Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:২০, ২৭ জুন ২০২৬
আপডেট: ১৬:২৮, ২৭ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:২০, ২৭ জুন ২০২৬
আপডেট: ১৬:২৮, ২৭ জুন ২০২৬
আরও খবর
নেত্রকোনায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড
শিশু রিফাত হত্যা : ৫ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের ১০ বছরের কারাদণ্ড
স্বর্ণ বাজারে দুবাইয়ের চমক, মিলবে এক দিনে ডেলিভারি
শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ৬ টুকরো, আবিরের মৃত্যুদণ্ড
বেনজীর আহমেদকে শিগগিরই দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে ফায়ারিং স্কোয়াডের মুখে ব্রিটিশ টিকটকার

এনটিভি অনলাইন ডেস্ক
১৬:২০, ২৭ জুন ২০২৬
আপডেট: ১৬:২৮, ২৭ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:২০, ২৭ জুন ২০২৬
আপডেট: ১৬:২৮, ২৭ জুন ২০২৬
দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটক ইনফ্লুয়েন্সার ব্রুক জর্জ। ছবি : বিবিসি

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে একজন ব্রিটিশ টিকটক ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে তার ছেলেবন্ধুকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগ আনা হয়েছে। ব্রুক জর্জ নামের ওই নারীর বিরুদ্ধে দেশটির আদালতের রায়ে ফায়ারিং স্কোয়াডে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরের সম্ভাবনা রয়েছে বলে মনে করছে একটি মানবাধিকার সংস্থা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর দিয়েছে।   

তবে ইংল্যান্ডের কেন্ট শহরের বাসিন্দা ব্রুক জর্জের দাবি, একটি সহিংস পারিবারিক বিবাদের সময় তিনি আত্মরক্ষার্থে ওই ব্যক্তিকে ছুরিকাঘাত করেছিলেন।

অধিকার বিষয়ক সংস্থা ‘ডিটেইনড ইন দুবাই’ জানিয়েছে, গত ২২ জুন ব্রুক জর্জকে গ্রেপ্তার করা হয়। সংস্থাটির অভিযোগ, ব্রুকের সঙ্গী তার সঙ্গে উগ্র আচরণ শুরু করেছিলেন, তাকে ঘুষি মেরেছিলেন, তার পাসপোর্ট আটকে রেখেছিলেন এবং তাদের অ্যাপার্টমেন্টে তার ওপর হামলা চালিয়েছিলেন।

‘ডিটেইনড ইন দুবাই’-এর সিইও রাধা স্টার্লিং বিবিসিকে বলেন, ব্রুক জর্জ তার জীবননাশের আশঙ্কা করেছিলেন এবং ঘটনার সময় হাতের কাছে থাকা রান্নার কাজে ব্যবহার করা একটি ছুরি দিয়ে আত্মরক্ষার্থে এই কাজ করেছিলেন।

স্বনামধন্য ব্রিটিশ ব্যবসায়িক প্রতিষ্ঠান জন লুইসের প্রাক্তন কর্মী ব্রুক জর্জকে ২২ জুন ভোরে হেফাজতে নেওয়া হয় এবং তার বিরুদ্ধে পূর্বপরিকল্পিতভাবে খুনের অভিযোগ আনা হয়। সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হলে তিনি মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন।

ব্রুক জর্জের মা থেরেসা জর্জ বলেছেন, তার মেয়ে ভীষণ আতঙ্কিত এবং ঘটনার পরপরই যখন তাদের কথা হয়, তখন তার মেয়ের চোখ দৃশ্যত ফোলা ছিল। তিনি আরও যোগ করেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন তার মেয়ের সাথে যা-ই ঘটে থাকুক না কেন, সে সেখান থেকে মরিয়া হয়ে বাঁচার চেষ্টা করছিল।

রাধা স্টার্লিং আশঙ্কা প্রকাশ করেছেন যে, জর্জকে হয়তো সংযুক্ত আরব আমিরাতে প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এর পক্ষে তিনি তার প্রেমিকের ব্যাখ্যাহীন আচরণ পরিবর্তন, একমুখী বিমান টিকিট এবং ব্রুকের পাসপোর্টসহ ভ্রমণ নথিপত্র আটকে রাখার বিষয়গুলো উল্লেখ করেন। মানবাধিকার সংস্থাটি আরও জানিয়েছে, ব্রুক জর্জকে দূতাবাসে যোগাযোগ করতে দেওয়া হয়নি, আইনি পরামর্শদাতার উপস্থিতি ছাড়াই বিবৃতি দিতে বাধ্য করা হয়েছে এবং পুরুষ কর্মকর্তাদের মাধ্যমে একটি অপমানজনক স্ট্রিপ সার্চের (জোর করে পোশাক খোলা) মুখোমুখি করা হয়েছে।

যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস জানিয়েছে, তারা আটক ব্রিটিশ নারী ও তার পরিবারকে সহায়তা প্রদান করছে এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।

দুবাই টিকটকার ব্রিটিশ ফায়ারিং স্কোয়াড মৃত্যুদণ্ড

সংশ্লিষ্ট সংবাদ: দুবাই

১৭ মে ২০২৬
বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই
০৩ মে ২০২৬
সব ধরনের বিমান চলাচল নিষেধাজ্ঞা প্রত্যাহার করল আমিরাত
১৬ মার্চ ২০২৬
দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা নেই ইরানের
  2. ধোয়া হলো পবিত্র কাবাঘর
  3. ১৩ বছরের মধ্যে এক প্রান্তিকে সর্বনিম্নে স্বর্ণের বাজার
  4. ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
  5. জ্বালানির দাম দ্রুত না কমালে ‘বড় সমস্যার’ হুঁশিয়ারি ট্রাম্পের
  6. যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তির আলোচনা এখনও শুরু হয়নি : ইরান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x