Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • পাকিস্তান
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৪৫, ০৬ জুন ২০২৬
আপডেট: ২১:৫৬, ০৬ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৪৫, ০৬ জুন ২০২৬
আপডেট: ২১:৫৬, ০৬ জুন ২০২৬
আরও খবর
খালাস পেলেন নাসির-তামিমা
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ নিহত ১৩
প্রেমিকার ২ কোটি টাকা আত্মসাৎ : পুলিশ কর্মকর্তা সোহেলের বিচার শুরু
চিত্রনায়িকা রুবিনা নিঝুমের স্বামীর বিরুদ্ধে মামলা
নাসির-তামিমার বিরুদ্ধে মামলার রায় বুধবার

এমপির বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে মামলা ঠুকলেন অভিনেত্রী

এনটিভি অনলাইন ডেস্ক
২১:৪৫, ০৬ জুন ২০২৬
আপডেট: ২১:৫৬, ০৬ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৪৫, ০৬ জুন ২০২৬
আপডেট: ২১:৫৬, ০৬ জুন ২০২৬
মোমিনা ইকবাল ও সাকিব চাধার। ফাইল ছবি

সাইবার হয়রানির অভিযোগে পাকিস্তানের পাঞ্জাব বিধানসভার সদস্য (এমপিএ) সাকিব চাধারের বিরুদ্ধে ইলেকট্রনিক অপরাধ প্রতিরোধ আইনের (পেকা) অধীনে মামলা করা হয়েছে। এ মামলায় পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দলীয় এই এমপির বিরুদ্ধে অভিনেত্রী ও মডেল মোমিনা ইকবালকে ব্ল্যাকমেইল ও হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। খবর জিও নিউজের।

সম্প্রতি জাতীয় সাইবার অপরাধ তদন্ত সংস্থার (এনসিসিআইএ) কাছে লিখিত অভিযোগ (এফআইআর) দায়ের করেন অভিনেত্রী মোমিনা ইকবাল। এরপর সেটি মামলা হিসেবে নথিভুক্ত করেছে এনসিসিআইএ।

এফআইআরের তথ্য অনুযায়ী, সাকিব চাধার, তার স্ত্রী এবং তাদের বেশ কয়েকজন সহযোগী মিলে মোমিনা ইকবালকে সাইবার হয়রানি ও ব্ল্যাকমেল করে আসছে। পাশাপাশি অভিনেত্রী এবং তার পরিবারের সদস্যদের হুমকিও দিয়েছেন আসামিরা।

অভিযুক্তরা অভিনেত্রী ও তার স্বজনদের ওপর বেআইনি নজরদারি করেছে এবং হুমকি দিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

মামলার অভিযোগে আরও বলা হয়, সাকিব চাধার বিবাহিত হওয়া সত্ত্বেও মোমিনা ইকবালকে বিয়ের প্রস্তাব দেন। তবে সেটি প্রত্যাখ্যান করেন অভিনেত্রী। এরপর এমপি সাকিব চাধার অভিনেত্রীকে তার ব্যক্তিগত ভিডিও পাঠিয়ে এবং বিয়েতে রাজি না হলে ব্যক্তিগত তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেল করতে থাকেন। 

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ২০২৩ সালে সাকিব চাধার অভিনেত্রী মোমিনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছিলেন। এতে তার একটি বিয়ের প্রস্তাব ভেস্তে যায়।

লিখিত অভিযোগে বলা হয়, মোমিনা ইকবাল, তার স্বামী ও পরিবারের সদস্যদের হুমকি দিয়ে বার্তা পাঠানো হয়েছে। তার বোনকেও একই ধরনের বার্তা পাঠানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এফআইআরে বলা হয়, সাকিব চাধারের সংশ্লিষ্ট একটি ফোন নম্বর থেকে ওই হুমকির বার্তা পাঠানো হয় বলে শনাক্ত করা গেছে। এতে আরও বলা হয়, ব্ল্যাকমেলের উদ্দেশ্যে ওই এমপির পাঠানো ভিডিও মোমিনা ইকবালের মোবাইল ফোন থেকে উদ্ধার করা হয়েছে।

এফআইআরে আরও বলা হয়, মোমিনা ইকবালের বোন একজন আইনজীবী। তিনি হুমকির একটি ভিডিও ক্লিপ এনসিসিআইএকে দিয়েছেন। ওই ভিডিও ক্লিপ এবং একটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এফআইআরে আরও অভিযোগ করা হয়, পাঞ্জাবের বিধানসভার সদস্য সাকিব এনসিসিআইএর কাছে মোবাইল ফোনটি জমা দেওয়ার আগে তা থেকে ডেটা ও অ্যাপ ডিলিট করে দিয়েছেন।

এর আগে, অভিনেত্রী মোমিনা ইকবাল এমপি সাকিব চাধারের বিরুদ্ধে হয়রানি, ব্ল্যাকমেল ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে মামলা দায়েরের জন্য লাহোরের চুং থানায় যোগাযোগ করেছিলেন। ওই সময় তিনি অভিযোগ করেন, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের পর আইনপ্রণেতা সাকিব বারবার তার এবং তার বাগদত্তের (বর্তমানে স্বামী) সঙ্গে যোগাযোগ করে হুমকি দিয়েছেন এবং অশালীন ভাষা ব্যবহার করেছেন।

মোমিনা ইকবাল আরও অভিযোগ করেন, সাকিব চাধার হোয়াটসঅ্যাপে হুমকি দিয়ে ফোন ও মেসেজ পাঠান এবং তার বোনের ফোনেও একই ধরনের হুমকি দেওয়া হয়।

এদিকে, মোমিনা ইকবাল এই সপ্তাহের শুরুতে তার বাগদত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

পাকিস্তান হুমকি মামলা অভিনেত্রী

সংশ্লিষ্ট সংবাদ: পাকিস্তান

২৪ মে ২০২৬
পাকিস্তানে সেনাবাহী ট্রেনে হামলা, নিহত ২৪
১৯ মে ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় চাপে পাকিস্তানের মধ্যস্থতা
১৭ মে ২০২৬
পাকিস্তানের উচ্চশিক্ষায় ৫০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বিনামূল্যে অধ্যয়নের সুযোগ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নেতানিয়াহু অপমানিত ও ব্যর্থ যুদ্ধবাজ নেতায় পরিণত হয়েছে : রিপোর্ট
  2. মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের অভিযোগ ট্রাম্পের, ইরানকে পাল্টা জবাবের হুমকি
  3. বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
  4. ইরানের সঙ্গে শান্তি চুক্তি চূড়ান্ত পর্যায়ে : ট্রাম্প
  5. লেবাননের নতুন এলাকা খালি করার আহ্বান ইসরায়েলের
  6. স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে!

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x