Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৫৫, ১৯ এপ্রিল ২০২৬
আপডেট: ২২:০১, ১৯ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৫৫, ১৯ এপ্রিল ২০২৬
আপডেট: ২২:০১, ১৯ এপ্রিল ২০২৬
আরও খবর
যুদ্ধের প্রভাবে বাড়ছে কনডমের দাম
ইসলামাবাদ আলোচনার ভবিষ্যৎ নিয়ে পাকিস্তানের ‘বিরল’ ঘোষণা
যুক্তরাষ্ট্র-ইরানকে যুদ্ধবিরতি বাড়ানোর আহ্বান পাকিস্তানের
স্বর্ণের দামে আবারও বড় পতন
শেষ হতে চলেছে যুদ্ধবিরতি, চুক্তি না হলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের সঙ্গে মুখোমুখি আলোচনায় বাধাগুলো কী, জানাল ইরান

এনটিভি অনলাইন ডেস্ক
২১:৫৫, ১৯ এপ্রিল ২০২৬
আপডেট: ২২:০১, ১৯ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৫৫, ১৯ এপ্রিল ২০২৬
আপডেট: ২২:০১, ১৯ এপ্রিল ২০২৬
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ। এএফপির ফাইল ছবি

মার্কিন কর্মকর্তাদের সঙ্গে নতুন দফার মুখোমুখি আলোচনায় বসতে ইরান এখনও প্রস্তুত নয়। গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ওয়াশিংটনের ‘বাড়াবাড়ি পর্যায়ের’ দাবি প্রত্যাহার করতে অস্বীকৃতি জানানোয় এ পরিস্থিতি তৈরি হয়েছে। ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা শনিবার (১৮ এপ্রিল) এসব কথা জানান। খবর বার্তা সংস্থা এপির।

তুরস্কে একটি কূটনৈতিক ফোরামের ফাঁকে এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেছেন, ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে না।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে সম্মত হয়েছে। তার এ দাবি প্রত্যাখ্যান করে খাতিবজাদেহ বলেন, ‘আমি আপনাদের বলতে পারি, যুক্তরাষ্ট্রে কোনো সমৃদ্ধ রাসায়নিক পাঠানো হবে না।’

ট্রাম্পের মন্তব্যের বিষয়ে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই--- আমাদের যেকোনো উদ্বেগ নিরসনে আমরা প্রস্তুত, তবে একেবারেই অগ্রহণযোগ্য কোনোকিছু আমরা গ্রহণ করব না।  

গত শুক্রবার ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ‘সমস্ত পারমাণবিক ধূলিকণা’ উদ্ধার করবে। এ সময় তিনি গত বছর মার্কিন সামরিক হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোর নিচে চাপা পড়ে থাকা ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের কথা উল্লেখ করেন।

উপপররাষ্ট্রমন্ত্রী খাতিবজাদেহ বলেন, উভয় পক্ষের মধ্যে বহুবার বার্তা আদান-প্রদান হয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্রের এমন সব দাবিতে অনড়, যেগুলোকে ইরান বাড়াবাড়ি বলে মনে করে।

খাতিবজাদেহ বলেন, আমরা এখনও একটি সরাসরি বৈঠকে বসার মতো অবস্থায় পৌঁছাইনি, কারণ এখনও যুক্তরাষ্ট্র তাদের বাড়াবাড়ি পর্যায়ের অবস্থান ধরে রেখেছে।

সরাসরি বৈঠকে যাওয়ার আগে ইরান একটি চুক্তির কাঠামো চূড়ান্ত করতে চাইছে বলেও জানান দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী।

খাতিবজাদেহ বলেন, অন্য পক্ষগুলোকে আমাদের প্রধান উদ্বেগগুলো বোঝা এবং সেগুলোর সমাধান করা উচিত। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ইরানের ওপর অবৈধ একতরফা নিষেধাজ্ঞা আরোপ। তাদের এই অর্থনৈতিক সন্ত্রাসবাদের লক্ষ্য হলো ইরানি জনগণকে কোণঠাসা এবং ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামোর বিরুদ্ধে বিদ্রোহকে প্ররোচিত করা।

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের ওপর ইসরায়েলের নতুন করে হামলার জবাবে ইরান কোনো প্রতিক্রিয়া দেখাবে কি না, এমন প্রশ্নের জবাবে উপপররাষ্ট্রমন্ত্রী খাতিবজাদেহ বলেন, ‘আগ্রাসনকারীদের চিরতরে থামিয়ে দেওয়া ছাড়া ইরানের আর কোনো উপায় নেই।’

এদিকে ট্রাম্প বলেছেন, লেবাননের ওপর আরও হামলা চালানো থেকে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র নিষেধ করেছে। ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধ আর নয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর অবশ্য জানিয়েছে, এই নিষেধাজ্ঞা কেবল আক্রমণাত্মক হামলার ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু আত্মরক্ষার্থে গৃহীত পদক্ষেপের ক্ষেত্রে নয়।

ইরানের এই উপপররাষ্ট্রমন্ত্রী একই অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, তেহরানের পদক্ষেপগুলো আত্মরক্ষায় এবং আলোচনা চলাকালে সংঘটিত বিনা উসকানিতে আগ্রাসনের জবাবে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, যুদ্ধবিরতি অবশ্যই লেবানন পর্যন্ত সম্প্রসারণ করতে হবে। 

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরান অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করে এবং মধ্যস্থতাকারী পাকিস্তান ও ইরান দাবি করেছিল, যুদ্ধবিরতি লেবানন পর্যন্ত বিস্তৃত, কিন্তু ইসরায়েল ও যুক্তরাষ্ট্র—এ কথা অস্বীকার করে।

খাতিবজাদেহ বলেন, ইরান সদিচ্ছা নিয়ে আলোচনা করেছে, যুদ্ধবিরতি মেনে নিয়েছে এবং সবাইকে জানিয়েছে, এই যুদ্ধবিরতিতে লেবাননসহ সব দেশ অন্তর্ভুক্ত থাকবে। তারপর অপর পক্ষ বলল, তারা এতে প্রতিশ্রুতিবদ্ধ নয় এবং এরপর নৃশংসতা শুরু করে।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অংশ হিসেবে হরমুজ প্রণালির জন্য একটি ‘নতুন প্রোটোকল’ চালু করা হবে এবং এটি সব বেসামরিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ও নিরাপদ থাকবে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে কোনো সমঝোতা না হলে হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ বহাল থাকবে এবং হামলা পুনরায় শুরু হবে।

ইরান-ইসরায়েল যুদ্ধ যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি

সংশ্লিষ্ট সংবাদ: ইরান-ইসরায়েল যুদ্ধ

৩০ মিনিট আগে
যুদ্ধের প্রভাবে বাড়ছে কনডমের দাম
১ ঘন্টা আগে
ইসলামাবাদ আলোচনার ভবিষ্যৎ নিয়ে পাকিস্তানের ‘বিরল’ ঘোষণা
৬ ঘন্টা আগে
‘তেহরান নরম হলেই গরম হয় ওয়াশিংটন’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাড়ার পর বিশ্ববাজারে ফের কমল তেলের দাম
  2. বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড পতন
  3. যুদ্ধে ‘নতুন কৌশল’ দেখাতে প্রস্তুত ইরান : গালিবাফ
  4. ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে কবে?
  5. প্রাণঘাতী অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিলো জাপান
  6. ইরান যুদ্ধের প্রতিবাদ করায় যুক্তরাষ্ট্রে ৬০ সাবেক সেনা গ্রেপ্তার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x