হরমুজ প্রণালির নাম বদলে নিজের নামে রাখার প্রস্তাব ট্রাম্পের
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সংক্ষিপ্ত বিরতি শেষে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার মধ্যেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণািলর নাম পরিবর্তন করে ‘ট্রাম্প স্ট্রেইট’ রাখার বিতর্কিত প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় বুধবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগােযাগমাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প লেখেন, যেহেতু এটি এখন যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে, তাই হরমুজ প্রণািলর নাম বদলে কি ‘ট্রাম্প স্ট্রেইট’ রাখা উচিত? আমেরিকার মতোই এটি এখন আগের চেয়ে অনেক বেশি উত্তপ্ত হয়ে উঠবে!
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের সামরিক লক্ষ্যবস্তুগুলোতে নতুন দফায় বিমান ও রকেট হামলা চালানোর ঠিক পরদিনই এই প্রস্তাব নিয়ে আসেন ট্রাম্প। মার্কিন সামরিক বাহিনীর দাবি, তারা ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, নৌযান এবং হরমুজ প্রণািলতে মাইন বসানোর সক্ষমতা লক্ষ্য করে এ হামলা পরিচালনা করেছে। খবর টাইমস ম্যাগাজিনের।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে যে, মার্কিন হামলায় খুজেনিস্তান, সিস্তান ও বেলুচিস্তান, হরমুজগান এবং কারমান প্রদেশের বেসামরিক এলাকা ও পরিষেবা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় কোহেস্তাক শহরের একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় বেশ কয়েকজন বেসামরিক লোক হতাহত হয়েছেন বলে দাবি করে তেহরান।
এ নিয়ে ট্রুথ সোশ্যালে প্রতিক্রিয়া জানানো ছাড়া হোয়াইট হাউসের অফিশিয়াল আইডি থেকেও হরমুজ প্রণািলকে ‘ট্রাম্প স্ট্রেইট’ চিহ্নিত করে মানচিত্র প্রকাশ করা হয়েছে। এর জবাবে আইআরজিসি জানায়, তারা মঙ্গলবার রাতে জর্ডান, কুয়েত, বাহরাইন এবং ইরাকে অবস্থিত একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা রকেট ও ড্রোন হামলা চালিয়েছে।
বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হওয়া এই পানিপথটির ওপর নিজেদের নিয়ন্ত্রণ ও আধিপত্য জাহির করতেই ট্রাম্প নাম পরিবর্তনের এই রাজনৈতিক কৌশল অবলম্বন করেছেন। এর আগে কানাডার সঙ্গে বাণিজ্য যুদ্ধ চলাকালে লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ এবং মেক্সিকো উপসাগরের নাম বদলে ‘গালফ অব আমেরিকা’ করেছিলেন ট্রাম্প।

এনটিভি অনলাইন ডেস্ক