Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৪৫, ২১ মে ২০২৬
আপডেট: ১১:৪৮, ২১ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৪৫, ২১ মে ২০২৬
আপডেট: ১১:৪৮, ২১ মে ২০২৬
আরও খবর
জামিন পেলেন তৌহিদ আফ্রিদি
সংঘব্ধ ধর্ষণ, তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড
কুয়েত-বাহরাইনে সিরিজ হামলা ইরানের, মার্কিন আকাশ প্রতিরক্ষা ধ্বংসের দাবি
দক্ষিণ লেবাননে পরীক্ষামূলকভাবে তিন গ্রামের নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনী
কানাডার পণ্যে ৫০ শতাংশ নতুন শুল্ক আরোপ ট্রাম্পের

কিউবার সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে মার্কিন আদালতে মামলা

এনটিভি অনলাইন ডেস্ক
১১:৪৫, ২১ মে ২০২৬
আপডেট: ১১:৪৮, ২১ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৪৫, ২১ মে ২০২৬
আপডেট: ১১:৪৮, ২১ মে ২০২৬
কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো। ফাইল ছবি

কিউবার সাবেক প্রেসিডেন্ট ৯৪ বছর বয়সী রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। ১৯৯৬ সালে যাত্রীবাহী বিমানে গুলি করে নামানোর নির্দেশের দায়ে তার বিরুদ্ধে এই মামলা করা হলো। দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে আইনি প্রক্রিয়া ও তদন্ত চলার পর অবশেষে এই ঐতিহাসিক ঘোষণা দেওয়া হয়। খবর সিএনএনের।

স্থানীয় সময় বুধবার (২০ মে) মিয়ামির ফ্রিডম টাওয়ারে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এই অভিযোগপত্রটি জনসমক্ষে প্রকাশ করেন। দিনটি কিউবান নির্বাসিত নাগরিকরা ‘কিউবার স্বাধীনতা দিবস’ হিসেবে উদযাপন করে থাকেন। এই মামলায় রাউল কাস্ত্রোর পাশাপাশি কিউবার আরও পাঁচ জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে।

রাউল কাস্ত্রোর বিরুদ্ধে মার্কিন নাগরিকদের হত্যার ষড়যন্ত্র, বিমান ধ্বংস ও ৪ জনকে খুনের অভিযোগ আনা হয়েছে। ১৯৯৬ সালের ২৪ ফেব্রুয়ারি মিয়ামিভিত্তিক মানবিক সংস্থা ‘ব্রাদার্স টু দ্য রেসকিউর’ তিনটি ছোট বেসামরিক বিমান ফ্লোরিডা প্রণালি দিয়ে ওড়ার সময় কিউবার দুটি ‘মিগ’ যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে দুটি বিমানকে ধ্বংস করা হয়। সে সময় বিমানগুলো কিউবার বাইরে আন্তর্জাতিক আকাশসীমায় ছিল। হামলায় চার জন আরোহী নিহত হন, যাদের মধ্যে তিন জনই ছিলেন মার্কিন নাগরিক। তখন কিউবার প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন রাহুল কাস্ত্রো।

মার্কিন প্রসিকিউটরদের অভিযোগ, এই হামলা কোনো আকস্মিক ঘটনা ছিল না, বরং কাস্ত্রো প্রশাসনের পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। রাউল কাস্ত্রোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াটি আজ থেকে ৩০ বছর আগে ১৯৯০-এর দশকেই শুরু হয়েছিল। ১৯৯২ সালে পানামার স্বৈরশাসক ম্যানুয়েল নরিয়েগাকে মাদক পাচারের দায়ে মার্কিন আদালতে সাজা দেওয়ার পর, মিয়ামির প্রসিকিউটররা কিউবা সরকারের বিরুদ্ধেও তদন্ত জোরদার করেন। তখনকার তদন্তে জানা গিয়েছিল, কলম্বিয়ার ড্রাগ কার্টেলগুলোর চালান নিরাপদে পার করে দিতে কাস্ত্রো সরকার লাখ লাখ ডলার ঘুষ নিয়েছিল। তবে ১৯৯০-এর দশকের শেষ দিকে মিয়ামি হেরাল্ড পত্রিকায় খসড়া অভিযোগপত্রটি ফাঁস হয়ে যাওয়ায় সেই প্রচেষ্টা থমকে যায়। পরবর্তীতে ২০০০ সালে মিয়ামিতে সক্রিয় কিউবার একটি বড় গোয়েন্দা চক্র ‘লা রেদ আউইস্পা’ ধরা পড়লে এই বিমান হামলার পেছনে কিউবান চরদের গভীর ষড়যন্ত্রের কথা উন্মোচিত হয়। দীর্ঘ দিন ধরে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ শীর্ষ মার্কিন কর্মকর্তাদের কাছে এই মামলার নথিপত্র চালাচালি হচ্ছিল। অবশেষে ট্রাম্প প্রশাসনের নতুন রাজনৈতিক সদিচ্ছায় এই মামলার ফাইল পুনরুজ্জীবিত করা হলো।

এই মামলার বিষয়ে কিউবার বর্তমান প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল তীব্র ক্ষোভ প্রকাশ করে এটিকে ‘রাজনৈতিক চাল’ বলে অভিহিত করেছেন। হাভানার দাবি, সেই সময় তাদের আকাশসীমা বারবার লঙ্ঘন করার কারণেই তারা নিজেদের সুরক্ষায় এই ব্যবস্থা নিয়েছিল।

যুক্তরাষ্ট্র কিউবা মামলা

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

১৪ ঘন্টা আগে
কানাডার পণ্যে ৫০ শতাংশ নতুন শুল্ক আরোপ ট্রাম্পের
২০ জুলাই ২০২৬
ইরানে টানা নয় রাত মার্কিন হামলা, পরমাণুকেন্দ্র আক্রান্ত
১৯ জুলাই ২০২৬
ইরান যুদ্ধে ১৬ সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কুয়েত-বাহরাইনে সিরিজ হামলা ইরানের, মার্কিন আকাশ প্রতিরক্ষা ধ্বংসের দাবি
  2. দক্ষিণ লেবাননে পরীক্ষামূলকভাবে তিন গ্রামের নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনী
  3. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
  4. কানাডার পণ্যে ৫০ শতাংশ নতুন শুল্ক আরোপ ট্রাম্পের
  5. হরমুজ প্রণালিতে বিস্ফোরণ, দুই তেল ট্যাঙ্কারে ভয়াবহ আগুন
  6. ইরানে দ্বিতীয় দফার বিমান হামলা শেষ করার দাবি যুক্তরাষ্ট্রের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x