Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আফ্রিকা
এনটিভি অনলাইন ডেস্ক
১০:২০, ২৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:২৫, ২৫ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:২০, ২৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:২৫, ২৫ নভেম্বর ২০২৬
আরও খবর
বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ান নিখোঁজ
ইন্দোনেশিয়ার কারখানায় অগ্নিকাণ্ডে ৩ জন নিহত, নিখোঁজ ৩৬
খালে মিলল নিখোঁজ যুবকের মরদেহ
বরিশালের নিখোঁজ সহকারী জজ কুয়াকাটা থেকে উদ্ধার
বান্দরবানে শৈলপ্রপাত ঝরনায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সেনেগাল থেকে ইউরোপগামী নৌযানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, নিখোঁজ ১৭৫

এনটিভি অনলাইন ডেস্ক
১০:২০, ২৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:২৫, ২৫ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:২০, ২৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:২৫, ২৫ নভেম্বর ২০২৬

সেনেগাল থেকে ইউরোপের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি নৌযানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ১৭৫ জন অভিবাসীর খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রায় দুই সপ্তাহ আগে দেশটির রাজধানী ডাকারের উপকূল থেকে যাত্রা করা কাঠের নৌযানটির সন্ধানে তল্লাশি জোরদারের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। খবর রয়টার্সের। 

স্থানীয় কর্মকর্তা ও একটি মানবাধিকার সংগঠন জানিয়েছে, গত ৯ বা ১০ নভেম্বর ডাকারের ইয়ফ এলাকা থেকে নৌযানটি ছেড়ে যায়। স্থানীয়ভাবে ‘পিরোগ’ নামে পরিচিত কাঠের নৌযানটিতে প্রায় ১৭৫ জন ছিলেন বলে জানিয়েছেন ইয়ফের মেয়র সেদিনা ইসা লায়ে। স্থানীয় মাছ ধরার ঘাটের সচিবও নৌযানটির যাত্রার বিষয়টি নিশ্চিত করেছেন।

মানবাধিকারবিষয়ক বেসরকারি সংস্থা অ্যাকশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ফ্রেন্ডশিপ জানিয়েছে, নৌযানটিতে থাকা ১৭২ জন নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে। তাদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান জোরদার করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এদিকে সোমবার পাঁচটি পিরোগ থেকে ৯৭৪ জন অভিবাসীকে উদ্ধার করেছে সেনেগালের নৌবাহিনী। নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, নভেম্বরের শুরু থেকে এ পর্যন্ত ৫ হাজার ২০০ জনের বেশি অভিবাসীকে উদ্ধার, আটক অথবা সেনেগাল উপকূল থেকে যাত্রা শুরুর আগেই ফিরিয়ে দেওয়া হয়েছে।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, চলতি মাসে পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের যাত্রা বেড়েছে। নভেম্বরের প্রথম ১২ দিনেই আট হাজারের বেশি মানুষ স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন।

পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার এই সমুদ্রপথ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ পথে যাত্রা করতে গিয়ে সাম্প্রতিক বছরগুলোতে হাজারো মানুষের মৃত্যু হয়েছে। অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ওয়াকিং বর্ডার্সের হিসাবে, চলতি বছরের প্রথম পাঁচ মাসেই এই পথে ৬৩৫ জনের মৃত্যু হয়েছে।

সেনেগাল ইউরোপ নৌযান নিখোঁজ অভিবাসী

সংশ্লিষ্ট সংবাদ: সেনেগাল

০৮ নভেম্বর ২০২৬
সেনেগাল উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে ২১ জনের মৃত্যু
১৯ আগস্ট ২০২৫
ভালো স্বামী বানাতে অভিনব উদ্যোগ ‘স্কুল ফর হাজব্যান্ডস’
২৪ জুন ২০২৪
হজে শ্বাসযন্ত্রজনিত মৃত্যু, সেনেগালে করোনা প্রতিরোধ ব্যবস্থা জোরদার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যুক্তরাষ্ট্রের তিন গোয়েন্দা সংস্থার নেটওয়ার্কে সাইবার হামলা
  2. শেনঝৌ-২৪ মহাকাশ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ
  3. সেনেগাল থেকে ইউরোপগামী নৌযানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, নিখোঁজ ১৭৫
  4. পাকিস্তানে কমল জ্বালানি তেলের দাম, দেশের খবর কী? 
  5. ইয়েমেনের বন্দরে সৌদি জোটের হামলা, সৌদিতে ড্রোন ধ্বংস
  6. ইরান যুদ্ধ বন্ধ চায় অধিকাংশ মার্কিন ভোটার : জরিপ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x