জাতিসংঘ অধিবেশনে ব্রাজিলের প্রেসিডেন্ট কেন প্রথমে বক্তব্য দেন?
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ব্রাজিলের প্রেসিডেন্টকে প্রথম বক্তা করার কোনো বাধ্যতামূলক নিয়ম নেই। তবু প্রায় আট দশক ধরে সাধারণ বিতর্ক শুরু হয় ব্রাজিলের বক্তব্য দিয়ে। কীভাবে একটি অনানুষ্ঠানিক প্রথা এত দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক কূটনীতির পরিচিত রীতিতে পরিণত হলো? চলুন জেনে নেওয়া যাক।
জাতিসংঘের সূচনা লগ্নে সাধারণ পরিষদের অধিবেশনগুলোতে প্রথমে বক্তব্য দেওয়ার বিষয়ে অনেক দেশের আগ্রহ ছিল না। সেই সময় ব্রাজিলের প্রসিডেন্ট কয়েকবার প্রথমে ভাষণ দিলে ধীরে ধীরে সেটি পরিণত হয় কূটনৈতিক ঐতিহ্যে। অন্যদিকে দ্বিতীয় বক্তা হয়ে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এর পেছনে রয়েছে জাতিসংঘের সদর দপ্তরের আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিশেষ অবস্থান।
তবে এরপর বক্তাদের ক্রম এতটা সরল নয়। রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান নাকি পররাষ্ট্রমন্ত্রী কে প্রতিনিধিত্ব করছেন সেটি বিবেচনায় আসে। কোনো দেশ আগে বা পরে কথা বলতে চাইলে সেই পছন্দ দেখা হয়। এরপর সাধারণ পরিষদ বিষয়ক দপ্তর তৈরি করে বক্তব্যের সূচি। সব মিলিয়ে ঐতিহ্য আর প্রতিনিধিত্বের হিসাবেই সাজে সাধারণ পরিষদের বক্তব্যের ক্রম।
বিস্তারিত দেখুন ভিডিওতে...

এনটিভি অনলাইন ডেস্ক