ফ্রান্সের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে নতুন সমীকরণ
২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের বামপন্থি নেতা জ্য লুক মেলানশন। এটি হবে তার চতুর্থবারের মতো নির্বাচনি লড়াই।
স্থানীয় সময় রোববার (৩ মে) এক টেলেভিশন সাক্ষাৎকারের ৭৪ বছর বয়সী এই নেতা বলেন, হ্যা আমি প্রার্থী।
মেলানশন এর আগে ২০১২, ২০১৭, ২০২২ সালের নির্বাচনে অংশ নেন। সর্বশেষ নির্বাচনে তিনি তৃতীয় স্থান অর্জন করেন, যেখানে ইমানুয়েল ম্যাক্রোঁ ও মেরিন লে দ্বিতীয় দফায় প্রতিদ্বন্দ্বিতা করেন।
মেলানশনের নেতৃত্বাধীন বামপন্থি দল এলএফআই সাম্প্রতিক বছরগুলোতে ফ্রান্সের বাম রাজনীতিতে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে উঠে এসেছে। প্রতিটি নির্বাচনে তার ভোটের হারও বেড়েছে; ২০২২ সালে তিনি ২২ শতাংশ ভোট পেয়ে রান-অফে যাওয়ার কাছাকাছি পৌঁছান।
ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ম্যাক্রোঁ সংবিধান অনুযায়ী আর প্রার্থী হতে পারবেন না। অন্যদিকে ডানপন্থী নেত্রী লে পেন সম্ভাব্য রাজনৈতিক নিষেধাজ্ঞার মুখে রয়েছেন, যা নিয়ে তিনি আদালতে চ্যালেঞ্জ করেছেন।
এ প্রেক্ষাপটে ২০২৭ সালের নির্বাচনকে উম্মুক্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আগামী এপ্রিল মাসে প্রথম দফা ভোট অনুষ্ঠিত হবে, কোনো প্রার্থী সংখ্যাগরিষ্ঠতা না পেলে দুই সপ্তাহ পর রান-অফ অনুষ্ঠিত হবে।

এনটিভি অনলাইন ডেস্ক