Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১০:১৫, ১৮ মে ২০২৬
আপডেট: ১১:৫২, ১৮ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:১৫, ১৮ মে ২০২৬
আপডেট: ১১:৫২, ১৮ মে ২০২৬
আরও খবর
২৫ বিয়ে করা ব্যক্তির সঙ্গে মেয়ের বিয়ে, থানায় অভিযোগ বাবার
গাড়িতে হামলার অভিযোগ করে মমতা বললেন ‘মারা যেতে পারতাম’
পকেটে ১০ বুলেট, প্রেমিকের সঙ্গে দেখা করতে জেলে স্কুলছাত্রী
ডেটিং অ্যাপ-অন্তরঙ্গ ছবি : ৬ কোটি রুপি হাতিয়ে নিলেন নারী
নারী যাত্রীকে কোমরের বেল্ট খুলে পেটানোয় যুবক, পরে গ্রেপ্তার

ভারতে ক্যানসারের ইনজেকশন চালু, প্রতি ডোজের দাম কত

এনটিভি অনলাইন ডেস্ক
১০:১৫, ১৮ মে ২০২৬
আপডেট: ১১:৫২, ১৮ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:১৫, ১৮ মে ২০২৬
আপডেট: ১১:৫২, ১৮ মে ২০২৬

ক্যানসার চিকিৎসায় বড় সাফল্য অর্জন করেছে ভারত। ফুসফুসের ক্যানসার রোগীদের জন্য টেসেন্ট্রিক নামের নতুন একটি ইনজেকশন বাজারে আনা হয়েছে। মাত্র সাত মিনিটে কার্যকর এই ওষুধটি বাজারজাত করেছে রোশ ফার্মা ইন্ডিয়া; যা ক্যানসারের ইমিউনোথেরাপি চিকিৎসাকে আরও দ্রুত ও সুবিধাজনক করবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

প্রচলিত পদ্ধতিতে শিরায় বা আইভি ইনফিউশনের মাধ্যমে ক্যানসারের ইমিউনোথেরাপির জন্য রোগীদের হাসপাতালে কয়েক ঘণ্টা সময় কাটাতে হতো। তবে নতুন এই ইনজেকশনটি সরাসরি ত্বকের নিচে দেওয়া হয়, যাতে সময় লাগে মাত্র সাত মিনিটের মতো। চিকিৎসকরা মনে করছেন, এই পদ্ধতি রোগীদের ভোগান্তি কমাবে এবং হাসপাতালের ওপরও চাপ কমাবে।

ভারতে ফুসফুসের ক্যানসারের সবচেয়ে সাধারণ রূপ এনএসসিএলসি রোগীদের ক্ষেত্রে এই চিকিৎসা ব্যবহার করা হবে। দীর্ঘ সময় ধরে হাসপাতালে থাকা এবং বারবার যাতায়াতের কারণে বিশেষ করে বয়স্ক বা দূর-দূরান্ত থেকে আসা রোগীরা যে ক্লান্তিতে ভুগতেন, নতুন ইনজেকশনের গতি ও সুবিধার কারণে তা অনেকটাই লাঘব হবে।

এই নতুন ইনজেকশনে অ্যাটেজোলিজুমাব নামের একটি ওষুধ ব্যবহার করা হয়, যা ‘পিডি-এল১’ নামের একটি প্রোটিনকে নিষ্ক্রিয় করে দেয়। ক্যানসার কোষগুলো মূলত এই প্রোটিন ব্যবহার করেই শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে থাকে। প্রোটিনটি ব্লক হয়ে গেলে শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ কোষগুলো সহজেই ক্যানসার কোষকে শনাক্ত করে তা ধ্বংস করতে পারে। টিউমারে উচ্চ মাত্রার পিডি-এল১ থাকা রোগীদের ক্ষেত্রে এই চিকিৎসা সবচেয়ে বেশি কার্যকর।

চিরাচরিত কেমোথেরাপির তুলনায় রোগীরা ইমিউনোথেরাপি বেশি পছন্দ করেন। কারণ কেমোথেরাপি ক্যানসার কোষের পাশাপাশি সুস্থ কোষের ক্ষতি করে এবং এর পার্শ্বপ্রতিক্রিয়া অনেক বেশি। অন্যদিকে, ইমিউনোথেরাপি শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতাকে কাজে লাগিয়ে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে এবং এর পার্শ্বপ্রতিক্রিয়া তুলনামূলক কম।

