Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:৪৫, ১৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:৪৬, ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:৪৫, ১৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:৪৬, ১৭ এপ্রিল ২০২৬
আরও খবর
উদ্বেগের মধ্যেই হান্টাভাইরাসের প্রকোপে পড়া জাহাজের যাত্রীরা বন্দরে
বাংলাদেশিসহ ৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন
কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) বিল পাস
ভূমধ্যসাগরে নৌকা ডুবে নিখোঁজ ৭০, বাংলাদেশিসহ উদ্ধার ৩২
তুরস্কের উপকূলে নৌকাডুবিতে শিশুসহ ১৯ অভিবাসী নিহত

আশা, স্বপ্ন ও শঙ্কা নিয়ে অভিবাসীদের বৈধ করার প্রক্রিয়া শুরু স্পেনে

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:৪৫, ১৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:৪৬, ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:৪৫, ১৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:৪৬, ১৭ এপ্রিল ২০২৬

স্পেনের বামপন্থী সরকারের নেওয়া গণ-বৈধকরণ প্রকল্পের আওতায় প্রয়োজনীয় কাগজপত্র গোছাতে নথিপত্রহীন অভিবাসীদের মধ্যে একধারে আশা ও উৎকণ্ঠা বিরাজ করছে। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে রীতিমতো দৌড়ঝাঁপ শুরু করেছেন তারা। মাদ্রিদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মাদ্রিদের পেরুভিয়ান কনস্যুলেটের সামনে অপেক্ষমান ২৮ বছর বয়সী ম্যাডেলিন কাস্তিলো আক্ষেপ করে এএফপিকে বলেন, ‘সবকিছুতেই কেবল সমস্যা।’তিন সন্তানের এই জননী নিজের নাগরিকত্ব প্রমাণের জন্য কনস্যুলার নথি সংগ্রহ করতে এসেছেন।

ম্যাডেলিন কাস্তিলো বলেন, ‘বলা হচ্ছে সবকিছুই বিনামূল্যে হবে, কিন্তু কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আইনজীবীর সহায়তা ছাড়া পথ চলা কঠিন।’

তবে এর উল্টো চিত্রও দেখা গেছে। মাদ্রিদ আঞ্চলিক সরকারের অফিস থেকে হাসিমুখে বেরিয়ে আসছিলেন ৩০ বছর বয়সী কলম্বিয়ান নারী ক্যারোলিনা (ছদ্মনাম)। তিনি তার গণপরিবহণ সাবস্ক্রিপশন ও কার্ড নবায়ন করার নথি সংগ্রহ করেছেন। এই প্রকল্পে আবেদনের অন্যতম শর্ত হলো স্পেনে অন্তত টানা পাঁচ মাস অবস্থানের প্রমাণ দেওয়া, যা যাতায়াতের নথির মাধ্যমে সহজেই নিশ্চিত করা যায়।

দেড় বছর ধরে স্পেনে থাকা ক্যারোলিনা বলেন, ‘এটি আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। সাধারণ নিয়মে আবাসনের অনুমতি পেতে আমাকে আরও দুই বছর অপেক্ষা করতে হতো। কিন্তু জানুয়ারিতে যখন এই বিশেষ প্রকল্পের কথা শুনি, তখনই আমার আইনজীবী আমাকে সব নথি গোছাতে বলেন।’

ইউরোপের অন্যান্য দেশ যখন অবৈধ অভিবাসীদের বিষয়ে কঠোর অবস্থান নিচ্ছে, তখন স্পেন তাদের অভিবাসন নীতি শিথিল করেছে। ধারণা করা হচ্ছে, এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৫ লাখ মানুষ বৈধ হওয়ার সুযোগ পাবেন, যাদের বেশিরভাগই লাতিন আমেরিকার নাগরিক।

স্পেনের বড় শহরগুলোতে লাতিন আমেরিকা ও উত্তর আফ্রিকার দেশগুলোর দূতাবাসের সামনে মানুষের দীর্ঘ সারি দেখা যাচ্ছে।

