তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
প্রতীকী ছবি
চীনের তিব্বত অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে আঘাত করা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে সাত। খবর সিএনএনের।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
ইউএসজিএসের উপাত্তে দেখা যায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল চীনের পশ্চিমাঞ্চলীয় তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের নাগকু শহর থেকে ১৮৩ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে।

এনটিভি অনলাইন ডেস্ক