Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
কামাল পারভেজ অভি, মক্কা
০৮:২০, ২৬ মে ২০২৬
আপডেট: ০৮:৫৮, ২৬ মে ২০২৬
কামাল পারভেজ অভি, মক্কা
০৮:২০, ২৬ মে ২০২৬
আপডেট: ০৮:৫৮, ২৬ মে ২০২৬
আরও খবর
হজের খুতবায় মুসলিম উম্মাহর ঐক্য ও তাওহীদ প্রতিষ্ঠার বার্তা
আরাফাতের ময়দানে পবিত্র হজের খুতবা প্রদান
আরাফাতে ১৬ লাখের বেশি হাজি, অশ্রুসিক্ত চোখে ক্ষমা ও কল্যাণের আকুতি
আরাফার দিনে যে দোয়াটি পড়বেন
মক্কায় পবিত্র আরাফাতের দিনে ঘটতে যাচ্ছে বিরল মহাজাগতিক ঘটনা

পবিত্র হজের খুতবা আজ, ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান

কামাল পারভেজ অভি, মক্কা
০৮:২০, ২৬ মে ২০২৬
আপডেট: ০৮:৫৮, ২৬ মে ২০২৬
কামাল পারভেজ অভি, মক্কা
০৮:২০, ২৬ মে ২০২৬
আপডেট: ০৮:৫৮, ২৬ মে ২০২৬
সৌদি আরবের পবিত্র আরাফাত ময়দান। ছবি : এনটিভি

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্দ ওয়ান নি’মাতা লাকা ওয়ালমুল্ক, লা শারিকা লাকা’ ধ্বনি-প্রতিধ্বনিতে পবিত্র আরাফাতের পাহাড়ঘেরা ময়দান ছাপিয়ে আকাশ-বাতাস এখন মুখর ও প্রকম্পিত। সুউচ্চকণ্ঠ নিনাদের তালবিয়ায় মহান আল্লাহ তাআলার একত্ব ও মহত্ত্বের কথা ঘোষিত হচ্ছে প্রতিক্ষণ। বিশ্ব মুসলিমের মহাসম্মিলন পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতায় আজ মঙ্গলবার (২৬ মে) আরাফার আদিগন্ত মরুপ্রান্তর এক পুণ্যময় শুভ্রতায় ভরে উঠেছে। পাপমুক্তি আর আত্মশুদ্ধির আকুল বাসনায় ইসলামের অন্যতম প্রধান এই স্তম্ভ পালন করছেন সারা বিশ্ব থেকে আগত ১৬ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান, যার মধ্যে বাংলাদেশের ব্যবস্থাপনায় অংশ নেওয়া ৭৯ হাজার ১৬৪ জন হজযাত্রীও রয়েছেন।

আজ ফজরের পর থেকেই ঐতিহাসিক আরাফাতের ময়দানে সমবেত হন হজযাত্রীরা। ৪ বর্গমাইল আয়তনের এই বিশাল সমতল মাঠের দক্ষিণ দিকে মক্কা-হাদা-তায়েফ রিং রোড এবং উত্তরে সাদ পাহাড় অবস্থিত। সেখান থেকে আরাফাত সীমান্ত পশ্চিমে আরও প্রায় পৌনে এক মাইল বিস্তৃত। পবিত্র এই ভূমিতে যার যার মতো সুবিধাজনক জায়গা বেছে নিয়ে হাজিরা ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন। এবার আরাফার ময়দানের মসজিদে নামিরায় জোহরের নামাজের আগে পবিত্র হজের খুতবা প্রদান করেন মদিনা মুনাওয়ারার ইমাম ও খতিব শায়খ ড. শেখ আলী বিন আবদুর রহমান হুজাইফী। খাদেমুল হারামাইন শরিফাইন বাদশা সালমান বিন আবদুল আজিজের তত্ত্বাবধানে এবার হজের খুতবা বাংলা ও উর্দুসহ বিশ্বের রেকর্ডসংখ্যক ৫০টি ভাষায় অনুবাদ করে প্রচারের ব্যবস্থা করেছে সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদে নববীর জেনারেল প্রেসিডেন্সি বিভাগ।

