Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:২৫, ১৫ আগস্ট ২০২৬
আপডেট: ১৯:৩২, ১৫ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:২৫, ১৫ আগস্ট ২০২৬
আপডেট: ১৯:৩২, ১৫ আগস্ট ২০২৬
আরও খবর
ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা
‘নতুন’ কৌশলে এগোচ্ছেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে এটি কতটা কার্যকর?
সমঝোতা স্মারকের প্রতিশ্রুতি পূরণে যুক্তরাষ্ট্রকে আহ্বান ইরানের
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম
আল জাজিরার বিশ্লেষণ

যুক্তরাষ্ট্রের ‘অনির্দিষ্টকালের’ অবরোধের হুমকি, কী হবে ইরানের কৌশল?

এনটিভি অনলাইন ডেস্ক
১৯:২৫, ১৫ আগস্ট ২০২৬
আপডেট: ১৯:৩২, ১৫ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:২৫, ১৫ আগস্ট ২০২৬
আপডেট: ১৯:৩২, ১৫ আগস্ট ২০২৬
হরমুজ প্রণালি। এএফপির ফাইল ছবি

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা পুরোপুরি অচলাবস্থায় পৌঁছানোর পর দেশটির বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ নৌ অবরোধ বজায় রাখা এবং নজিরবিহীন অর্থনৈতিক চাপ সৃষ্টির হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রশাসনের এই কঠোর অবস্থানের বিপরীতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও সামরিক বাহিনীতে তৈরি হয়েছে গভীর সংকট। একই সঙ্গে কৌশলগত হরমুজ প্রণালির ওপর পূর্ণ নিয়ন্ত্রণের মার্কিন যুক্তরাষ্ট্রের দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান।

যুক্তরাষ্ট্র আসলে কত দিন এই নৌ অবরোধ চালিয়ে যেতে পারবে, আর ইরানই-বা কী কৌশলে এর মোকাবিলা করছে?

গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ পানামা সফরকালে সাংবাদিকদের জানান, মধ্যপ্রাচ্যে নৌবাহিনীর উপস্থিতি ঘুরিয়ে-ফিরিয়ে রেখে ইরানের বন্দরগুলোতে অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধ বজায় রাখতে সক্ষম মার্কিন সামরিক বাহিনী। একই সঙ্গে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, অর্থনৈতিক বিচ্ছিন্নতার ইতিহাসে বিশ্ব আগে কখনো দেখেনি- এমন কঠোর পদক্ষেপ আগামী সপ্তাহে ঘোষণা করতে যাচ্ছে ওয়াশিংটন। হরমুজ প্রণালি ও বন্দর অবরোধের মাধ্যমে ইরানের সব ধরনের বাণিজ্য পুরোপুরি স্তব্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে তারা।

তবে ওয়াশিংটনের এই হুঙ্কার ও দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। ট্রাম্প হরমুজ প্রণালি সম্পূর্ণ মার্কিন নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করলেও পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ (পিজিএসএ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছে, হরমুজ প্রণালি এখনো অবরুদ্ধ রয়েছে ও ইরানের শর্ত না মানা পর্যন্ত তা খোলা হবে না।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ডেমোক্র্যাটিক সিনেটর রিচার্ড ব্লুমেনথাল নৌবাহিনীর পরিচালনা সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার এই পরিস্থিতির দায়ে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথকে ‘সম্পূর্ণ অযোগ্য’ আখ্যা দিয়ে অবিলম্বে তাকে বরখাস্তের দাবি জানিয়েছেন।

বিশ্লেষকদের মতে, সংঘাতটি এখন অপ্রতিসম অর্থনৈতিক যুদ্ধে রূপ নিয়েছে। তেহরানের অধ্যাপক মোস্তফা খোশচেশম আল জাজিরাকে জানান, যুক্তরাষ্ট্রকে পরাস্ত করতে ইরান এই অর্থনৈতিক সংঘাত ও হরমুজ প্রণালিকে প্রধান হাতিয়ার করেছে।

অন্যদিকে, কাতারের জর্জটাউন ইউনিভার্সিটির অধ্যাপক মেহরান কামরাভা মনে করেন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কুয়েতের মতো প্রতিবেশী দেশগুলোর জ্বালানি অবকাঠামো ও অর্থনৈতিক কাঠামোর ওপর চাপ সৃষ্টি করে ইরান মূলত ওয়াশিংটনকে আলোচনার টেবিলে বাধ্য করার কৌশল নিয়েছে। তিনি আরও উল্লেখ করেন, অর্থনৈতিক চাপ সত্ত্বেও ইরানের রাজনৈতিক কাঠামো শক্ত হওয়ায় যুক্তরাষ্ট্রের মতো তেহরানকে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের মুখ পড়তে হচ্ছে না, যা মার্কিন অবরোধের দীর্ঘমেয়াদি কার্যকারিতাকে প্রশ্নবিদ্ধ করছে।

ইরান-ইসরায়েল যুদ্ধ ইরান যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ হরমুজ প্রণালি

সংশ্লিষ্ট সংবাদ: ইরান-ইসরায়েল যুদ্ধ

০১ সেপ্টেম্বর ২০২৬
লারাক দ্বীপে মার্কিন বাহিনীর হামলা : জাতিসংঘে বিচার চাইল ইরান
২৩ আগস্ট ২০২৬
মার্কিন ‘অর্থনৈতিক যুদ্ধে’ যোগ দিলে পাল্টা আঘাতের হুমকি ইরানের
২২ আগস্ট ২০২৬
মার্কিন নিষেধাজ্ঞাকে অন্য দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন বলছে ইরান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চলন্ত স্লিপার বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
  2. নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৩৯
  3. নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা
  4. নেপালের বন্যায় নিহত বেড়ে ৯০৩, নিখোঁজ ৫ হাজার
  5. নিউইয়র্কে আরএসএসের বিরুদ্ধে বিক্ষোভ, ভারতের পতাকা ছিঁড়ল খালিস্তানপন্থীরা
  6. নেপালে নতুন করে বন্যার আশঙ্কা, নিহত ৮০০ ছাড়িয়েছে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x