Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৩:৫০, ০৯ জুন ২০২৬
আপডেট: ১৩:৫৫, ০৯ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৩:৫০, ০৯ জুন ২০২৬
আপডেট: ১৩:৫৫, ০৯ জুন ২০২৬
আরও খবর
প্রাথমিক শিক্ষা বিস্তারে ৫টি প্রকল্প চলমান : শিক্ষামন্ত্রী
বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়
একনেকে ২২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
রাশিয়ায় নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন
চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উল্লাসে ফ্রান্সজুড়ে সংঘর্ষ, গ্রেপ্তার চার শতাধিক

ফ্রান্স-জার্মানির যৌথ যুদ্ধবিমান প্রকল্প বাতিল

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৩:৫০, ০৯ জুন ২০২৬
আপডেট: ১৩:৫৫, ০৯ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৩:৫০, ০৯ জুন ২০২৬
আপডেট: ১৩:৫৫, ০৯ জুন ২০২৬
ফাইল ছবি

সংশ্লিষ্ট কোম্পানিগুলোর মধ্যে দীর্ঘদিনের মতবিরোধের কারণে ফ্রান্স ও জার্মানি যৌথভাবে পরিচালিত যুদ্ধবিমান কর্মসূচি বাতিল করতে সম্মত হয়েছে। বার্লিন স্থানীয় সময় সোমবার (৮ জুন) এ তথ্য জানিয়েছে। ইউরোপের প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের প্রচেষ্টার জন্য এটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। খবর এএফপির।

২০১৭ সালে ফিউচার কমব্যাট এয়ার সিস্টেম (এফসিএএস) প্রকল্পটি চালু করা হয়। এর লক্ষ্য ছিল ফ্রান্সের রাফাল যুদ্ধবিমান এবং জার্মানি ও স্পেনের ব্যবহৃত ইউরোফাইটার বিমানের বিকল্প তৈরি করা।

রাশিয়ার সঙ্গে উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে ইউরোপীয় দেশগুলো যখন প্রতিরক্ষায় আরও ঘনিষ্ঠভাবে কাজ করার চেষ্টা করছে, তখন এই প্রকল্পকে সেই প্রচেষ্টার গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছিল।

তবে বহু বিলিয়ন ডলারের এই কর্মসূচি শুরু থেকেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মতবিরোধে জর্জরিত ছিল। এর মধ্যে ছিল ফ্রান্সের দাসো অ্যাভিয়েশন এবং জার্মানি ও স্পেনের প্রতিনিধিত্বকারী এয়ারবাস।

জার্মান সরকারের এক কর্মকর্তা এএফপিকে বলেন, চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ এ বিষয়ে একমত হয়েছেন যে, যৌথ যুদ্ধবিমান নির্মাণে সংশ্লিষ্ট কোম্পানিগুলো আর সমঝোতায় পৌঁছাতে পারবে না।

ওই কর্মকর্তা আরও বলেন, তারা বাস্তবতাকে স্বীকার করেছেন।

তবে ওই কর্মকর্তা জানান, প্রকল্পের অন্যান্য অংশ চালু থাকবে। তিনি বলেন, এফসিএএসের মূল অংশকে একটি ইউরোপীয় ব্যবস্থা হিসেবে এগিয়ে নেওয়া হবে।

তার ভাষায়, এটি হবে এমন একটি ‘স্নায়ুতন্ত্র’, যা যুদ্ধবিমান, ড্রোন এবং অন্যান্য উপাদানকে একীভূত কাঠামোর মধ্যে যুক্ত করবে।

ওই কর্মকর্তা আরও জানান, আসন্ন এক বৈঠকে ফ্রান্স ও জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় কয়েকটি বাস্তবসম্মত ও গুরুত্বপূর্ণ প্রকল্পকে কেন্দ্র করে ভবিষ্যৎ প্রতিরক্ষা সহযোগিতার একটি পরিকল্পনা তৈরি করবে।

ভূরাজনৈতিক অস্থিরতা বাড়ার সঙ্গে সঙ্গে ইউরোপীয় দেশগুলোর বিচ্ছিন্ন সামরিক সক্ষমতাকে আরও সমন্বিত করার দাবি জোরালো হচ্ছিল। এমন পরিস্থিতিতেই এফসিএএস বাতিলের খবর এলো।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ এখন পঞ্চম বছরে গড়িয়েছে। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়েও ইউরোপীয় দেশগুলোর মধ্যে উদ্বেগ বাড়ছে।

এফসিএএস প্রকল্পটি টিকিয়ে রাখতে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালানো হয়। মার্চ মাসে একজন ফরাসি ও একজন জার্মান মধ্যস্থতাকারীকে প্রকল্পটি রক্ষার জন্য প্রস্তাব তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তারা কোনো সমাধান বের করতে পারেননি।

এদিকে দাসো অ্যাভিয়েশনের প্রধান বারবার বলেছেন, প্রতিষ্ঠানটি চাইলে একাই প্রকল্পটি বাস্তবায়ন করতে পারে এবং তিনি যৌথ ব্যবস্থাপনার পক্ষে নন।

প্রকল্পের সমাপ্তি এমন সময় এলো, যখন মের্ৎস ও মাক্রোঁ দুজনেই প্রকাশ্যে এর সফলতার পক্ষে অবস্থান নিয়েছিলেন।

চলতি বছরের শুরুতে মের্ৎস বলেছিলেন, যৌথ ইউরোপীয় প্রকল্প, বিশেষ করে জার্মান-ফরাসি প্রকল্প বাস্তবায়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাব।

অন্যদিকে এপ্রিল মাসে মের্ৎসের সঙ্গে বৈঠকের পর মাক্রোঁ প্রকল্পটি বন্ধ হয়ে গেছে- এমন দাবি নাকচ করেছিলেন। তখন তিনি বলেছিলেন, আমরা এগিয়ে যাচ্ছি। ইউরোপের এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্য, অধিক স্বাধীনতা এবং বৃহত্তর সার্বভৌমত্ব প্রয়োজন।

ফ্রান্স জার্মানি যুদ্ধবিমান প্রকল্প ইউরোপ

সংশ্লিষ্ট সংবাদ: ফ্রান্স

৩১ মে ২০২৬
চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উল্লাসে ফ্রান্সজুড়ে সংঘর্ষ, গ্রেপ্তার চার শতাধিক
১৫ মে ২০২৬
ফ্রান্সের রাস্তায় ‘মাতাল’ হরিণ, সতর্কতা জারি পুলিশের
১১ মে ২০২৬
এবার ফ্রান্সেও হান্টাভাইরাসের প্রাদুর্ভাব, বিশ্বজুড়ে উদ্বেগ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শান্তি চুক্তির প্রভাবে স্বর্ণের দাম এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ
  2. ‘এখন থেকে ইসরায়েলকে একটি বাধা হিসেবে গণ্য করবে যুক্তরাষ্ট্র’
  3. ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির বিষয়ে সমঝোতায় বিশ্বজুড়ে স্বস্তির বার্তা
  4. দক্ষিণ ফিলিপাইনের উপকূলে শক্তিশালী ভূমিকম্প
  5. যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, ১১ স্কাইডাইভারসহ পাইলট নিহত
  6. যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি: কমল তেলের দাম, চাঙা এশিয়ার শেয়ারবাজার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x