Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
কামাল পারভেজ অভি, মক্কা
২২:৫০, ৩১ মে ২০২৬
আপডেট: ২২:৫৬, ৩১ মে ২০২৬
কামাল পারভেজ অভি, মক্কা
২২:৫০, ৩১ মে ২০২৬
আপডেট: ২২:৫৬, ৩১ মে ২০২৬
আরও খবর
বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী
কর্মীর বিয়েতে হেলিকপ্টারে চড়ে এলেন সৌদি কফিল
২০২৭ সালের হজযাত্রীদের নিবন্ধনের শেষ তারিখ ঘোষণা
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত
৮০ ভাষায় ১৯ লাখ কোরআন পাচ্ছেন হাজিরা

হজ শেষে শুরু হলো ওমরাহ ভিসা আবেদন

কামাল পারভেজ অভি, মক্কা
২২:৫০, ৩১ মে ২০২৬
আপডেট: ২২:৫৬, ৩১ মে ২০২৬
কামাল পারভেজ অভি, মক্কা
২২:৫০, ৩১ মে ২০২৬
আপডেট: ২২:৫৬, ৩১ মে ২০২৬
নতুন ওমরাহ মৌসুম শুরু হওয়ায় মক্কার মসজিদুল হারামে ওমরাহ পালনের জন্য জড়ো হতে শুরু করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ মুসল্লিরা। ছবি : এনটিভি

পবিত্র হজ মৌসুম শেষ হতেই পুনরায় ওমরাহ ভিসার আবেদন গ্রহণ ও ইস্যু কার্যক্রম শুরু করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, আজ রোববার (৩১ মে) থেকে ১৪৪৮ হিজরি সালের নতুন ওমরাহ মৌসুমের ভিসা ইস্যু করার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, আজ থেকেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওমরাহ যাত্রীদের সৌদি আরবে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। ওমরাহ পালনকারীরা এখন থেকে সৌদি সরকারের অফিশিয়াল ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে পবিত্র মক্কায় প্রবেশের অনুমতি এবং ওমরাহ পারমিট সহজেই সংগ্রহ করতে পারবেন।

সৌদি সরকারের একীভূত ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’-এর মাধ্যমে ওমরাহ সংক্রান্ত সব ধরনের অনুমতি, হোটেল বুকিং এবং অন্যান্য প্রয়োজনীয় সেবা পাওয়া যাবে। সাম্প্রতিক বছরগুলোতে ওমরাহ ব্যবস্থাপনাকে আরও সহজ ও গতিশীল করতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে সৌদি আরব। মন্ত্রণালয় আরও জানিয়েছে, আগামী বছরের ৯ মার্চ ২০২৭ (১ শাওয়াল ১৪৪৮ হিজরি) হবে নতুন মৌসুমে ওমরাহ ভিসা ইস্যু করার শেষ দিন। এছাড়া ২৩ মার্চ ২০২৭ পর্যন্ত ওমরাহ যাত্রীরা ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।

মূলত সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ কর্মসূচির অংশ হিসেবে ওমরাহ ও হজসেবা আধুনিকায়নে এই ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ইলেকট্রনিক পারমিট ব্যবস্থা, স্বয়ংক্রিয় চুক্তি প্রক্রিয়া, কিউআর কোড যাচাইকরণ এবং পরিবহণ ও আবাসন অবকাঠামোর ব্যাপক সম্প্রসারণ। সৌদি কর্তৃপক্ষ আশা করছে, নতুন এই ওমরাহ মৌসুমে আরও বেশি সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অত্যন্ত সহজ, নিরাপদ ও আধুনিক সেবার মাধ্যমে ওমরাহ পালনের সুযোগ পাবেন।

ওমরাহ ভিসা সৌদি আরব হজ

সংশ্লিষ্ট সংবাদ: ওমরাহ ভিসা

১৫ মার্চ ২০২৬
ওমরাহ ভিসার সময়সীমা নির্ধারণ করল সৌদি আরব
৩১ অক্টোবর ২০২৫
ওমরাহযাত্রীদের জন্য ভিসা নীতি পরিবর্তন করল সৌদি সরকার
০৩ জুন ২০২২
অনলাইনে আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে ওমরাহ’র ভিসা
সর্বাধিক পঠিত
  1. ট্রাম্প প্রশাসনের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল?
  2. ইরানের বিরুদ্ধে ‘হামলা অব্যাহত’ রাখার কড়া বার্তা ট্রাম্পের
  3. জন্মদিনের কেকে ধাতব তার, গিলে ফেলল ৩ বছরের শিশু
  4. দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে নিহত ১২
  5. বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে ২ মাসের মধ্যে সর্বনিম্ন
  6. প্রথমবারের মতো ড্রোনের সাহায্যে বিধ্বস্ত হেলিকপ্টারের পাইলট উদ্ধার করল যুক্তরাষ্ট্র

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x