Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১২:০০, ০১ এপ্রিল ২০২৬
আপডেট: ১৩:৩৩, ০১ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:০০, ০১ এপ্রিল ২০২৬
আপডেট: ১৩:৩৩, ০১ এপ্রিল ২০২৬
আরও খবর
বোমা মেরে ইরানকে ‘প্রস্তর যুগে’ ফেরানোর হুমকি ট্রাম্পের
ইরান ইস্যুতে উত্তেজনা কমানোর আহ্বান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর
ইরান যুদ্ধ আরও দুই-তিন সপ্তাহ চলার ইঙ্গিত ট্রাম্পের
বেসামরিক স্থাপনা লক্ষ্য করে মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের ক্ষোভ
ট্রাম্পের তদন্তে যুক্ত থাকায় বরখাস্ত এফবিআই এজেন্টদের মামলা

ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প

এনটিভি অনলাইন ডেস্ক
১২:০০, ০১ এপ্রিল ২০২৬
আপডেট: ১৩:৩৩, ০১ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:০০, ০১ এপ্রিল ২০২৬
আপডেট: ১৩:৩৩, ০১ এপ্রিল ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

ইরান যুদ্ধ নিয়ে ‘গুরুত্বপূর্ণ আপডেট’ দিতে স্থানীয় সময় বুধবার (১ এপ্রিল) রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট এ তথ্য জানিয়েছেন। 

সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় লিভিট জানান, বুধবার রাত ৯টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার বেলা ১১টায়) ট্রাম্পের এ ভাষণ প্রচারিত হবে। তবে তিনি কী ঘোষণা দিতে পারেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। খবর এনবিসি নিউজের। 

এর আগে স্থানীয় সময় মঙ্গলবার (৩১ মার্চ) সকালে এনবিসি নিউজকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা খুব ভালো অবস্থানে আছি এবং ইরান সংঘাত শেষের পথে। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ইরান থেকে সরে আসতে পারে। একই সঙ্গে তিনি বলেন, যুদ্ধ শেষ করতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তি অপরিহার্য নয়।

তবে এর আগের দিনই ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে এবং অগ্রগতি হয়েছে। পাশাপাশি, যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়ে সমঝোতা না হলে ইরানের অবকাঠামোতে হামলার হুঁশিয়ারিও দেন তিনি। যদিও ইরান সরকার স্পষ্টভাবে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা চলছে না।

এদিকে, ফেব্রুয়ারি ২৮ থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার পর সংঘাত এখন দ্বিতীয় মাসে প্রবেশ করেছে। এক মার্কিন কর্মকর্তার তথ্যমতে, এ সময়ের মধ্যে ১৩ জন মার্কিন সেনা নিহত এবং প্রায় ৩৫০ জন আহত হয়েছেন।

চলমান সংঘাতের প্রভাব যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও পড়ছে। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ অর্থনৈতিক চাপ অনুভব করছেন। মঙ্গলবার দেশটিতে প্রতি গ্যালন জ্বালানির গড় মূল্য ৪ ডলার ছাড়িয়েছে, যা ২০২২ সালের পর সর্বোচ্চ। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল সরবরাহ হয়। ইরানের নিয়ন্ত্রণের কারণে এ পথ সরবরাহে প্রভাব পড়ছে।

জনমত জরিপে দেখা গেছে, জ্বালানির মূল্যবৃদ্ধি ও অর্থনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে ট্রাম্পের পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করছেন অনেক মার্কিন ভোটার।

এর আগে সর্বশেষ গত ডিসেম্বর মাসে প্রাইম-টাইমে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে তিনি অর্থনৈতিক সাফল্যের পক্ষে নিজের অবস্থান তুলে ধরেন।

ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ ভাষণ

সংশ্লিষ্ট সংবাদ: ডোনাল্ড ট্রাম্প

০২ এপ্রিল ২০২৬
বোমা মেরে ইরানকে ‘প্রস্তর যুগে’ ফেরানোর হুমকি ট্রাম্পের
০২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ আরও দুই-তিন সপ্তাহ চলার ইঙ্গিত ট্রাম্পের
৩১ মার্চ ২০২৬
আলোচনা ব্যর্থ হলে ইরানের জ্বালানি স্থাপনা ধ্বংসের হুমকি ট্রাম্পের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আর্টেমিস-২ চাঁদে পৌঁছাতে কত সময় নেবে, এরপর কী হবে?
  2. প্রেস সেক্রেটারিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেললেন ট্রাম্প
  3. জ্বালানি সংকটে মালয়েশিয়ায় সরকারি কর্মীদের ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা
  4. ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি কোথায়? যা জানালেন রুশ রাষ্ট্রদূত
  5. ট্রাম্পের ভাষণ ‘ঘৃণ্য, ভয়ংকর ও অশুভ’
  6. বোমা মেরে ইরানকে ‘প্রস্তর যুগে’ ফেরানোর হুমকি ট্রাম্পের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x