Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
০১:৩০, ০৫ নভেম্বর ২০২৬
আপডেট: ০১:৩০, ০৫ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০১:৩০, ০৫ নভেম্বর ২০২৬
আপডেট: ০১:৩০, ০৫ নভেম্বর ২০২৬
আরও খবর
নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরান যুদ্ধ দায়ী : ভ্যান্স
রিপাবলিকানদের শোচনীয় পরাজয়ের পাঁচ মূল কারণ
ধনকুবেরের অর্থের স্রোতে আটকে থাকেনি অ্যামি অ্যাক্টনের জয়
মধ্যবর্তী নির্বাচনে জয় পেয়ে ডেমোক্র্যাটরা কি ইরান যুদ্ধ থামাতে পারবে?
যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় : কী বলছে রাশিয়া ও ইউরোপ?

আমাকে অভিশংসনের চেষ্টা ডেমোক্র্যাটদেরই ধ্বংস ডেকে আনবে : ট্রাম্প

এনটিভি অনলাইন ডেস্ক
০১:৩০, ০৫ নভেম্বর ২০২৬
আপডেট: ০১:৩০, ০৫ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০১:৩০, ০৫ নভেম্বর ২০২৬
আপডেট: ০১:৩০, ০৫ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে বলরুমে শেষ স্টিল বিমটি স্থাপনের সময় বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : রয়টার্স

মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের ধাক্কা খাওয়ার পর নতুন করে অভিশংসনের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাটরা এমন কোনো উদ্যোগ নিলে তা উল্টো তাদের দলকেই ধ্বংস করে দেবে বলে সতর্ক করেছেন তিনি। একই সঙ্গে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পেছনে ইরানের সঙ্গে যুদ্ধ এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির যোগসূত্র থাকার কথা স্বীকার করেছেন ট্রাম্প। ডেমোক্র্যাটদের অভিশংসন প্রচেষ্টার বিষয়ে ‘সামান্যতমও’ চিন্তিত নন বলেও জানান তিনি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (৪ নভেম্বর) জোর দিয়ে বলেন, কংগ্রেসে নতুন করে ক্ষমতা পাওয়া ডেমোক্র্যাটরা যদি তাকে আবারও অভিশংসিত করার চেষ্টা করে, তবে সে বিষয়ে তিনি ‘সামান্যতমও’ চিন্তিত নন।

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পরের দিন বুধবার সকালে হোয়াইট হাউসের বলরুমে সাংবাদিকদের ট্রাম্প এসব কথা বলেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, আমার মনে হয়, তারা যদি এমনটা করে, তবে তা ডেমোক্র্যাটিক পার্টিকেই ধ্বংস করে দেবে। কোনো কারণ ছাড়াই অভিশংসন? কেন? একটি সফল দেশ গড়ার জন্য? আমাদের দেশ এখন তার ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি সফল।

এরপর ট্রাম্প হঠাৎ করেই সাংবাদিকদের তার প্রিয় প্রকল্পের নির্মাণকাজ দেখিয়ে বলেন, দেখুন, কীভাবে বিম (অবকাঠামোর অংশ) উপরে তোলা হচ্ছে।

এ ছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনি ফলাফল নিয়ে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের মূল্যায়নের প্রতি শর্তসাপেক্ষে সমর্থন জানান। ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধই ছিল মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের কারণ।

সাংবাদিকরা ভ্যান্সের মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করলে ট্রাম্প বলেন, আমার মনে হয় এটি অনেকাংশেই সত্য। কারণ স্বল্প সময় যুদ্ধের ফলে জ্বালানির দাম কিছুটা বেড়ে গিয়েছিল। একই সঙ্গে এটিও বলব—যদি আমাকে আবারও একই পরিস্থিতি মোকাবিলা করতে হতো, তবে আমি আবারও তা-ই করতাম। কারণ দীর্ঘমেয়াদে এটিই একমাত্র সমাধান। ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যায় না।

যুদ্ধটি যথার্থ ছিল কি না—এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি ‘হ্যাঁ’ সূচক উত্তর দেন। তিনি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। আসলে, আমাদের কাছে অন্য কোনো বিকল্প উপায় ছিল না।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মধ্যবর্তী নির্বাচনের প্রচারণায় তার বার্তা ও কৌশল নিয়ে কোনো আক্ষেপ নেই। তিনি জানান, তার জনসভাগুলোতে প্রচুর মানুষের ‘ভালোবাসা’ দেখা গিয়েছিল, কিন্তু তা রিপাবলিকান পার্টির প্রার্থীদের বিজয়ে রূপ নেয়নি।

নির্বাচনি প্রচারণার কৌশল নিয়ে কোনো আক্ষেপ আছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, না, দেখুন। আমি বলতে চাই—আমি যদি নিজে ব্যালটে থাকতাম (অর্থাৎ নির্বাচনে প্রার্থী হতাম), তবে আমরাই জিততাম। আপনারা তো মানুষ দেখেছেন, প্রতিটি জনসভায় হাজার হাজার মানুষ ভিড় করেছিল। আমি যদি প্রার্থী হতাম, তবে আমরাই জয়ী হতাম।

ট্রাম্প আরও বলেন, মানুষের সেই ভালোবাসাকে তারা (প্রার্থীরা) কাজে লাগাতে পারেনি। জনসভাগুলোতে যে ভালোবাসা ছিল, তা ছিল অবিশ্বাস্য। আমরা সেই ভালোবাসাকে প্রার্থীদের পক্ষে রূপান্তর করতে পারিনি।

ডেমোক্র্যাট ডোনাল্ড ট্রাম্প মধ্যবর্তী নির্বাচন যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
  1. যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় : কী বলছে রাশিয়া ও ইউরোপ?
  2. ট্রাম্পের ফলাফল বিপর্যয়ে তেহরানের সমাবেশে হাজারো মানুষের উপহাস
  3. মার্কিন মধ্যবর্তী নির্বাচনে যত ঐতিহাসিক প্রথম ঘটনা
  4. রাজনৈতিক পরিবর্তনেও ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের বৈরী মনোভাব বদলাবে না : খামেনি
  5. ট্রাম্পের রাজনৈতিক প্রভাব তলানিতে
  6. ট্রাম্পের হারের পর ইরান যুদ্ধ নিয়ে ‘প্রশ্ন তুলবে’ ডেমোক্র্যাটরা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x