Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:১৫, ২২ জুলাই ২০২৬
আপডেট: ২৩:১৮, ২২ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:১৫, ২২ জুলাই ২০২৬
আপডেট: ২৩:১৮, ২২ জুলাই ২০২৬
আরও খবর
গণঅভ্যুত্থানের দমন-পীড়ন আড়াল করতেই ইন্টারনেট বন্ধ
‘ওইসব চরিত্রে অভিনয়ের জন্য আমাকে লাখ লাখ রুপি দেওয়া হয়েছে’
‘ককরোচ’ আন্দোলনে মোদিকে ঘিরে পোস্ট, ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা
কঙ্গনাকে পাত্তাই দিলেন না অভিজিৎ, বললেন ‘ওকে আবার সিরিয়াসলি নেয় কে?’
ফের দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

উত্তপ্ত নয়াদিল্লি, যন্তর মন্তরে ইন্টারনেট বন্ধ

এনটিভি অনলাইন ডেস্ক
২৩:১৫, ২২ জুলাই ২০২৬
আপডেট: ২৩:১৮, ২২ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:১৫, ২২ জুলাই ২০২৬
আপডেট: ২৩:১৮, ২২ জুলাই ২০২৬

ভারতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কেলেঙ্কারি ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানী নয়াদিল্লি। উদ্ভূত পরিস্থিতিতে সেন্ট্রাল দিল্লির যন্তর মন্তর এলাকার দেড় কিলোমিটার জুড়ে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের। 

আজ বুধবার (২২ জুলাই) সরকারের পক্ষ থেকে টেলিকম অপারেটরদের আগামীকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ইন্টারনেট বন্ধ রাখার এই নির্দেশ দেওয়া হয়।

একইসঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিমবঙ্গ থেকে অতিরিক্ত ২০ কোম্পানি সিআরপিএফ জওয়ানকে জরুরি ভিত্তিতে দিল্লিতে মোতায়েনের নির্দেশ দিয়েছে।

দিল্লির মেদান্তা হাসপাতালে চিকিৎসাধীন অনশনরত জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক দাবি করেছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিটি কেন্দ্র সরকার ‘ইতিবাচকভাবে বিবেচনা’ করার আশ্বাস দিয়েছে। এক চিঠিতে তিনি সরকারকে জানান, আন্দোলনকারী তরুণ ও ছাত্রদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক বা প্রতিশোধমূলক আইনি ব্যবস্থা নেওয়া হবে না—এমন স্পষ্ট নিশ্চয়তা পেলে তিনি অনশন ভাঙতে প্রস্তুত। এর আগে বিরোধী দলীয় সাংসদ ও সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে হাসপাতালে গিয়ে তাঁকে অনশন প্রত্যাহারের অনুরোধ জানান।

গত সোমবার ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘চলো সংসদ’ অভিযানে  ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ফোর্সের অতিরিক্ত বলপ্রয়োগ ও লাঠিচার্জের ঘটনার তদন্ত চেয়ে দিল্লি হাইকোর্টে দুটি পিটিশন দায়ের করা হয়। আজ বুধবার হাইকোর্ট এই বিষয়ে কেন্দ্র ও দিল্লি পুলিশের জবাব চেয়ে আগামী ১১ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

আদালতে আইনজীবীরা অভিযোগ করেন, পুলিশ কোনো সতর্কতা ছাড়াই চড়াও হয় এবং এক নারী পথচারীকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগে অতিরিক্ত ডিসিপি সন্দীপ লাম্বাকে তলব করার দাবি জানান।

অন্যদিকে, দিল্লি পুলিশ এই পিটিশনের বিরোধিতা করে দাবি করেছে, আন্দোলনকারীরা সহিংস হয়ে পুলিশের ওপর পাথর ছুড়েছিল এবং এতে তাদের ১১৮ জন কর্মী আহত হয়েছেন। ভাঙচুর ও সহিংসতার অভিযোগে এ পর্যন্ত ৬টি এফআইআর দায়ের করা হয়েছে।

ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র মুখপাত্র সৌরভ দাস যন্তর মন্তরে হাজার হাজার মানুষের সমাবেশের ছবি শেয়ার করে জানিয়েছেন, সরকার আলোচনা করতে চাইলে তারা প্রস্তুত, তবে তা কোনো মন্ত্রীর কার্যালয় বা বাসভবনে নয়, হতে হবে ‘সংবিধান ক্লাব’ -এর মতো কোনো নিরপেক্ষ স্থানে।

কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা সিজেপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করতে পারেন বলে জানা গেছে। সিজেপি মুখপাত্র আশুতোষ রাঙ্কা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দাবি না মানলে যন্তর মন্তরে লাখ লাখ ছাত্র জড়ো হবে।

গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের আন্দোলনের পর আজ কেরালা, আসাম এবং জম্মু-কাশ্মীরসহ ভারতের রাজ্যগুলোতে ব্যাপক বিক্ষোভ করেছে কংগ্রেস।

এদিকে, এই আন্দোলনের তীব্র সমালোচনা করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এক্স (সাবেক টুইটার) পোস্টে লিখেছেন, রাহুল গান্ধী ও কংগ্রেস সংসদ অধিবেশন ব্যাহত করতে ছাত্রদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। সরকার সংসদে নিট নিয়ে ১০০ ভাগ আলোচনা করতে প্রস্তুত, কিন্তু রাহুল গান্ধী গণতান্ত্রিক বিতর্কের চেয়ে রাজনৈতিক তামাশা ও সংঘাত তৈরি করতে বেশি আগ্রহী।

দিল্লি বিক্ষোভ ককরোচ জনতা পার্টি সিজেপি ইন্টারনেট বন্ধ

সংশ্লিষ্ট সংবাদ: দিল্লি

২২ জুলাই ২০২৬
উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা
০৩ জুন ২০২৬
দিল্লির হোটেলে আগুনে নিহত ২১, রয়েছেন বাংলাদেশিও
২২ ডিসেম্বর ২০২৫
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মজুত প্রায় শেষ
  2. বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, তিন সপ্তাহে সর্বনিম্ন
  3. বাংলাদেশের ছাত্র আন্দোলনের সঙ্গে তুলনা, তসলিমাকে যে জবাব দিলেন ককরোচ প্রধান
  4. তেলের দাম কমায় স্বর্ণের দাম বাড়ল
  5. আনুষ্ঠানিকভাবে দেশের নাম পাল্টে ফেলল নাউরু
  6. ইথিওপিয়ায় ধর্মীয় অনুষ্ঠান চলাকালে ভূমিধসে নিহত ১৪

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x