Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১০:০৫, ১৫ আগস্ট ২০২৬
আপডেট: ১০:০৭, ১৫ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:০৫, ১৫ আগস্ট ২০২৬
আপডেট: ১০:০৭, ১৫ আগস্ট ২০২৬
আরও খবর
ভেনেজুয়েলার সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় তেল চুক্তির ঘোষণা ট্রাম্পের
৪০তম ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ির উদ্যোগ ট্রাম্প প্রশাসনের
যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে দক্ষিণ কোরিয়া
যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বাড়াতে ‘কটনপোর্ট’ চালু

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের ২৬০ দিনের মোতায়েন ‘অনেক দীর্ঘ নয়’ : ট্রাম্প

এনটিভি অনলাইন ডেস্ক
১০:০৫, ১৫ আগস্ট ২০২৬
আপডেট: ১০:০৭, ১৫ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:০৫, ১৫ আগস্ট ২০২৬
আপডেট: ১০:০৭, ১৫ আগস্ট ২০২৬
ইউএসএস আব্রাহাম লিংকন ১৬ এপ্রিল আরব সাগরে অবরোধ অভিযান পরিচালনা করছে। ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধের সমর্থনে ইউএসএস আব্রাহাম লিংকনের ২৬০ দিনের বেশি সময় ধরে মোতায়েন থাকা ‘অনেক দীর্ঘ নয়’। রণতরীটির নাবিকদের মানসিক স্বাস্থ্য ও জীবনযাত্রার অবনতি নিয়ে পরিবার ও আইনপ্রণেতাদের উদ্বেগের মধ্যেই তিনি এমন মন্তব্য করলেন।

স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্ক যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়, আট মাসের বেশি সময় ধরে সমুদ্রে থাকা রণতরীটির জন্য অতিরিক্ত দীর্ঘ হয়ে গেছে কি না। জবাবে তিনি বলেন, ‘না, না, না। মোটেও অনেক দীর্ঘ নয়।’ খবর রয়টার্সের। 

ট্রাম্প জানান, রণতরীটি বর্তমানে অথবা খুব শিগগিরই অন্য একটি একই ধরনের রণতরী দিয়ে প্রতিস্থাপিত হবে।

গত বছরের নভেম্বরে সান দিয়েগো ঘাঁটি থেকে যাত্রা শুরু করা ইউএসএস আব্রাহাম লিংকনকে পরে ইরানের সঙ্গে যুদ্ধে মার্কিন সামরিক অভিযানকে সহায়তার জন্য মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। রণতরীটিতে প্রায় পাঁচ হাজার নাবিক ও মেরিন রয়েছেন।

মার্কিন সিনেটর রিচার্ড ব্লুমেনথালের দাবি, রণতরীটি ২০০ দিনেরও বেশি সময় কোনো বন্দরে থামেনি, যা আধুনিক সময়ে টানা সমুদ্রে থাকার নতুন রেকর্ড।

এদিকে কয়েকজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা নাবিকদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরিস্থিতি নিয়ে জবাবদিহি দাবি করেছেন। তাদের অভিযোগের মধ্যে রয়েছে মানসিক স্বাস্থ্যের অবনতি, জীবনযাত্রার খারাপ পরিস্থিতি এবং প্রয়োজনীয় সরবরাহের সংকট।

তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বৃহস্পতিবার (১৩ আগস্ট) এসব প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেছেন, রণতরীটির পরিস্থিতি নিয়ে প্রকাশিত তথ্য ‘সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে’।

যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প মার্কিন রণতরী আব্রাহাম লিংকন

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

২৭ আগস্ট ২০২৬
রাশিয়াকে সিআইএ প্রধানের সতর্কবার্তা : মার্কিন গণমাধ্যম
২৬ আগস্ট ২০২৬
সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র
২৬ আগস্ট ২০২৬
ভারতের ৪ প্রতিষ্ঠান ও ৩ নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ির উদ্যোগ ট্রাম্প প্রশাসনের
  2. মক্কা চুক্তিতে ঢাকার যুক্ত হওয়া নিয়ে প্রশ্নের জবাবে যা জানাল ভারত
  3. নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯, নিখোঁজ ১৯২৪
  4. নদীতে ভেসে আসা মরদেহ চুল ধরে টেনে তুলে কানের দুল চুরি
  5. নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ৫৪৭, নিখোঁজ ১৪ শতাধিক
  6. নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার শঙ্কা : উদ্ধারকাজ স্থগিত চীনের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x