Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৫৫, ০২ এপ্রিল ২০২৬
আপডেট: ১৮:৩৯, ০২ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৫৫, ০২ এপ্রিল ২০২৬
আপডেট: ১৮:৩৯, ০২ এপ্রিল ২০২৬
আরও খবর
আমি যখন থামতে বলব, তখনই ইসরায়েল থামবে : ট্রাম্প
ম্যাক্রোঁর ব্যক্তিত্ব নিয়ে ট্রাম্পের বিদ্রূপ, ফ্রান্সে তীব্র প্রতিক্রিয়া
ট্রাম্পের হুমকির পর পাল্টা হামলার অঙ্গীকার ইরানের
ট্রাম্পের ভাষণ ‘ঘৃণ্য, ভয়ংকর ও অশুভ’
ট্রাম্পের ভাষণের পরপরই ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

প্রেস সেক্রেটারিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেললেন ট্রাম্প

এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৫৫, ০২ এপ্রিল ২০২৬
আপডেট: ১৮:৩৯, ০২ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৫৫, ০২ এপ্রিল ২০২৬
আপডেট: ১৮:৩৯, ০২ এপ্রিল ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। ফাইল ছবি

ওভাল অফিসে অদ্ভুত এক কথোপকথনের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের প্রেস সেক্রেটারিকে বেশ বিব্রতকর পরিস্থিতির মুখে ফেলে দিয়েছেন।

'পিপল' ম্যাগাজিনের ১ এপ্রিলের প্রতিবেদন অনুযায়ী, ৭৯ বছর বয়সী প্রেসিডেন্ট ট্রাম্প প্রশ্ন তুলে বলেছেন, তিনি সম্প্রতি যে ‘বাজে প্রচারণার’ শিকার হচ্ছেন সেটির পেছনে তার ২৮ বছর বয়সী প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিটের কোনো হাত আছে কি না।

গত মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি ৯৩ শতাংশ বাজে প্রচারণার মুখোমুখি হচ্ছি... (এর কারণ) হতে পারে ক্যারোলাইন ঠিকঠাক মতো কাজ করছে না, আমি জানি না।’

এরপর প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি দ্বিতীয় সন্তানের মা হতে যাওয়া ক্যারোলাইন লেভিটের দিকে ঘুরে তাকান এবং তাকে উদ্দেশ্য করে বলেন, ‘তুমি খুব বাজে কাজ করছ।’

তবে এর কিছুক্ষণ পরই প্রেসিডেন্ট ট্রাম্পের সুর নরম হতে দেখা যায়। তিনি হাসিমুখে সাংবাদিকদের জিজ্ঞেস করেন, ‘আমরা কি তাকে (কাজে) রাখতে পারি? আমার মনে হয় আমরা তাকে রেখে দিব।’

ইয়াহু নিউজের প্রতিবেদন অনুযায়ী, হোয়াইট হাউসের একজন প্রতিনিধি পরে জানিয়েছেন মন্তব্যগুলো নিছক মজা করেই করা হয়েছিল। তবে এই কথোপকথনটি উপস্থিত সবার মধ্যে বেশ বিস্ময়ের সৃষ্টি করেছে।

গণমাধ্যমে চলতে থাকা ব্যাপক সমালোচনার মধ্যেই ট্রাম্প দাবি করেন যে, তাকে নিয়ে করা অধিকাংশ সংবাদই নেতিবাচক এবং ‘ভুয়া’। পাশাপাশি তিনি তার নির্বাচনি জয়কে প্রমাণ হিসেবে তুলে ধরে বলেন যে, ভোটাররা এসব সংবাদ বিশ্বাস করেন না।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট প্রায়ই প্রেসিডেন্ট ট্রাম্পের আকস্মিক ও অপ্রস্তুত মন্তব্য বা রসিকতার কেন্দ্রবিন্দুতে থাকেন। এর আগে গত অক্টোবরেও ট্রাম্প সাংবাদিকদের কাছে প্রশ্ন করেছিলেন, ‘ক্যারোলাইন কেমন (কাজ ) করছে? সে কি ভালো করছে? তাকে কি বদলে ফেলা উচিত?’

২০২৫ সালের ডিসেম্বরে একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে ক্যারোলাইন লেভিট জানান, তিনি ও তার ৬০ বছর বয়সী স্বামী নিকোলাস রিসিও তাদের দ্বিতীয় সন্তান (কন্যা শিশু) আশা করছেন। প্রতিবেদন অনুযায়ী, মাতৃত্বকালীন ছুটি শুরু করতে মে মাসে ক্যারোলাইন লেভিট সাময়িকভাবে তার দায়িত্ব থেকে বিরতি নেবেন।

ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট

সংশ্লিষ্ট সংবাদ: ডোনাল্ড ট্রাম্প

২ ঘন্টা আগে
আমি যখন থামতে বলব, তখনই ইসরায়েল থামবে : ট্রাম্প
০২ এপ্রিল ২০২৬
ম্যাক্রোঁর ব্যক্তিত্ব নিয়ে ট্রাম্পের বিদ্রূপ, ফ্রান্সে তীব্র প্রতিক্রিয়া
০২ এপ্রিল ২০২৬
ট্রাম্পের ভাষণ ‘ঘৃণ্য, ভয়ংকর ও অশুভ’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আর্টেমিস-২ চাঁদে পৌঁছাতে কত সময় নেবে, এরপর কী হবে?
  2. প্রেস সেক্রেটারিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেললেন ট্রাম্প
  3. জ্বালানি সংকটে মালয়েশিয়ায় সরকারি কর্মীদের ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা
  4. ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি কোথায়? যা জানালেন রুশ রাষ্ট্রদূত
  5. ট্রাম্পের ভাষণ ‘ঘৃণ্য, ভয়ংকর ও অশুভ’
  6. বোমা মেরে ইরানকে ‘প্রস্তর যুগে’ ফেরানোর হুমকি ট্রাম্পের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x