Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৩০, ৩১ মে ২০২৬
আপডেট: ০৯:৩৭, ৩১ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৩০, ৩১ মে ২০২৬
আপডেট: ০৯:৩৭, ৩১ মে ২০২৬
আরও খবর
খামেনির ওপর হামলার সময় একই ভবনে ছিলেন আরাঘচি
লেবানন-ইসরায়েলের নতুন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ 
মোজতবা খামেনি কি ক্ষমতার লাগাম হাতে তুলে নিচ্ছেন?
মার্কিন পঞ্চম নৌবহরে হামলার দাবি ইরানের
হরমুজ প্রণালিতে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টা-পাল্টি হামলা

লেবাননের নাবাতিয়েহ শহরের দিকে ইসরায়েলি সেনারা, যুদ্ধে নতুন মোড়

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৩০, ৩১ মে ২০২৬
আপডেট: ০৯:৩৭, ৩১ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৩০, ৩১ মে ২০২৬
আপডেট: ০৯:৩৭, ৩১ মে ২০২৬
২৯ মে উত্তর ইসরায়েলের আপার গ্যালিলি অঞ্চলের সীমান্ত থেকে তোলা ছবিতে দক্ষিণ লেবাননের কাফারকিলা গ্রামের ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো দেখা যাচ্ছে। ছবি: এএফপি

দক্ষিণ লেবাননের অন্যতম বৃহৎ শহর নাবাতিয়েহকে দিকে এগোচ্ছে ইসরায়েলি বাহিনী। ২০০৬ সালের যুদ্ধের পর প্রথমবারের মতো লিতানি নদী অতিক্রম করে ইসরায়েলি সেনারা শহরটির উপকণ্ঠে পৌঁছেছে বলে জানিয়েছে লেবাননের সামরিক সূত্র।

স্থানীয় সময় শনিবার (৩০ মে) তুর্কি বার্তা সংস্থা আনাদোলুকে লেবাননের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা জানান, ইসরায়েলি বাহিনী লিতানি নদী পার হয়ে নাবাতিয়েহর দিকে অগ্রসর হয়েছে। শহরটি দক্ষিণ লেবাননের অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত। বিশ্লেষকদের মতে, নাবাতিয়েহ দখল হলে তা লেবানন যুদ্ধে বড় ধরনের মোড় তৈরি করবে। খবর আল জাজিরার। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নাবাতিয়েহকে ঘিরে ফেলার প্রস্তুতির অংশ হিসেবে ইসরায়েল দক্ষিণ লেবাননে বিমান হামলা আরও জোরদার করেছে। একই সঙ্গে হিজবুল্লাহর প্রতিরক্ষা অবস্থান বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে।

এদিকে লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, নাবাতিয়েহর কাছে একটি সামরিক যানবাহনে ইসরায়েলি ড্রোন হামলায় দুই সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন। দেশটির জাতীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, দক্ষিণাঞ্চলের জেবশিত গ্রামে ড্রোন হামলায় অন্তত একজন প্যারামেডিক নিহত এবং চারজন আহত হয়েছেন।

অন্যদিকে হিজবুল্লাহও পাল্টা হামলা চালিয়েছে। সংগঠনটি জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা শহরে রকেট নিক্ষেপ করেছে এবং দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলারও দাবি করেছে গোষ্ঠীটি।

পরিস্থিতির অবনতি হওয়ায় দক্ষিণ লেবাননের অন্তত ১০টি গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। চলমান সংঘাতে ইতোমধ্যে প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম ইসরায়েলের সাম্প্রতিক সামরিক তৎপরতাকে ‘বিপজ্জনক ও নজিরবিহীন’ বলে আখ্যা দিয়েছেন। তিনি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেন, ধ্বংসযজ্ঞ চালিয়ে ইসরায়েল নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বন্ধের আলোচনা চললেও মাঠের পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। আগামী সপ্তাহে ওয়াশিংটনে নতুন দফা বৈঠক হওয়ার কথা রয়েছে।

লেবানন লেবানন-ইসরায়েল ইসরায়েল যুদ্ধ

সংশ্লিষ্ট সংবাদ: লেবানন

০৫ জুন ২০২৬
লেবানন-ইসরায়েলের নতুন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ 
০২ জুন ২০২৬
মার্কিন প্রস্তাবে হিজবুল্লাহর সম্মতি, নেতানিয়াহুর হুঁশিয়ারি
০১ জুন ২০২৬
লেবাননের ঐতিহাসিক বেউফোর্ট দুর্গ দখল করল ইসরায়েল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ট্রাম্পের অভিবাসন নীতিকে ‘বেআইনি’ ঘোষণা করলেন মার্কিন বিচারক
  2. বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো
  3. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ মুদ্রাস্ফীতির কবলে ইরান
  4. মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে ‘সতর্কতামূলক’ ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
  5. ইরান যুদ্ধ : গোপনে আরেক মুসলিম দেশে সেনা ও অস্ত্র পাঠায় ইসরায়েল
  6. ট্রাম্পের অভিবাসন বিরোধী অভিযানের জন্য ৭০০০ কোটি ডলার বরাদ্দ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x