হজযাত্রীরা সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করে আল্লাহ তাআলার জিকির-আসকার ও ইবাদত শেষে মুজদালিফার উদ্দেশে রওনা হবেন। মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ এশার ওয়াক্তে একত্রে আদায় করে তারা সারা রাত সেখানে অবস্থান করবেন এবং মিনায় জামরাতে নিক্ষেপ করার জন্য ৭০টি কংকর (পাথর) সংগ্রহ করবেন। পরদিন মুজদালিফায় ফজরের নামাজ পড়ে পুনরায় মিনার উদ্দেশে রওনা হবেন হাজিরা। ১০ জিলহজ মিনায় পৌঁছার পর হজযাত্রীদের পর্যায়ক্রমে চারটি কাজ সম্পন্ন করতে হয়। প্রথমে মিনাকে ডান দিকে রেখে দাঁড়িয়ে বড় শয়তানকে (জামারা) পাথর নিক্ষেপ করা, দ্বিতীয়ত আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবানি করা (অনেকে মিনায় না পেরে মক্কায় ফিরে গিয়ে কোরবানি দেন), তৃতীয় পর্বে মাথা ন্যাড়া করা এবং চতুর্থ কাজ হিসেবে তাওয়াফে জিয়ারত সম্পন্ন করা। এরপর জিলহজের ১১ ও ১২ তারিখ মিনায় রাতযাপন করে দুপুরের পর থেকে সূর্যাস্তের পূর্ব মুহূর্তের মধ্যে হজযাত্রীরা বড়, মধ্যম ও ছোট শয়তানের ওপর সাতটি করে পাথর নিক্ষেপ করবেন।

এর আগে গতকাল সোমবার সারাদিন এবং গতকাল রাতে হজযাত্রীরা মিনায় অবস্থান করেন, যেখান থেকে মূলত হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল। পবিত্র মসজিদুল হারাম থেকে প্রায় ১০ কিলোমিটার অদূরের মিনা মূলত লাখ লাখ তাঁবুর শহর। প্রতি বছর হজের সময় মুসলিমদের অস্থায়ী আবাস হিসেবে এখানে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন তাঁবু বসানো হয়, যেখানে প্রত্যেকের জন্য আলাদা ফোম, বালিশ ও কম্বল বরাদ্দ থাকে। মিনায় অবস্থান করা হজের একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় হজযাত্রীরা নিজ নিজ তাঁবুতে নামাজ আদায়সহ অন্য ইবাদত-বন্দেগিতে মশগুল ছিলেন।

এদিকে চলতি বছর সৌদি আরবে তীব্র গরমের মধ্যে হজ অনুষ্ঠিত হচ্ছে। গতকাল সেখানে গড় তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে সৌদি বার্তা সংস্থা এসপিএ। তীব্র গরমে ভোগান্তিতে পড়া হজযাত্রীদের স্বাস্থ্যঝুঁকি, বিশেষ করে তাপজনিত অসুস্থতা ও হিট স্ট্রোক মোকাবিলায় চারটি বিশেষায়িত হাসপাতাল প্রস্তুত রেখেছে দেশটির কর্তৃপক্ষ। একই সঙ্গে হজযাত্রীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। পবিত্র হজ উপলক্ষে মক্কা, মদিনা, মিনা, আরাফাতের ময়দান, মুজদালিফা ও এর আশপাশের এলাকায় লাখো নিরাপত্তাকর্মী মোতায়েনসহ নিচ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে সৌদি সরকার।

হজ সৌদি আরব আরাফাত ময়দান মক্কা

সংশ্লিষ্ট সংবাদ: হজ

৫১ মিনিট আগে
হজের খুতবায় মুসলিম উম্মাহর ঐক্য ও তাওহীদ প্রতিষ্ঠার বার্তা
৫ ঘন্টা আগে
আরাফার দিনে যে দোয়াটি পড়বেন
৬ ঘন্টা আগে
মক্কায় পবিত্র আরাফাতের দিনে ঘটতে যাচ্ছে বিরল মহাজাগতিক ঘটনা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শান্তি আলোচনার জন্য কাতারে ইরানি কর্মকর্তারা
  2. ইরানের সঙ্গে যেকোনো চুক্তিই হবে ‘চমৎকার ও অর্থবহ’ : ট্রাম্প
  3. পবিত্র হজের খুতবা কাল, ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হবে আরাফাত
  4. মুদ্রাস্ফীতির শঙ্কায় বাড়ল স্বর্ণের দাম
  5. হজের খুতবা অনুবাদ হবে ৩৫ ভাষায়
  6. পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালন করছেন ১৫ লাখের বেশি মুসলমান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x