মমতার বড় লাফ, ভবানীপুরে বাজিমাত
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ের পথে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ১৮৩টি আসনে এগিয়ে রয়েছে তারা। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে ১০২ আসনে। তবে ভবানীপুরে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর চেয়ে বিপুল ভোটে তিনি এগিয়ে রয়েছেন।
আজ সোমবার (৪ মে) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, ষষ্ঠ রাউন্ড গণনার শেষে ভবানীপুরে শুভেন্দুর প্রাপ্ত ভোট ১১ হাজার ১৫৫। মমতার প্রাপ্ত ভোট ৩০ হাজার ৫৪৮। অর্থাৎ দুজনের ব্যবধান ১৯ হাজার ৩৯৩।
আরও পড়ুন: কেরালায় অর্ধেকের বেশি আসনে এগিয়ে কংগ্রেস জোট
আরও পড়ুন: তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের উত্থান, পশ্চিমবঙ্গে এগিয়ে বিজেপি
এদিকে সর্বশেষ ফলাফল অনুযায়ী, সিপিএম দুইটি এবং অন্যান্যরা ছয়টি আসনে এগিয়ে রয়েছে।
২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে ১ হাজার ৯৫৬ ভোটে পরাজিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই নন্দীগ্রাম নির্বাচনে হারের প্রতিশোধ নিতে মুখিয়ে আছেন মমতা।
আরও পড়ুন: বিজেপি ও তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই, শেষ হাসি কার?
আজ সকাল সাড়ে ৮টায় ভোট গণনা শুরু হয়। কলকাতাসহ ২৩ জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রে একযোগে ভোট গণনা চলছে। গত নির্বাচনে কেন্দ্রের সংখ্যা ছিল ১০৮টি। কলকাতার সবচেয়ে বড় গণনাকেন্দ্র স্থাপন করা হয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। এখানে কলকাতা মহানগরীর ১১টি আসনের মধ্যে সাতটি আসনের ভোট গণনা হচ্ছে।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে : শুভেন্দু অধিকারী
আরও পড়ুন: শুভেন্দুকে এবার হারাতে পারবেন মমতা, কে এগিয়ে?
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে মোট ২৯৪টি আসনে। এরমধ্যে ভোট গণনা করা হবে ২৯৩টি আসনের। একটি আসনে (ফলতা) পুনরায় ভোটগ্রহণ করা হবে এ মাসেই।
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪ আসনে ভোট হয়। প্রথম দফায় ২৩ এপ্রিল ভোট নেওয়া হয় ১৬ জেলার ১৫২ আসনে। দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল ভোট নেওয়া হয় কলকাতাসহ ৭টি জেলার ১৪২টি আসনে।
ফলাফল ঘোষণার আগে রাজ্যটির সব রাজনৈতিক দল নজর রাখছে ভোট গণনার দিকে। সব দলই নিশ্চিত করতে চাইছে যেন গাফিলতি না হয় গণনার সময় বা কোনো প্রক্রিয়ায় যেন বিঘ্ন না ঘটে।

এনটিভি অনলাইন ডেস্ক