Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৩৫, ০৮ জুন ২০২৬
আপডেট: ১১:৪১, ০৮ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৩৫, ০৮ জুন ২০২৬
আপডেট: ১১:৪১, ০৮ জুন ২০২৬
আরও খবর
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি: দূরত্ব বাড়ছে ট্রাম্প-নেতানিয়াহুর, উদ্বিগ্ন ইসরায়েল
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, তবুও অনিশ্চয়তায় ইরানিরা
রোমাঞ্চে ভরা ইরান-নিউজিল্যান্ড ম্যাচ, শেষ পর্যন্ত সমতায় থেমে গেল লড়াই
ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প
ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির বিষয়ে সমঝোতায় বিশ্বজুড়ে স্বস্তির বার্তা

তেলের দামে বড় লাফ

এনটিভি অনলাইন ডেস্ক
১১:৩৫, ০৮ জুন ২০২৬
আপডেট: ১১:৪১, ০৮ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৩৫, ০৮ জুন ২০২৬
আপডেট: ১১:৪১, ০৮ জুন ২০২৬
ফাইল ছবি

লেবাননে ইসরায়েলের নতুন হামলা এবং ইরানে বিস্ফোরণের খবরের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আজ সোমবার (৮ জুন) লেনদেনের শুরুতেই ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ ডলারের বেশি বৃদ্ধি পায়।

বাজার তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ২০ ডলার বা ৩ দশমিক ৩৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ২৪ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২ দশমিক ৮৭ ডলার বা ৩ দশমিক ১৭ শতাংশ বেড়ে ৯৩ দশমিক ৪১ ডলারে ওঠে। খবর রয়টার্সের। 

বিশ্লেষকদের মতে, লেবাননে ইসরায়েলের নতুন হামলা এবং ইরানের রাজধানী তেহরান, তাবরিজ ও ইসফাহানে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার খবরে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে বাজারে সরবরাহ সংকটের উদ্বেগ বেড়ে যায় এবং তেলের দাম ঊর্ধ্বমুখী হয়।

গত শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতার আশায় তেলের দাম কিছুটা কমেছিল। তবে নতুন উত্তেজনায় সেই পতন পুরোপুরি পুষিয়ে গেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চলমান সংঘাত সত্ত্বেও ইরানের সঙ্গে একটি চুক্তি এখনও নাগালের মধ্যেই রয়েছে।

ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এই হামলাগুলো চুক্তির ওপর কোনো প্রভাব ফেলবে না। সব সিদ্ধান্ত আমি নেই, অন্য কেউ নয়।

ট্রাম্প আরও জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নতুন হামলা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছিল।

অন্যদিকে, ইরান জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো স্থায়ী শান্তি চুক্তি করতে হলে লেবাননেও যুদ্ধবিরতি কার্যকর থাকতে হবে।

মার্চ মাসে ইরান-সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট ও ড্রোন হামলা চালানোর পর লেবাননে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। যদিও গত ৩ জুন ওয়াশিংটনে আলোচনার পর লেবানন ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, তবুও সহিংসতা পুরোপুরি থামেনি।

এদিকে হরমুজ প্রণালি ঘিরে চলমান সংকটও তেলের বাজারে চাপ সৃষ্টি করছে। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ইরান সেখানে জাহাজ চলাচলে বাধা বজায় রেখেছে, আর যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ অব্যাহত রেখেছে।

সরবরাহ সংকট মোকাবিলায় রোববার ওপেক+ টানা চতুর্থ মাসের মতো তেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নেয়। তবে বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির অচলাবস্থা এবং রাশিয়ার জ্বালানি অবকাঠামোর ওপর হামলার কারণে উৎপাদন বৃদ্ধির প্রভাব খুব সীমিত হবে।

জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান রাইস্ট্যাড এনার্জির ভূরাজনৈতিক বিশ্লেষণ বিভাগের প্রধান জর্জ লিওন বলেন, বর্তমান পরিস্থিতিতে উৎপাদন বৃদ্ধির এই সিদ্ধান্তের বাস্তব প্রভাব প্রায় শূন্যের কাছাকাছি।

তেলের দাম জ্বালানি তেল লেবানন ইসরায়েল হামলা ইরান

সংশ্লিষ্ট সংবাদ: জ্বালানি তেল

১৩ জুন ২০২৬
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল ৫ শতাংশ
১২ জুন ২০২৬
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন
১১ জুন ২০২৬
বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইলেকট্রনিকভাবে স্বাক্ষর হয়েছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি : জে ডি ভ্যান্স
  2. হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ঘোষণা দিলেন ট্রাম্প
  3. শান্তি চুক্তির প্রভাবে স্বর্ণের দাম এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ
  4. ‘এখন থেকে ইসরায়েলকে একটি বাধা হিসেবে গণ্য করবে যুক্তরাষ্ট্র’
  5. ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির বিষয়ে সমঝোতায় বিশ্বজুড়ে স্বস্তির বার্তা
  6. দক্ষিণ ফিলিপাইনের উপকূলে শক্তিশালী ভূমিকম্প

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x