চিকিৎসা ক্ষেত্রে এটি বড় সাফল্য হলেও এর আকাশচুম্বী দাম ভারতীয় পরিবারগুলোর জন্য এক বিশাল চ্যালেঞ্জ। ইনজেকশনটির প্রতি ডোজের দাম প্রায় ৩ লাখ ৭০ হাজার রুপি। চিকিৎসা চলাকালীন একজন রোগীর সাধারণত প্রায় ছয়টি ডোজের প্রয়োজন হয়।

বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের একটি বড় অংশের মানুষের কাছে এই উন্নত ক্যানসার চিকিৎসা পৌঁছে দিতে সরকারি হস্তক্ষেপ এবং আরও সাশ্রয়ী মূল্যের বিকল্প ব্যবস্থা অত্যন্ত জরুরি।

যেভাবে কাজ করবে

বিশ্বজুড়ে ফুসফুসের ক্যানসারের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতিতে অনেক পরিবর্তন এসেছে। কেমোথেরাপির বিকল্প হিসেবে ওষুধের ব্যবহার হয়ে উঠেছে প্রধান অস্ত্র। নতুন এই ওষুধটি নির্দিষ্ট ডোজ়ে ইনজেকশনের মাধ্যমে দেওয়া হবে রোগীকে। ওষুধটির কাজ হবে ক্যানসার প্রোটিনকে বেঁধে ফেলা, যাতে তার দ্রুত বিস্তার ঘটতে না পারে। এই পদ্ধতিতে কেমোথেরাপি বা রেডিওথেরাপির মতো যন্ত্রণা হবে না রোগীর। বরং নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা বহু গুণে বেড়ে যাবে। ইমিউনোথেরাপির কাজই হলো শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলে রোগের মোকাবিলা করা। যাতে প্রতিরোধী কোষগুলো আবার জেগে উঠে লড়াই করতে পারে। এতে পুরোপুরি ক্যানসার কোষগুলো নির্মূল করা সম্ভব হয়। তবে শরীরের অভ্যন্তরীণ প্রতিরোধশক্তি সতেজ হয়ে ওঠে। তার জন্য কিছু ওষুধ দিতে হয় মাত্র। নতুন ওষুধটিও সেভাবেই কাজ করবে বলে দাবি গবেষকদের।

ভারত ক্যানসার ইনজেকশন
৩১ জুলাই ২০২৬
ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি নেই শেখ হাসিনার : মোদি সরকার
৩০ জুলাই ২০২৬
কঙ্গনাকে পাত্তাই দিলেন না অভিজিৎ, বললেন ‘ওকে আবার সিরিয়াসলি নেয় কে?’
২৯ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রীকে ক্যামেরা অ্যাঙ্গেল নয়, মনের অ্যাঙ্গেল বদলাতে হবে
২৮ জুলাই ২০২৬
পরকীয়া প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলার সময় কান্না, শিশু সন্তানকে হত্যা করলেন মা
২৮ জুলাই ২০২৬
আন্দোলনের হুমকির পর মধ্যরাতে সিজেপির সঙ্গে মোদি সরকারের বৈঠক
২৮ জুলাই ২০২৬
আসামে বন্যায় মৃত্যু বেড়ে ৬৮, ক্ষতিগ্রস্ত ৫ লাখের বেশি মানুষ
২৭ জুলাই ২০২৬
কম নম্বর পাওয়ায় চিরকুট লিখে পরীক্ষার্থীর আত্মহত্যা
২৭ জুলাই ২০২৬
১৯৪ জন যাত্রী নিয়ে দুবাইগামী ফ্লাইটে ধোঁয়া, জরুরি অবতরণ
২৬ জুলাই ২০২৬
সন্তানদের সামনে অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা করল স্বামী
২৬ জুলাই ২০২৬
ভারতে একই পুরুষকে বিয়ে করলেন তিন বোন, ভিডিও ভাইরাল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প : রিপোর্ট
  2. ২৫ বিয়ে করা ব্যক্তির সঙ্গে মেয়ের বিয়ে, থানায় অভিযোগ বাবার
  3. গাড়িতে হামলার অভিযোগ করে মমতা বললেন ‘মারা যেতে পারতাম’
  4. ক্যান্সার ছড়িয়ে পড়েছে জো বাইডেনের শরীরে
  5. যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণের সময় হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২
  6. সৌদিতে একই সময়ে আরামকো ও জুবাইল গ্যাস স্থাপনায় বিস্ফোরণ-আগুন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x