Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:৫০, ০১ মে ২০২৬
আপডেট: ১৫:৫২, ০১ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:৫০, ০১ মে ২০২৬
আপডেট: ১৫:৫২, ০১ মে ২০২৬
আরও খবর
যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ শনাক্ত
ইরানের আলোচনার প্রস্তাবে কমলো তেলের দাম
ইরান যুদ্ধ থেকে কারা সবচেয়ে বেশি লাভবান?
ইরান যুদ্ধে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের
চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম, বৈশ্বিক জোট গঠনের আহ্বান যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে ৭ বছর পর সরাসরি বিমান চলাচল শুরু

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:৫০, ০১ মে ২০২৬
আপডেট: ১৫:৫২, ০১ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:৫০, ০১ মে ২০২৬
আপডেট: ১৫:৫২, ০১ মে ২০২৬

সাত বছরের বিরতি শেষে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে সরাসরি বিমান চলাচল আবার শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রথম ফ্লাইটটি কারাকাসে অবতরণ করে।

ওয়াশিংটন ভেনেজুয়েলার বামপন্থি নেতা নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর দুই দেশের সম্পর্ক উষ্ণ হওয়ার নতুন ইঙ্গিত হিসেবে এ ঘটনাকে দেখা হচ্ছে। কারাকাস থেকে এএফপি এ খবর জানিয়েছে।

আমেরিকান এয়ারলাইন্সের সহযোগী প্রতিষ্ঠান এনভয় এয়ারের পরিচালিত ফ্লাইটটি স্থানীয় সময় সকাল ১০টা ২৬ মিনিটে মিয়ামি থেকে ছেড়ে যায়। তিন ঘণ্টারও কম সময়ে ‘ফ্লাইট ৩৫৯৯’ কারাকাসে অবতরণ করে। এর মাধ্যমে কয়েক বছরের উত্তেজনার পর যুক্তরাষ্ট্র দেশটির সঙ্গে ফের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করল।

যাত্রী তালিকায় ওয়াশিংটনের জ্যেষ্ঠ কর্মকর্তারাও ছিলেন। তারা ভেনেজুয়েলা সরকারের সঙ্গে বৈঠক করতে কারাকাসে গেছেন। অথচ মাত্র কয়েক মাস আগেও এটি ছিল কল্পনার বাইরে। বিমান থেকে নামার সময় অনেককে সেলফি তুলেতে দেখা গেছে।

যুক্তরাষ্ট্রের আরোপিত দীর্ঘদিনের অবরোধ থেকে ভেনেজুয়েলার বেরিয়ে আসার প্রতীক হিসেবে এই ফ্লাইটকে দেখা হচ্ছে। গত বছরের শেষ দিকে মাদুরোর ওপর মার্কিন চাপের চূড়ান্ত সময়ে বিভিন্ন এয়ারলাইন্স ভেনেজুয়েলা এড়িয়ে চলা শুরু করেছিল। নতুন এ ফ্লাইট দেশটিকে আন্তর্জাতিক বিমান চলাচল রুটে পুনরায় যুক্ত হওয়ারও ইঙ্গিত দিচ্ছে।

উদযাপনের অংশ হিসেবে বিমানটি অবতরণের পর কারাকাস বিমানবন্দরে ভেনেজুয়েলার দমকল বিভাগের দুটি গাড়ি পানি ছিটিয়ে সেটিকে স্বাগত জানায়।

ভেনেজুয়েলা বংশোদ্ভূত ট্রাভেল এজেন্ট ইসাবেল পাররা ২০১৮ সালের পর এই প্রথম দেশে ফিরলেন। তিনি বলেন, “আমি এখন অনেক খুশি। বহু বছর ধরে আমাদের কুরাসাও, ডমিনিকান রিপাবলিক বা বোগোতা হয়ে যেতে হয়েছে। তাই এই সরাসরি ফ্লাইট পাওয়া সত্যিই আনন্দের।”

পাররা জানান, উদ্বোধনী ফ্লাইটে টিকিটের দাম ছিল তিন হাজার ডলার। তবে আগামী ২১ মে থেকে আমেরিকান এয়ারলাইন্স আরেকটি দৈনিক রাউন্ড-ট্রিপ ফ্লাইট চালু করলে ভাড়া দ্রুত কমে আসবে বলে আশা করা হচ্ছে।

হিউস্টনের ৬৪ বছর বয়সী আইনজীবী অস্কার ফুয়েন্তেস ছিলেন মিয়ামি ফেরত ফ্লাইটের যাত্রীদের সারিতে। তিনি বললেন, ‘জীবন কত সহজ হয়ে যাবে। আজ রাতে খুব খুশি মনে নিজের বিছানায় ঘুমাতে পারব!’ এর আগে তাকেও ডমিনিকান রিপাবলিক হয়ে যাতায়াত করতে হতো।

ফ্লাইটে পরিবেশন করা হয় ভেনেজুয়েলার বিশেষ খবার— ভুট্টার প্যানকেক ‘কাচাপাস’ এবং চিকেন সালাদ।

মিয়ামি বিমানবন্দরের প্রতিনিধি ও ওয়াশিংটনে নিযুক্ত ভেনেজুয়েলার রাষ্ট্রদূত ফেলিক্স প্লাসেনসিয়া যাত্রীদের বিদায় জানান। অন্যদিকে কারাকাসে তাদের স্বাগত জানান মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জন ব্যারেট।

স্প্যানিশ ভাষায় তিনি বলেন, আজ ওয়াশিংটন ও কারাকাস সম্পর্কের নতুন ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হল।

ভেনেজুয়েলা এখন ব্যবসার জন্য উন্মুক্ত।

ভেনেজুয়েলার প্রায় ১২ লাখ নাগরিক যুক্তরাষ্ট্রে বসবাস করেন। বিশ্বে উত্তোলনযোগ্য তেলের সবচেয়ে স্বীকৃত বড় মজুত রয়েছে ভেনেজুয়েলায়। সম্পর্কের এই উষ্ণতা উন্নতিতে দেশটিতে মার্কিন ব্যবসায়িক উপস্থিতি বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে ভেনেজুয়েলানদের সরিয়ে দেওয়ার ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছেন। অপরাধপ্রবণ দেশটিতে ফেরত পাঠানো থেকে অভিবাসীদের রক্ষার কার্যক্রম ইতোমধ্যেই বাতিল করে দেওয়া হয়েছে।

এর আগে গত ৩ জানুয়ারি কারাকাসে এক অভিযান চালায় মার্কিন বাহিনী। ওই অভিযানে দীর্ঘদিনের মার্কিন বিরোধী নেতা নিকোলাস মাদুরোকে আটক করা হয়। এরপর মাদক পাচারের অভিযোগে বিচারের মুখোমুখি করতে তাকে ও তার স্ত্রীকে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়। যদিও এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন মাদুরো দম্পতি।

দেশটিতে মাদুরোর স্থলাভিষিক্ত হয়েছেন তারই ভাইস প্রেসিডেন্ট দেলসি রুদ্রিগেজ। আদর্শগত ভিন্নতা সত্ত্বেও তিনি মূলত ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতার পথে হেঁটেছেন।

ট্রাম্প মার্কিন কোম্পানিগুলোর বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে সহিংসতার হুমকি দিয়ে শর্ত মানতে চাপও দিয়েছেন। ভেনেজুয়েলা তেল ও খনি খাত বেসরকারি বিনিয়োগের জন্য খুলে দিয়েছে। পাল্টা পদক্ষেপ হিসেবে ট্রাম্প ভেনেজুয়েলার ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা শিথিল করতে শুরু করেছেন। এমনকি রুদ্রিগেজের ওপর থেকেও ব্যক্তিগত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

টেক্সাসভিত্তিক আমেরিকান এয়ারলাইন্স লাতিন আমেরিকায় ব্যাপক নেটওয়ার্কের জন্য পরিচিত। প্রতিষ্ঠানটি ১৯৮৭ সালে ভেনেজুয়েলায় ফ্লাইট শুরু করে এবং দুই দেশের মধ্যে সবচেয়ে বেশি যাত্রী পরিবহণ করেছে।

২০১৯ সালে সম্পর্কের অবনতি হলে তারা ফ্লাইট বন্ধ করে দেয়। সে সময় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা ও লাতিন আমেরিকার কয়েকটি দেশ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে মাদুরোকে বৈধ নেতা হিসেবে স্বীকৃতি দেয়নি। ব্যাপক অপরাধের কারণে মার্কিন পররাষ্ট্র দপ্তর এখনও ভেনেজুয়েলা ভ্রমণে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে।  তবে গত মার্চে সব ধরনের ভ্রমণবিরোধী সাধারণ সতর্কতা প্রত্যাহার করা হয়।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান হামলার পর তেলের দাম বেড়ে যাওয়ায় বৈশ্বিক বিমান খাত চাপে রয়েছে। এমন পরিস্থিতিতেই নতুন এ ফ্লাইট চালু হল।

যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা বিমান চলাচল শুরু

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

৫ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ শনাক্ত
৩০ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের
৩০ এপ্রিল ২০২৬
ড্যাডির ওপর দায় চাপাচ্ছেন? ‘ড্যাডি’ ট্রাম্প খুশি হবেন না
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরান যুদ্ধ বদলে দিচ্ছে সমুদ্রপথ, কেন্দ্রবিন্দুতে আফ্রিকা
  2. ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : জার্মানির চ্যান্সেলর
  3. ইরান যুদ্ধের ধাক্কায় ইউরোপে মুদ্রাস্ফীতি পৌঁছেছে ৩ শতাংশে
  4. ইরান যুদ্ধে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের
  5. যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৯
  6. মধ্যপ্রাচ্যে অস্থিরতার জন্য ‘যুক্তরাষ্ট্রের পুতুল ঘাঁটি দায়ী’: মোজতবা খামেনি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x