Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১১:০৫, ০৬ জুলাই ২০২৬
আপডেট: ১১:১১, ০৬ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:০৫, ০৬ জুলাই ২০২৬
আপডেট: ১১:১১, ০৬ জুলাই ২০২৬
আরও খবর
বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
তেলের উৎপাদন কোটা বাড়ানোর সিদ্ধান্ত ওপেক প্লাসের
বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো : বিপিসি
বিশ্ববাজারে টানা চার সপ্তাহ কমল স্বর্ণের দাম
সুদের হার বৃদ্ধির আভাসে স্বর্ণের দামে বড় ধস

তেলের উৎপাদন আরও বাড়ানোর ঘোষণা ওপেক প্লাস দেশগুলোর

এনটিভি অনলাইন ডেস্ক
১১:০৫, ০৬ জুলাই ২০২৬
আপডেট: ১১:১১, ০৬ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:০৫, ০৬ জুলাই ২০২৬
আপডেট: ১১:১১, ০৬ জুলাই ২০২৬
২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর তোলা ছবিতে সৌদি রাজধানী রিয়াদের আল-খুর্জ এলাকার কাছে আরামকোর একটি তেল স্থাপনা দেখা যাচ্ছে। ছবি: এএফপি

বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরতে শুরু করায় আগামী আগস্ট থেকে দৈনিক তেল উৎপাদন আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে ওপেক প্লাস জোটভুক্ত সাতটি দেশ। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের যুদ্ধের পর বাজারে সরবরাহ স্বাভাবিক করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জোটটি।

স্থানীয় সময় রোববার (৫ জুলাই) ভার্চুয়াল বৈঠক শেষে ওপেক প্লাস জানায়, সৌদি আরব, রাশিয়া, ইরাক, কুয়েত, কাজাখস্তান, আলজেরিয়া ও ওমান আগামী আগস্ট থেকে দৈনিক এক লাখ ৮৮ হাজার ব্যারেল অতিরিক্ত তেল উৎপাদন করবে। খবর আল জাজিরার। 

এটি টানা পঞ্চম মাস, যখন এই সাতটি দেশ উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিল। ২০২৩ সালে স্বেচ্ছায় কমানো উৎপাদন ধীরে ধীরে পুনরায় বাড়ানোর অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বৈঠকের পর প্রকাশিত এক বিবৃতিতে ওপেক প্লাস জানায়, বৈশ্বিক বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজনে উৎপাদন বাড়ানো, স্থগিত রাখা কিংবা আবার কমানোর সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ নমনীয়তা থাকবে।

জোটটি আরও জানায়, আগামী ২ আগস্ট সদস্য দেশগুলো আবার বৈঠকে বসে বাজার পরিস্থিতি পর্যালোচনা করবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দামও কমতে শুরু করেছে।

আজ সোমবার (৬ জুলাই) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের সেপ্টেম্বর সরবরাহের মূল্য ছিল ব্যারেলপ্রতি প্রায় ৭২ ডলার, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার আগের দামেরও নিচে।

যুদ্ধ চলাকালে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত ব্যাহত হওয়ায় ওপেক প্লাস দেশগুলো উৎপাদন কমাতে বাধ্য হয়েছিল। কারণ রপ্তানি বন্ধ থাকায় বিপুল পরিমাণ অপরিশোধিত তেল সংরক্ষণাগারে জমে গিয়েছিল।

ওপেকের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে ওপেক প্লাস দেশগুলোর দৈনিক উৎপাদন ছিল ৪২ দশমিক ৭৭ মিলিয়ন ব্যারেল, যা মেতে নেমে আসে ৩৩ দশমিক ১৩ মিলিয়ন ব্যারেলে।

অস্ট্রেলিয়াভিত্তিক বাজার বিশ্লেষণা প্রতিষ্ঠান আইজি (আইজি)-এর বিশ্লেষক ফ্যাবিয়েন ইয়িপ বলেন, ওপেক প্লাস যে উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছে, বাস্তবে তার প্রভাব সীমিত হতে পারে। কারণ যুদ্ধের সময় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় প্রকৃত সরবরাহ অনেক কম ছিল।

ইয়িপ বলেন, এখন সেই বাধা ধীরে ধীরে দূর হচ্ছে। সৌদি আরব ১৭ জুনের পর আগের তিন মাসের তুলনায় দ্বিগুণেরও বেশি তেল রপ্তানি করেছে। অন্যদিকে ইরানও প্রায় ৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল বাজারে ছেড়েছে।

তেল ওপেক প্লাস তেলের উৎপাদন

সংশ্লিষ্ট সংবাদ: তেল

১৩ জুলাই ২০২৬
বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
৩০ জুন ২০২৬
বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো : বিপিসি
১৮ জুন ২০২৬
শান্তি চুক্তির জেরে ফের কমল জ্বালানি তেলের দাম
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হরমুজ প্রণালিতে ইরানের ডজনখানেক ঘাঁটিতে মার্কিন হামলা
  2. জর্ডান ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা ড্রোন হামলা
  3. ইরানের ১৩ কোটি ডলারের ক্রিপ্টো সম্পদ জব্দ করল যুক্তরাষ্ট্র
  4. রাশিয়ার সঙ্গে ভূরাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্রে আর্মেনিয়ার এপ্রিকট
  5. মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের মধ্যেই রোমে বৈঠকে লেবানন-ইসরায়েল
  6. হরমুজ প্রণালিতে নতুন হামলা, বিশ্বজুড়ে জ্বালানি নিয়ে উদ্বেগ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x