Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২০, ২০ মে ২০২৬
আপডেট: ১০:৪৩, ২০ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২০, ২০ মে ২০২৬
আপডেট: ১০:৪৩, ২০ মে ২০২৬
আরও খবর
ঈদুল আজহার ছুটি কমালো পশ্চিমবঙ্গ সরকার
ঈদের ছুটি কাটাতে রাজধানী ছাড়ছে মানুষ
কেরাণীগঞ্জে আরব আমিরাতের আদলে খামার
৪০ মণ ওজন ও ৬ ফুট উচ্চতার ‘সাদা সুলতান’ ঘিরে কৌতূহল
ইরানের সঙ্গে চুক্তি ‘প্রায় চূড়ান্ত’ : ট্রাম্প

ইরান যুদ্ধে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে যাচ্ছে মার্কিন সিনেট

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২০, ২০ মে ২০২৬
আপডেট: ১০:৪৩, ২০ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২০, ২০ মে ২০২৬
আপডেট: ১০:৪৩, ২০ মে ২০২৬

ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপ সীমিত করতে একটি ‘ওয়ার পাওয়ারস রেজুলেশন’ এগিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার ঠেকাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৯ মে) প্রস্তাবটি এগিয়ে নেওয়ার জন্য প্রক্রিয়াগত ভোটে ৫০-৪৭ ব্যবধানে অনুমোদন দেওয়া হয়। এতে কয়েকজন রিপাবলিকান সদস্য ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দিয়ে ট্রাম্পের অবস্থানের বিরুদ্ধে ভোট দেন, যা প্রেসিডেন্টের জন্য বিরল রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। খবর আল জাজিরার। 

ডেমোক্র্যাট সিনেট নেতা চাক শুমার ভোটের আগে বলেন, এই প্রেসিডেন্ট যেন লোডেড বন্দুক নিয়ে খেলা করা এক শিশুর মতো।

চাক শুমার আরও বলেন, ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রের সেনা সম্পৃক্ততা বন্ধে আমাদের ওয়ার পাওয়ারস রেজুলেশন সমর্থনের এখনই সময়।

এই ভোটকে কংগ্রেসের সাংবিধানিক ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টা হিসেবেও দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা ও সেনা মোতায়েনের চূড়ান্ত ক্ষমতা কংগ্রেসের হাতে।

তবে এটি এখনও কেবল প্রক্রিয়াগত ভোট। রেজুলেশন কার্যকর হতে হলে সিনেটে চূড়ান্তভাবে পাস হওয়ার পাশাপাশি রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদেও অনুমোদন পেতে হবে। এরপর ট্রাম্প ভেটো অতিক্রম করতে দুই কক্ষেই দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন হবে।

এর আগে চলতি বছরে সিনেটে অনুরূপ সাতটি এবং প্রতিনিধি পরিষদে তিনটি প্রস্তাব রিপাবলিকানরা আটকে দিয়েছিল।

তবুও বিশ্লেষকদের মতে, মঙ্গলবারের ভোট রিপাবলিকানদের ভেতরে যুদ্ধ নিয়ে বাড়তে থাকা অস্বস্তির ইঙ্গিত দিচ্ছে। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা শুরু করার পর থেকে সংঘাত বিশ্ব জ্বালানি বাজার ও জীবনযাত্রার ব্যয়ে বড় প্রভাব ফেলেছে।

ডেমোক্র্যাট ও কিছু রিপাবলিকান আইনপ্রণেতা ট্রাম্পকে কংগ্রেসে এসে যুদ্ধের অনুমোদন নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের অভিযোগ, স্পষ্ট কোনো কৌশল বা প্রস্থান পরিকল্পনা ছাড়াই যুক্তরাষ্ট্রকে দীর্ঘ সংঘাতে জড়িয়ে ফেলা হয়েছে।

অন্যদিকে ট্রাম্প প্রশাসন দাবি করছে, প্রেসিডেন্ট প্রধান সামরিক কমান্ডার হিসেবে নিজের সাংবিধানিক ক্ষমতার মধ্যেই সীমিত সামরিক অভিযান পরিচালনা করছেন।

১৯৭৩ সালের মার্কিন ‘ওয়ার পাওয়ারস অ্যাক্ট’ অনুযায়ী, কংগ্রেসের অনুমতি ছাড়া একজন প্রেসিডেন্ট সর্বোচ্চ ৬০ দিন সামরিক অভিযান চালাতে পারেন। এরপর তাকে অভিযান বন্ধ করতে, কংগ্রেসের অনুমোদন নিতে অথবা অতিরিক্ত ৩০ দিনের সময় চাইতে হয়।

ট্রাম্প গত ১ মে দাবি করেছিলেন, তেহরানের সঙ্গে যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাত শেষ হয়েছে। তবে বাস্তবে যুক্তরাষ্ট্র এখনও ইরানি বন্দর অবরোধ এবং জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে ইরানও হরমুজ প্রণালিতে প্রবেশ সীমিত করে মার্কিন জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে।

জনমত জরিপগুলো বলছে, অধিকাংশ মার্কিন নাগরিক এই যুদ্ধের বিরোধিতা করছেন। অনেক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞও সংঘাতটিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে দেখছেন।

যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প সিনেট ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

৪ ঘন্টা আগে
ইরানের সঙ্গে চুক্তি ‘প্রায় চূড়ান্ত’ : ট্রাম্প
৪ ঘন্টা আগে
হোয়াইট হাউসের কাছে গুলি, বন্দুকধারী নিহত
২৩ মে ২০২৬
বড় মতপার্থক্য থাকলেও যুক্তরাষ্ট্রের প্রস্তাব পর্যালোচনা করছে তেহরান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তেলাপোকা জনতা পার্টির ওয়েবসাইট বন্ধ করে দিল মোদি সরকার
  2. ইরান-যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনায় অগ্রগতি, শান্তি চুক্তি কতদূর?
  3. সৌদিতে হজযাত্রীদের সমাগম, ধূলিঝড় ও তীব্র তাপপ্রবাহের সতর্কতা
  4. আমাকে বোকা নয়, মেধাবী স্বৈরশাসক বলুন : ট্রাম্প
  5. ‘পারমাণবিক কর্মসূচি নিয়ে আপাতত আলোচনা করবে না ইরান’
  6. গরু কোরবানি ঈদুল আজহার অংশ নয় : কলকাতা হাইকোর্ট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x