Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২৫, ৩১ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:৪৬, ৩১ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২৫, ৩১ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:৪৬, ৩১ আগস্ট ২০২৬
আরও খবর
মুসলিম বিশ্বকে ‘আসল শত্রু’র মুখোমুখি হওয়ার আহ্বান খামেনির
নাগরিকদের কূটনীতি ও দেশ রক্ষার প্রতিশ্রুতি দিলেন ইরানি নেতারা
মার্কিন অর্থনৈতিক যুদ্ধের বিরুদ্ধে নিজেদের স্বাবলম্বিতায় জোর দিচ্ছে ইরান
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় কিছুই অর্জিত হবে না : ইরানের প্রেসিডেন্ট
হরমুজ প্রণালিতে নতুন রুট চালুর বিষয়ে ইরান-ওমান মতৈক্য

লারাক দ্বীপে হামলার জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২৫, ৩১ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:৪৬, ৩১ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২৫, ৩১ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:৪৬, ৩১ আগস্ট ২০২৬

লারাক দ্বীপে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডানে মার্কিন সামরিক বাহিনীর স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। রোববার (৩০ আগস্ট) দিনগত রাতে এ হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। খবর আল জাজিরা ও হিন্দুস্তান টাইমস।

জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা আটটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

অপরদিকে ইরানের বার্তা সংস্থাগুলো হামলা নিয়ে আইআরজিসির দেওয়া বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়, ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে চালানো এই অভিযানে জর্ডানের কিং হোসেন ও আল–আজরাক ঘাঁটিতে আঘাত করা হয়েছে। এ অভিযানকে ‘আগ্রাসী শক্তির জন্য শাস্তি’ হিসেবে আখ্যায়িত করেছে আইআরজিসি।

বিবৃতিতে আরও বলা হয়, হামলায় শত্রুপক্ষের প্রযুক্তিগত ও কারিগরি অবকাঠামো এবং যুদ্ধবিমান মোতায়েনের স্থাপনা ধ্বংস হয়ে গেছে। এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আইআরজিসি আরও বলেছে, হরমুজ প্রণালিতে ইসলামিক রিপাবলিকের (ইরান) নিয়ন্ত্রণ দুর্বল করার চেষ্টায় শত্রুদের যে হতাশা তৈরি হয়েছে, আগ্রাসন ও অপরাধ চালিয়ে তা সমাধান হবে না। প্রতিটি হামলার বিপরীতে আরও বেশি বিধ্বংসী জবাব দেওয়া হবে।

গতকাল রোববার হরমুজ প্রণালির কাছে ইরানের লারাক দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এক মাসেরও বেশি সময় পর এটি ছিল ইরানে এ ধরনের প্রথম মার্কিন হামলা।

মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে রকেটের সাহায্যে মাইন স্থাপনের প্রস্তুতি নেওয়ার সময় লারাক দ্বীপে এ হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন বাহিনী দ্বীপটিতে থাকা ইরানের দুটি লঞ্চার (উৎক্ষেপণ ব্যবস্থা) লক্ষ্য করে হামলা চালিয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লারাক দ্বীপটি হরমুজ প্রণালির কাছে অবস্থিত।

ইরান জর্ডান লারাক দ্বীপ মার্কিন যুক্তরাষ্ট্র

সংশ্লিষ্ট সংবাদ: ইরান

৩০ আগস্ট ২০২৬
মুসলিম বিশ্বকে ‘আসল শত্রু’র মুখোমুখি হওয়ার আহ্বান খামেনির
২৭ আগস্ট ২০২৬
মার্কিন অর্থনৈতিক যুদ্ধের বিরুদ্ধে নিজেদের স্বাবলম্বিতায় জোর দিচ্ছে ইরান
২৭ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় কিছুই অর্জিত হবে না : ইরানের প্রেসিডেন্ট
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিয়ের গুঞ্জন জোরালো, পাত্রী নিয়ে কী বলেছিলেন বিলাওয়াল
  2. বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
  3. নিশ্চিত মৃত্যুর হাত থেকে যেভাবে ৯০০ শিক্ষার্থীকে বাঁচালেন নেপালের শিক্ষক
  4. যে কারণে হাসপাতাল-পার্ক-নাইটক্লাবে বিয়ের নিবন্ধন বুথ খুলছে চীন
  5. মুসলিম বিশ্বকে ‘আসল শত্রু’র মুখোমুখি হওয়ার আহ্বান খামেনির
  6. এয়ার কুলারের ভেতর পাঁচ ফুটের গোখরা, পানি ঢালতে গিয়ে চমকে উঠল পরিবার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x