ণ আলোচনায় হস্তক্ষেপ করছে। ফলে সৌদি আরবে আক্রমণ চালালে হুতিদের ব্যক্তিগত অবস্থান সংকটজনক হয়ে পড়তো। এছাড়াও হুতিরা আরেকটু অপেক্ষা করার কৌশল নিয়েছিল বলে মনে করছেন কোনো কোনো বিশেষজ্ঞ। পুরো বিষয়টি যে এত দ্রুত শেষ হয়ে যাবে, তা তারা কল্পনা করতে পারেননি।

ডয়চে ভেলে