Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৩০, ২০ জুলাই ২০২৬
আপডেট: ০৯:৩৯, ২০ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৩০, ২০ জুলাই ২০২৬
আপডেট: ০৯:৩৯, ২০ জুলাই ২০২৬
আরও খবর
ইরানের গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও সামরিক পদে বড় রদবদল
রাশিয়ার তেল শোধন নগরীতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ১৩
পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প : রিপোর্ট
ওমানের সঙ্গে চুক্তি ‘খুব কাছাকাছি’, সমঝোতা লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র : ইরান
যুক্তরাষ্ট্র শর্ত না মানলে খুলবে না হরমুজ প্রণালি : আইআরজিসি

ইরানি ড্রোন নিষ্ক্রিয় করতে গিয়ে ইরাকে মার্কিন সেনা নিহত

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৩০, ২০ জুলাই ২০২৬
আপডেট: ০৯:৩৯, ২০ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৩০, ২০ জুলাই ২০২৬
আপডেট: ০৯:৩৯, ২০ জুলাই ২০২৬

ইরাকে ভূপাতিত একটি ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় এক মার্কিন সেনা নিহত হয়েছেন। একই ঘটনায় আরও এক সেনা সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

স্থানীয় সময় রোববার (১৯ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম জানায়, ১৮ জুলাই উত্তর ইরাকে একটি ভূপাতিত ইরানি ড্রোনের অবিস্ফোরিত বিস্ফোরক নিরাপদে ধ্বংস করার সময় ওই সেনা নিহত হন। নিহত সেনার পরিচয় প্রকাশ করা হয়নি। খবর আল জাজিরার। 

এই ঘটনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযান শুরুর পর নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে।

এর আগে শুক্রবার (১৭ জুলাই) জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং আরেকজন নিখোঁজ হন। সেন্টকম জানিয়েছে, নিখোঁজ সেনার সম্ভাব্য দেহাবশেষ উদ্ধার করা হয়েছে এবং পরিচয় নিশ্চিত করতে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

এদিকে যুক্তরাষ্ট্র টানা নবম রাতের মতো ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। এর জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এক মাস আগে স্বাক্ষরিত অন্তর্বর্তী যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর থেকে দুই পক্ষের মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রোববার দক্ষিণাঞ্চলের সিরিক, শাদেগান এবং আবাদান এলাকায় নতুন করে মার্কিন হামলা হয়েছে। এছাড়া নির্মাণাধীন দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রেও হামলার অভিযোগ তুলেছে তেহরান। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, তারা এ ঘটনার তথ্য যাচাই করছে।

অন্যদিকে ইরান দাবি করেছে, তারা কুয়েতের আল-আদিরি ক্যাম্প ও আলি আল সালেম বিমানঘাঁটিতে থাকা মার্কিন সামরিক সরঞ্জাম লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। কুয়েত সরকার জানিয়েছে, টানা দ্বিতীয় দিনের মতো একটি পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) কেন্দ্র হামলার শিকার হয়েছে এবং সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এ ছাড়া বাহরাইন জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া হামলা প্রতিহত করেছে। জর্ডানের সেনাবাহিনীও তিনটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে। সাম্প্রতিক হামলার প্রতিবাদে দেশটি ইরানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করেছে।

ইরাক ইরান-ইসরায়েল যুদ্ধ ইরান ড্রোন হামলা মার্কিন সেনা নিহত

সংশ্লিষ্ট সংবাদ: ইরাক

২৯ জুলাই ২০২৬
ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, নিহত ৮
২০ জুলাই ২০২৬
চলতি সপ্তাহে ইরান যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী
২৯ মে ২০২৬
ইরাকে নিহত প্রবাসীর মরদেহ আনা হলো দেশে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ৬৯
  2. কলম্বিয়া ও পার্শ্ববর্তী দেশে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
  3. সুদের হার বৃদ্ধির প্রত্যাশা কমায় বাড়ল স্বর্ণের দাম
  4. চীনে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডলফিন’, ঘরছাড়া ১০ লাখের বেশি মানুষ
  5. বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
  6. ইয়েমেনের বন্দরে ফের হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ১১

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x