Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:২৫, ০৪ জুন ২০২৬
আপডেট: ১৩:২৮, ০৪ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:২৫, ০৪ জুন ২০২৬
আপডেট: ১৩:২৮, ০৪ জুন ২০২৬
আরও খবর
মাঝ আকাশে যাত্রীর ল্যাপটপ বিস্ফোরণে বিমানে আগুন, আহত ৫
যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্কের জবাবে সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপ কানাডার
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন
বাণিজ্য আলোচনা ব্যর্থ, কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
ভারত ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী

এবার ‘জেমস বন্ড’ সাজে হাজির হলেন ট্রাম্প!

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:২৫, ০৪ জুন ২০২৬
আপডেট: ১৩:২৮, ০৪ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:২৫, ০৪ জুন ২০২৬
আপডেট: ১৩:২৮, ০৪ জুন ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যালে পোস্ট করা ছবি।

ভিন্ন ভিন্ন রূপে নিজেকে উপস্থাপন করে বিশ্বজুড়ে প্রতিনিয়ত আলোচনার জন্ম দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার মধ্যরাতের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে নিজেকে একেবারে নতুন ও অতি-পুরুষালী চরিত্রে হাজির করেছেন তিনি। আর মাত্র দুই সপ্তাহ পরেই ৮০ বছরে পা দিতে যাওয়া এই প্রেসিডেন্ট এবার খোদ ব্রিটিশ স্পাই ‘জেমস বন্ড’ রূপে নিজেকে ফুটিয়ে তুলেছেন।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প একটি ছবি শেয়ার করেছেন, যা মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা তৈরি। ছবিতে দেখা যায়, ট্রাম্প একটি আকর্ষণীয় স্যুট ও টাই পরে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন, এবং তার পাশে থাকা আয়নার মতো একটি প্রতিফলক পৃষ্ঠে তার চেহারার একাধিক প্রতিচ্ছবি ফুটে উঠেছে। ছবির একদম ওপরে লেখা রয়েছে ‘ট্রাম্প ০০৭’। নাটকীয় আলো এবং বহু-প্রতিচ্ছবির এই আবহটি সরাসরি পুরোনো জেমস বন্ড সিনেমাগুলোর কথা মনে করিয়ে দেয়। তবে ট্রাম্প নিজেকে একজন গোয়েন্দা নাকি বন্ডের মতো কোনো আকর্ষণীয় ব্যক্তিত্ব হিসেবে দাবি করছেন, তা পরিষ্কার নয়।

এর আগেও হয়েছেন পোপ ও যিশু

ট্রাম্পের এমন বিচিত্র রূপ ধারণের ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। গত বছরের মে মাসে তৎকালীন পোপ ফ্রান্সিসের মৃত্যুর ঠিক দুই সপ্তাহ পর ট্রাম্প নিজেকে ‘পোপ’ হিসেবে চিত্রিত করে একটি ছবি পোস্ট করেছিলেন। সেই বিতর্কিত ছবিতে তাকে পোপের ঐতিহ্যবাহী সাদা পোশাক ও মাথায় বিশেষ টুপি পরা অবস্থায় দেখা যায়। তার কিছুদিন আগেই সাংবাদিকদের সঙ্গে ঠাট্টা করে তিনি বলেছিলেন, আমি পোপ হতে চাই। পরবর্তীতে অবশ্য আমেরিকা বংশোদ্ভূত পোপ লিও চতুর্দশ স্থলাভিষিক্ত হন।

এখানেই শেষ নয়, চলতি বছরের এপ্রিল মাসে ট্রাম্প নিজেকে যিশুখ্রিস্টের মতো পোশাকে এক অসুস্থ ব্যক্তিকে আরোগ্য করার একটি এআই-জেনারেটেড ছবি পোস্ট করে তীব্র সমালোচনার মুখে পড়েন। পরে তীব্র তোপের মুখে পোস্টটি ডিলিট করতে বাধ্য হন তিনি। তবে এ নিয়ে সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, আমি ভেবেছিলাম ওটা ডাক্তার হিসেবে আমার ছবি। আমি মানুষকে সুস্থ করছি এবং আমি সত্যিই মানুষকে অনেক ভালো রাখতে পারি।

মার্কিন সংবাদমাধ্যম ‘ডেইলি বিস্টের’ এক বিশ্লেষণে দেখা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এই মাত্রাতিরিক্ত পোস্ট করার নেশা ট্রাম্পের ঘুমের ওপর বড় প্রভাব ফেলছে। শুধু মে মাসেই তিনি রেকর্ড ৮৬১টি পোস্ট ও রিপোস্ট করেছেন, যা তার এই মেয়াদে এক মাসে সর্বোচ্চ।

তবে এই ব্যাপক পোস্টের পক্ষে সাফাই গেয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস এক বিবৃতিতে জানিয়েছেন, ট্রুথ সোশ্যাল এখন আগের যেকোনো সময়ের চেয়ে জনপ্রিয় ও ‘হট’ হয়ে উঠেছে। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প পক্ষপাতদুষ্ট গণমাধ্যমের কাটছাঁট ছাড়াই, সরাসরি মার্কিন জনগণের কাছে তার নিজস্ব ও অবিকৃত চিন্তাভাবনা তুলে ধরছেন।

ট্রাম্প যুক্তরাষ্ট্র জেমস বন্ড

সংশ্লিষ্ট সংবাদ: ট্রাম্প

১২ আগস্ট ২০২৬
হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে : ট্রাম্প
৩১ জুলাই ২০২৬
অস্ত্র সমর্পণে সম্মত হামাস, গাজা থেকে সেনা সরাবে ইসরায়েল
২৯ জুন ২০২৬
দোহায় আগামীকাল ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক : ট্রাম্প
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরানে ‘অনেক সমস্যা’ রয়েছে, স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান
  2. এই মুহূর্তে নির্বাচন হলে তা যুদ্ধরত ইউক্রেনকে বিভক্ত করবে : জেলেনস্কি
  3. জাপানে ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
  4. আমি প্রধানমন্ত্রী থাকতে ফিলিস্তিন স্বাধীন হতে পারবে না : নেতানিয়াহু
  5. রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ১৩
  6. বঙ্গোপসাগরে ২৪ নাবিক নিয়ে কার্গো জাহাজডুবি, আছেন বাংলাদেশিও

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x