ক্যারোলিনা জানান, অনেকে তাদের অবস্থানের প্রমাণ হিসেবে সুপারমার্কেটের লয়্যালটি কার্ড বা দেশে রেমিট্যান্স পাঠানোর রসিদ ব্যবহার করছেন। স্পেনে নথিহীনদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা চালু থাকায় সরকারি হাসপাতালের পুরোনো অ্যাপয়েন্টমেন্টের তথ্যও বৈধ প্রমাণ হিসেবে গ্রহণ করা হচ্ছে।

এ সপ্তাহের শুরু থেকে আইনে পরিণত হওয়া এক আদেশ অনুযায়ী, আবেদনকারীদের স্পেন বা নিজ দেশে কোনো অপরাধের রেকর্ড থাকা চলবে না এবং তাদের দ্বারা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকতে পারবে না। এছাড়া, আবেদনকারীর প্রোফাইল ভেদে আগের কাজের অভিজ্ঞতা বা পারিবারিক অবস্থার প্রমাণও প্রয়োজন হতে পারে।

তবে কলম্বিয়ার রাজধানী বোগোটা থেকে আসা ৩৮ বছর বয়সী আলেজান্দ্রার জন্য এই আনন্দ কিছুটা ম্লান। নতুন কলম্বিয়ান পাসপোর্ট হাতে পেলেও তার স্বামী এখনো অনিশ্চয়তায় রয়েছেন।

আলেজান্দ্রা বলেন, ‘আমার কাছে সব কাগজ আছে কারণ আমি আশ্রয়প্রার্থী। কিন্তু আমার স্বামীর প্রয়োজনীয় সব কাগজপত্র না থাকায় সে কাজও পাচ্ছে না, আবার সার্টিফিকেট পাওয়াও তার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।’

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে ৩০ জুন পর্যন্ত। আবেদন জমা দেওয়ার ১৫ দিনের মধ্যে কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত জানিয়ে দেবে। বিশাল এই প্রশাসনিক কাজ সামলাতে সরকার একটি বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছেন অভিবাসনমন্ত্রী এলমা সাইস।

অভিবাসনমন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তা, ডাক সেবা ও অভিবাসন দপ্তরের প্রায় ৪৫০টি শাখা এখন বাড়তি সময় খোলা রাখা হচ্ছে। এছাড়া শুধু এই কাজের জন্য অতিরিক্ত ৫৫০ জন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে।

আইনি সহায়তা প্রতিষ্ঠান ‘এক্সট্রানজারিয়া ক্লারা ডটকম’-এর পরিচালক গুইলার্মো ভালদেরাবানো জানান, প্রতিদিন প্রায় ৪০০ মানুষ সাহায্যের জন্য তাদের কাছে ফোন করছেন।

গুইলার্মো ভালদেরাবানো সতর্ক করে বলেন, সাধারণ সময়েও এই প্রক্রিয়া বেশ ধীরগতির হয়। এখন নতুন জনবল এই চাপ কতটা সামলাতে পারবে, তা সময়ই বলে দেবে।

ভালদেরাবানোর মতে, কেবল বিপুল সংখ্যক আবেদনই চ্যালেঞ্জ নয়; বরং নথিপত্রগুলোর সঠিক মূল্যায়ন ও ব্যবস্থাপনা বড় বিষয়। অতীতে এসব জায়গাতেই মূলত দীর্ঘসূত্রতা তৈরি হয়েছিল।

স্পেন অভিবাসী বামপন্থী সরকার

সংশ্লিষ্ট সংবাদ: স্পেন

১০ মে ২০২৬
উদ্বেগের মধ্যেই হান্টাভাইরাসের প্রকোপে পড়া জাহাজের যাত্রীরা বন্দরে
১৫ এপ্রিল ২০২৬
বাংলাদেশিসহ ৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন
৩০ মার্চ ২০২৬
ইরান যুদ্ধে জড়িত মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের পদত্যাগ
  2. কঙ্গোয় ইবোলা প্রাদুর্ভাবের ঝুঁকি সর্বোচ্চ পর্যায়ে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  3. পোল্যান্ডে অতিরিক্ত ৫ হাজার সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র, ঘোষণা ট্রাম্পের
  4. গাজায় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা
  5. ভারতীয় সেনাবাহিনীর সিসিটিভি ফুটেজ পাকিস্তানে পাঠাল যুবক
  6. ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র হারিয়েছে ৪২ যুদ্ধবিমান ও ড্রোন : রিপোর্ট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x