আকাশসীমায় সব বিধিনিষেধ প্রত্যাহার করল আমিরাত
ইরানি হামলার প্রেক্ষিতে আরোপিত বিমান চলাচলের সব ধরনের ‘সতর্কতামূলক ব্যবস্থা’ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
আজ শনিবার (২ মে) দেশটির জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা পরিস্থিতি ভালোভাবে যাচাই-বাছাই করার পর সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমায় সব ধরনের বিমান চলাচল পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এখন থেকে আগের মতোই সম্পূর্ণ স্বাভাবিকভাবে সব ফ্লাইট চলাচল করতে পারবে।
গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এর প্রতিশোধ হিসেবে ইরান শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। ওই ঘটনার পর আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে দেশটি সীমিত আকারে বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

এনটিভি অনলাইন ডেস্ক