অবিস্ফোরিত বোমা অপসারণের সময় ১৪ আইআরজিসি সদস্য নিহত
ফাইল ছবি
ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে ভয়াবহ বিস্ফোরণে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ১৪ জন সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।
ফার্স নিউজ এজেন্সির বরাতে মিডল ইস্ট আই জানিয়েছে, বিশেষ ইউনিটের সদস্যরা ওই এলাকায় অবিস্ফোরিত বোমা ও মাইন অপসারণের সময় এই দুর্ঘটনাটি ঘটে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১ হাজার ২০০ হেক্টর কৃষিজমি এসব বিস্ফোরকের অবশিষ্টাংশের কারণে ক্ষতিগ্রস্ত বা ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। আইআরজিসির ওই বিশেষ দলটি কৃষি এলাকা থেকে অবিস্ফোরিত যুদ্ধাস্ত্র পরিষ্কার করার দায়িত্ব পালন করছিল। তখনই একটি শক্তিশালী বিস্ফোরণে এই প্রাণহানির ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক