Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
কামাল পারভেজ অভি, মক্কা
১৪:৪৫, ৩১ জুলাই ২০২৬
আপডেট: ১৪:৪৭, ৩১ জুলাই ২০২৬
কামাল পারভেজ অভি, মক্কা
১৪:৪৫, ৩১ জুলাই ২০২৬
আপডেট: ১৪:৪৭, ৩১ জুলাই ২০২৬
আরও খবর
সৌদি আরব থেকে ফেরা হলো না রাসেলের
সৌদিআরবে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ জাকারিয়াকে সংর্বধনা
মক্কায় কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই নারীর সাফল্য
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরউদ্দিন জাকারিয়া
২০২৭ সালের হজের আগাম প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

সৌদি আরবে নির্মিত হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার

কামাল পারভেজ অভি, মক্কা
১৪:৪৫, ৩১ জুলাই ২০২৬
আপডেট: ১৪:৪৭, ৩১ জুলাই ২০২৬
কামাল পারভেজ অভি, মক্কা
১৪:৪৫, ৩১ জুলাই ২০২৬
আপডেট: ১৪:৪৭, ৩১ জুলাই ২০২৬
সৌদি আরবে নির্মাণ হবে বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার। ছবি : এনটিভি

সৌদি আরবে নির্মিত হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার। এ লক্ষ্যে দেশটি নতুন করে বিশাল কর্মযজ্ঞ শুরু করেছে। ইতোমধ্যে জেদ্দা টাওয়ারটির ৪৩০ মিটার পর্যন্ত নির্মাণকাজ শেষ করেছে দেশটি। নির্মাণ শেষ হলে এটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের রেকর্ড গড়বে।

বুধবার (২৯ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রকল্পটির বিনিয়োগকারী প্রিন্স আল-ওয়ালিদ বিন তালাল জানান, টাওয়ারটির উচ্চতা এক হাজার মিটারের বেশি করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ইতোমধ্যে প্রকল্পের ৪০ শতাংশেরও বেশি নির্মাণকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রিন্স আল-ওয়ালিদ প্রকল্পে কর্মরতদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর মাধ্যমে কয়েক বছর ধরে স্থগিত থাকা প্রকল্পটি পুনরায় শুরু হওয়ার ইঙ্গিত মিলেছে।

আল-ওয়ালিদ বলেন, আল্লাহর প্রশংসা, কাজ চলছে এবং আমরা বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার নির্মাণ সম্পন্ন করব।

২০১৩ সালে জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ শুরু হলেও আর্থিক সংকট ও ঠিকাদার-সংক্রান্ত সমস্যার কারণে ২০১৮ সালে তা স্থগিত করা হয়। এরপর ২০২৫ সালে নির্মাণকাজ পুনরায় শুরু হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, টাওয়ারটির উচ্চতা হবে এক কিলোমিটারেরও বেশি। এর মধ্যে ৪৩০ মিটারের বেশি নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। নির্মাণকাজ শেষ হলে এটি দুবাইয়ের বুর্জ খলিফাকে ছাড়িয়ে যাবে। এটি বিশ্বের প্রথম এক কিলোমিটার উচ্চতার ভবন হিসেবেও রেকর্ড গড়বে।

কী কী থাকবে জেদ্দা টাওয়ারে

গালফ নিউজের এক প্রতিবেদনে জানা যায়, টাওয়ারটিতে আবাসিক ফ্ল্যাট, একটি বিলাসবহুল হোটেল, অফিস স্পেস এবং একটি বিশাল ওয়াচ টাওয়ার থাকবে। জেদ্দা ইকোনমিক সিটির কেন্দ্রবিন্দুতে টাওয়ারটি নির্মাণ করা হচ্ছে। ব্যবসা ও বিলাসবহুল পর্যটন খাত জোরদারে সরকারের ৫ কোটি ৭০ লাখ বর্গফুট আয়তনের একটি বৃহৎ উন্নয়ন পরিকল্পনার অংশ এটি।

প্রকল্পটির নির্মাণকাজ করছে জেদ্দা ইকোনমিক কোম্পানি। এর পৃষ্ঠপোষকতায় রয়েছে প্রিন্স আল-ওয়ালিদের কিংডম হোল্ডিং কোম্পানি।

জেদ্দা ইকোনমিক কোম্পানি এ প্রকল্পে অ্যাড্রিয়ান স্মিথ অ্যান্ড গর্ডন গিল আর্কিটেকচার, থর্নটন টোমাসেটি, ল্যাঙ্গান ইন্টারন্যাশনাল এবং সৌদি বিনলাদিন গ্রুপের সঙ্গে কাজ করছে।

গালফ নিউজ আরও জানিয়েছে, জেদ্দা টাওয়ারের উচ্চতা ১,০০০ মিটার ছাড়িয়ে যাবে। ফলে এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ৮২৮ মিটার উচ্চতার বুর্জ খলিফাকেও ছাড়িয়ে যাবে। ২০২৮ সালের মধ্যে টাওয়ারটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।

সৌদি আরব উঁচু টাওয়ার

সংশ্লিষ্ট সংবাদ: সৌদি আরব

২১ আগস্ট ২০২৬
সৌদিআরবে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ জাকারিয়াকে সংর্বধনা
২১ আগস্ট ২০২৬
মক্কায় কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই নারীর সাফল্য
২০ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরউদ্দিন জাকারিয়া
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরানে ‘অনেক সমস্যা’ রয়েছে, স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান
  2. এই মুহূর্তে নির্বাচন হলে তা যুদ্ধরত ইউক্রেনকে বিভক্ত করবে : জেলেনস্কি
  3. জাপানে ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
  4. আমি প্রধানমন্ত্রী থাকতে ফিলিস্তিন স্বাধীন হতে পারবে না : নেতানিয়াহু
  5. রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ১৩
  6. বঙ্গোপসাগরে ২৪ নাবিক নিয়ে কার্গো জাহাজডুবি, আছেন বাংলাদেশিও

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x