Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১০, ২৩ এপ্রিল ২০২৬
আপডেট: ১৪:১৩, ২৩ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১০, ২৩ এপ্রিল ২০২৬
আপডেট: ১৪:১৩, ২৩ এপ্রিল ২০২৬
আরও খবর
তেল অবরোধ নিয়ে মিথ্যা বলছেন রুবিও : কিউবা
বাড়ার পর বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম
বাড়ছে তেলের দাম, যুদ্ধ শেষে বড় পতনের শঙ্কা
ইরানের তিন আর্থিক প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

বিশ্ববাজারে তেলের দাম চড়া, রপ্তানিতে রেকর্ড গড়ল যুক্তরাষ্ট্র

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১০, ২৩ এপ্রিল ২০২৬
আপডেট: ১৪:১৩, ২৩ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১০, ২৩ এপ্রিল ২০২৬
আপডেট: ১৪:১৩, ২৩ এপ্রিল ২০২৬

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ায় বিশ্ববাজারে চড়া জ্বালানি তেলের দাম। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তেলের দাম সামান্য কমলেও আগের দিনের বড় উল্লম্ফনের পর এখনও উচ্চ পর্যায়ে অবস্থান করছে। গতকাল বুধবার ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়ে গিয়েছিল। খবর রয়টার্সের। 

আজ আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচার ব্যারেল প্রতি ১৫ সেন্ট কমে ১০১ দশমিক ৭৬ ডলারে কেনাবেচা হচ্ছে। অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১৪ সেন্ট কমে হয়েছে ৯২ দশমিক ৮২ ডলার। গতকাল যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের মজুত আশঙ্কাজনকভাবে কমে যাওয়া ও ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অগ্রগতি না হওয়ায় উভয় ধরনের তেলের দাম ব্যারেল প্রতি ৩ ডলারেরও বেশি বেড়েছিল।

আরও পড়ুন : মার্কিন রণতরীতে খাদ্যসংকট, গাজর সেদ্ধ ও শুকনো মাংস খাচ্ছেন সেনারা

আরও পড়ুন : আলোচনার পথে তিন বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট

আরও পড়ুন : ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি কি রোববারই শেষ হচ্ছে?

আরও পড়ুন : হরমুজ প্রণালিতে ‘সামুদ্রিক বোমা’ পেতে রেখেছে ইরান, সরাতে লাগবে ৬ মাস

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেও হরমুজ প্রণালিতে দুই দেশের উত্তেজনা কমেনি। বুধবার ইরান নতুন করে দুটি জাহাজ জব্দ করায় এই কৌশলগত জলপথের ওপর তাদের নিয়ন্ত্রণ আরও শক্ত হয়েছে। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রও এশিয়ার জলসীমায় অন্তত তিনটি ইরানি পতাকাবাহী ট্যাঙ্কার আটকে দিয়েছে। 

উল্লেখ্য, বিশ্ববাজারের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। 

এদিকে ইরান যুদ্ধের ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ায় এশিয়া ও ইউরোপের দেশগুলো এখন মার্কিন তেলের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের রপ্তানি প্রতিদিন ১ লাখ ৩৭ হাজার ব্যারেল বেড়ে রেকর্ড ১২ দশমিক ৮৮ মিলিয়ন ব্যারেলে পৌঁছেছে। 

মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) তথ্য অনুযায়ী, রপ্তানি বাড়লেও অভ্যন্তরীণ বাজারে গ্যাসোলিন ও ডিস্টিলেটের মজুত প্রত্যাশার চেয়ে অনেক বেশি কমে গেছে।

ইরানের শীর্ষ আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন, মার্কিন নৌ-অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার না করা পর্যন্ত যুদ্ধবিরতি অর্থহীন। অন্যদিকে, হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প যুদ্ধবিরতি বাড়ালেও এর কোনো নির্দিষ্ট শেষ সময়সীমা নির্ধারণ করেননি। ফলে যেকোনো মুহূর্তে সংঘাত পুনরায় শুরু হওয়ার আশঙ্কা বিশ্ব তেলের বাজারে অস্থিরতা জিইয়ে রাখছে।

তেল যুক্তরাষ্ট্র 

সংশ্লিষ্ট সংবাদ: তেল

১ ঘন্টা আগে
তেল অবরোধ নিয়ে মিথ্যা বলছেন রুবিও : কিউবা
২ ঘন্টা আগে
বাড়ার পর বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
০৫ মে ২০২৬
বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরান চুক্তি করতে চাইছে, দাবি ট্রাম্পের
  2. ‘হরমুজ প্রণালিতে অচলাবস্থা সত্ত্বেও ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ভাঙেনি’
  3. সরকার গঠনের পথে থালাপতি, যে সমীকরণে বসতে পারবেন মসনদে
  4. ইসরায়েলি হামলায় লেবাননে কমপক্ষে ২ হাজার ৭০২ জন নিহত
  5. ৭ মে মুখ্যমন্ত্রী হিসেবে ‘শপথ নিচ্ছেন’ থালাপতি বিজয়
  6. মমতা পদত্যাগ না করলে কী হবে পশ্চিমবঙ্গে?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x