Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৯:৫০, ০৬ জুলাই ২০২৬
আপডেট: ০৯:৫৪, ০৬ জুলাই ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৯:৫০, ০৬ জুলাই ২০২৬
আপডেট: ০৯:৫৪, ০৬ জুলাই ২০২৬
আরও খবর
চীনে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২১
কিয়েভে ফের রুশ ক্ষেপণাস্ত্র হামলা, ন্যাটো সম্মেলনের মাঝেই তীব্র উত্তেজনা
চীনে ভয়াবহ ঝড়ে নিহত বেড়ে ১৫, নিখোঁজ ৯
চীনে বজ্রঝড় ও বন্যায় নিহত ১০
সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো রুশ হামলায় কিয়েভে নিহত ১১

চীন-রাশিয়ার যৌথ নৌ-মহড়া চলতি মাসেই

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৯:৫০, ০৬ জুলাই ২০২৬
আপডেট: ০৯:৫৪, ০৬ জুলাই ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৯:৫০, ০৬ জুলাই ২০২৬
আপডেট: ০৯:৫৪, ০৬ জুলাই ২০২৬

চীন ও রাশিয়া চলতি মাসেই তাদের যৌথ বার্ষিক নৌ-মহড়ার আয়োজন করবে। পাশাপাশি প্রশান্ত মহাসাগরের কয়েকটি এলাকায় যৌথ টহল পরিচালনা করবে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার (৫ জুলাই) এ তথ্য জানায়।

মস্কো ও বেইজিংয়ের মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক রয়েছে। ওয়াশিংটনকেন্দ্রিক বৈশ্বিক ব্যবস্থার বিরোধিতার অভিন্ন অবস্থানের কারণে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে চীন ও রাশিয়ার সেনাবাহিনী নিয়মিত যৌথ সামরিক মহড়া পরিচালনা করে আসছে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার প্রেক্ষাপটে পশ্চিমা দেশগুলোসহ আরও কয়েকটি দেশ এই সামরিক অংশীদারিত্বকে সন্দেহের চোখে দেখছে।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের নৌবাহিনী ‘জয়েন্ট সি-২০২৬’ মহড়ায় অংশ নেবে। চীনের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সামরিক বন্দর ও সমুদ্র উপকূলীয় পর্যটন শহর ছিংদাওয়ের উপকূলসংলগ্ন জলসীমা ও আকাশসীমায় এ মহড়া অনুষ্ঠিত হবে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘মহড়া শেষে উভয় পক্ষের কিছু বাহিনী প্রশান্ত মহাসাগরের সংশ্লিষ্ট এলাকায় যৌথ সামুদ্রিক টহল পরিচালনা করবে। এই আয়োজনের উদ্দেশ্য যৌথভাবে নিরাপত্তা-সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলা করা ও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা।’

তবে মহড়ায় কতসংখ্যক সেনা বা যুদ্ধজাহাজ অংশ নেবে, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফরের প্রায় দুই মাস পর এ মহড়ার ঘোষণা এলো।

সফরকালে পুতিন বলেছিলেন, দুই দেশের সম্পর্ক ‘অনন্য উচ্চতায়’ পৌঁছেছে। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এ অংশীদারত্বকে ‘অটুট’ বলেও অভিহিত করেন।

চীন ও রাশিয়া ২০১২ সাল থেকে ‘জয়েন্ট সি’ নামে যৌথ নৌ-মহড়া আয়োজন করে আসছে। গত বছরের মহড়া রাশিয়ার পূর্বাঞ্চলীয় বন্দরনগরী ভ্লাদিভস্তকের কাছে অনুষ্ঠিত হয়। এরপর প্রশান্ত মহাসাগরে দুই দেশ যৌথ টহল পরিচালনা করে।

চীন কখনোই ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা জানায়নি। তবে বেইজিং বরাবরই দাবি করে আসছে, তারা এ সংঘাতে নিরপেক্ষ অবস্থানে রয়েছে এবং নিয়মিত শান্তি আলোচনার আহ্বান জানিয়ে আসছে। তবে যুক্তরাষ্ট্রসহ ইউক্রেনের অনেক পশ্চিমা মিত্রের বিশ্বাস, মস্কোর যুদ্ধ প্রচেষ্টায় বেইজিং সমর্থন দিয়ে আসছে।

চীন রাশিয়া যৌথ নৌ-মহড়া চলতি মাসে

সংশ্লিষ্ট সংবাদ: চীন

০৮ জুলাই ২০২৬
চীনে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২১
০৭ জুলাই ২০২৬
চীনে ভয়াবহ ঝড়ে নিহত বেড়ে ১৫, নিখোঁজ ৯
০৭ জুলাই ২০২৬
চীনে বজ্রঝড় ও বন্যায় নিহত ১০
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা
  2. ফেডের বার্তার অপেক্ষায় স্থিতিশীল স্বর্ণের দাম, কমলো রুপা
  3. রেকর্ড ভাঙতে পারে ‘এল নিনো’, চরম দুর্যোগের আভাস
  4. ছাদ থেকে ফেলে ব্যর্থ, টয়লেট ক্লিনার পুশ করে খুন করলেন স্বামীকে
  5. ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩৭ বিলিয়ন ডলার
  6. একাধিক বিস্ফোরণে কাঁপল সিরিয়ার রাজধানী দামেস্ক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x